সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেম করছেন কৃতী স্যানন! হ্যাঁ, নতুন এই খবরেই এখন উত্তাল গুঞ্জনপাড়া। কে কৃতীর প্রেমিক?
ব্যাপারটা একটু বিশদে বলা যাক। বেশ কিছুদিন ধরেই খবরে রয়েছে গোপনে নাকি প্রেম করছেন কৃতী। প্রথমে অবশ্য গুঞ্জনে ছিল দক্ষিণী তারকা প্রভাসের সঙ্গেই নাকি তাঁর মনের মিলন ঘটেছে। তবে সেই গুঞ্জনে ইতি টেনেছেন প্রভাস নিজেই। আর এবার খবর লন্ডনবাসী ব্যবসায়ী কবীর বাহিয়ার সঙ্গেই নাকি প্রেম করছেন কৃতী। সম্প্রতি গ্রিসের এক ক্যাফেতে অন্তরঙ্গ অবস্থায় তাঁদের ছবি ফাঁস হয়েছে। তবে এই নিয়ে একেবারে মুখে কুলুপ এঁটেছেন কৃতী স্যানন।
[আরও পড়ুন: গোলান হামলার বদলা, ইজরায়েলের পালটা মারে খতম হেজবুল্লা কমান্ডর ফুয়াদ শুক্র]
গুঞ্জন বলছে, লন্ডনের ব্যবসায়ী কবীর বাহিয়ার প্রেমেই একেবারে লাট্টু কৃতী। এই কবীরের সঙ্গে দেখা করতেই নাকি মাঝে মধ্যেই লন্ডনে উড়ে যান তিনি। জানা গিয়েছে, বোন নূপুর স্যাননের হাত ধরেই কবীরের সঙ্গে পরিচয় কৃতীর। তার পর বন্ধুত্ব থেকে প্রেম। কয়েকদিন আগে ভাইরাল হয়েছিল কৃতী ও কবীরের হাত ধরে ঘুরে বেড়ানোর ছবিও।
সূত্র বলছে, এই কবীর বাহিয়া ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি ও হার্দিক পাণ্ডিয়ার খুব কাছের বন্ধু। তাই ছোটবেলা থেকে ক্রিকেট খেলাতেও পারদর্শী কবীর। সূত্র বলছে, এবার হোলি কবীরের সঙ্গেই নাকি কাটিয়েছেন কৃতী।
View this post on Instagram
বলিউডে পা দেওয়া পর পরই জ্যাকি শ্রফের ছেলে টাইগার শ্রফের সঙ্গে নাম জুড়েছিল কৃতী স্যাননের। একসময় সুশান্ত সিং রাজপুতের সঙ্গেও প্রেমের বন্ধনে যুক্ত ছিলেন কৃতী। তবে কৃতীর মতে আপাতত তিনি সিঙ্গল। তাঁর কাছে কেরিয়ারই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই প্রেমের কোনও সুযোগই নেই।
[আরও পড়ুন: রোজ লেট! যাত্রী বিক্ষোভে ব্যাহত শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল]
সর্বশেষ খবর
-
পাসপোর্ট ছাড়াই ভারতে ৭ মাস! পালাতে গিয়ে ফের গ্রেপ্তার মার্কিন ‘সৈনিক’, বাড়ছে বিপদ?
-
লোকসভায় এনসিপিআই দলনেতা সুদীপ! পদ কাকলি-শতাব্দীরও, বসবেন পৃথক আসনে
-
‘এ সমাজ কী শিখছে?’ তিনটি বিয়ে প্রসঙ্গে শিবসেনা নেতার নিশানায় ‘জেহাদি’ আমির
-
ট্রাম্পের কথাতেই মৃত্যুফাঁদ! হরমুজে ইরানি হামলায় মৃত ভারতীয় নাবিক, সুর চড়িয়ে বিবৃতি তেহরানের
-
পরীক্ষায় পাশ, চালক ছাড়াই কলকাতায় ছুটবে মেট্রো! এখন শুধুই অপেক্ষা…