সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফারহান আখতারের ‘ডন ৩’ ছবিতে এবার দেখা যাবে রণবীর সিং ও কৃতি স্যাননকে। ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় কান পাতলে সেই গুঞ্জন শোনা যাচ্ছে। আশা করা যাচ্ছে ২০২৬ সালের জানুয়ারি মাসে বড়পর্দায় আসতে চলেছে এই ছবি। আর এসবের মাঝেই ফের ভাইরাল হয়েছে এক অ্যাওয়ার্ড সেরিমনিতে কৃতির পুরনো এক ভিডিও। সেখানে দেখা যাচ্ছে এক রণবীর ও কৃতি দু’জনকে কবে পর্দায় দেখা যাবে সেপ্রসঙ্গে কৃতিকে ভক্তদের প্রশ্ন করতে। ার সেই প্রশ্নের উত্তরে কৃতির বলা কথাগুলি ফের মন্ত্রমুগ্ধের মতো শুনছেন নেটিজেনরা।
ওই অ্যাওয়ার্ড সেরিমনিতে ‘মিমি’ ছবি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন কৃতি। বলেন, “কোনও ছেলে বা মেয়েকে ক্রমাগত যখন বলা হয় ‘এত বড় স্বপ্ন দেখ না। স্বপ্ন সবসময় পূরণ হয় না।’ বা যখন বলা হয় যোগাযোগ ছাড়া এখানে কিচ্ছু হবে না।’ এর মানে এই নয় যে তুমি কিছু পারবে না। এক্ষেত্রে হয়তোএকটু বেশি সময় লাগবে। কিন্তু তুমি নিজে একদিন পারবে। আমার এই জায়গায় আসতে ৮বছর সময় লেগেছে।”
কৃতি আরও বলেন, “রণবীর সিং আমাকে বলেছিল যেদিন আমি এবং তুমি দু’জনেই সেরা অভিনেতা-অভিনেত্রী হয়ে উঠব সেদিন আমরা একসঙ্গে কাজ করব।” অবশেষে তা সত্যি হতে চলেছে। প্রথমবার কৃতি ও রণবীর এবার একসঙ্গে কাজ করতে চলেছেন পর্দায়। ‘ডন ৩’ ছবিতে দেখা যাবে তাঁদের। যদিও এর আগে এই চরিত্রে অভিনয় করার কথা ছিল কিয়ারা আডবানির। অন্তঃসত্ত্বা হয়ে পড়ার কারণে ছবি থেকে সরে দাঁড়ান কিয়ারা। এরপর থেকেই গুঞ্জন শোনা গিয়েছিল যে ওই চরিত্রে কিয়ারার বদলে অভিনয় করবেন কৃতি।
সর্বশেষ খবর
-
তালশাঁস তো ঢের খেয়েছেন, কিন্তু লস্যি থেকে পায়েস, সেরা ৩ সুস্বাদু রেসিপি জানেন?
-
‘বেকার বলে স্ত্রী, সন্তানের দায়িত্ব এড়াতে পারেন না স্বামী’, বলল দিল্লি হাই কোর্ট
-
হাওড়ায় তৃণমূল নেতার দলীয় অফিসে উদ্ধার বহু জাল ওষুধ! ড্রাগ কন্ট্রোল হানার পর ফাঁস চক্র
-
কাশীধামের আদলে সাজবে তারকেশ্বর মন্দির, পশ্চিমবঙ্গ দিবসে আসতে পারেন মোদি
-
‘ভালো তৃণমূল’ সমর্থনের উপহার! কাজল, চন্দ্রনাথ সহ বীরভূমের ৫ বিধায়কের নিরাপত্তা বাড়াল রাজ্য