সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাক্তন স্ত্রী হলেও, আমির খানের সঙ্গে খাসা বন্ধুত্ব রয়েছে পরিচালক কিরণ রাওয়ের। এমনকী, কথামতো দুজনেই একসঙ্গে না থাকলেও, আমিরের সঙ্গে কাজে রয়েছেন। সেই বন্ধু আমিরকে নিয়েই এবার বিস্ফোরক মন্তব্য করে বসলেন কিরণ রাও। সম্প্রতি এক সাক্ষাৎকারে রীতিমতো দায়িত্বজ্ঞানহীন বলেই যেন আমিরের দিকে অভিযোগের আঙুল তুললেন কিরণ।
সম্প্রতি করিনা কাপুর খানের টক শোয়ে হাজির হয়েছিলেন কিরণ রাও। সেখানেই কিরণ জানালেন, ”আমির খুবই ব্যস্ত বাবা। আমরা দুজনেই আজাদের সহ-অভিভাবক। কিন্তু বেশিরভাগ চিন্তাভাবনা, কাজ আমাকেই করতে হয়। আমিরকে এই নিয়ে কিছু বললে, আমির স্পষ্টই বলে, রিল্যাক্স। আজাদকে নিয়ে এত ভাবতে হবে না। আসলে বিচ্ছেদের পরেও তো আমরা একই সঙ্গে থাকি, তাই আমির ঠিক বুঝতে পারল না। আমির তো আজাদের খোঁজই রাখে না। এমনকী, আমির জানেনই না আজাদ কোন স্কুলে পড়ে, কী পড়ছে।” কিরণ অবশ্য শুধু আমির নন, এই বিষয় নিয়ে সব পুরুষ, বিশেষ করে বাবাদের কথাই তুলে ধরলেন। কিরণের কথায়, ”সন্তানদের প্রতি দায়িত্ব বেশিরভাগটাই তাঁর মায়ের।”
আমিরের সঙ্গে সম্পর্ক নিয়ে কিরণ জানিয়ে ছিলেন, ”সম্পর্ক ব্যাপারটা খুবই ব্যক্তিগত। একেকজন একেক রকম ভাবে দেখে। আমি আর আমির বরাবরই বন্ধুত্বকে সবার উপরে রেখেছি। বিয়েটা টিকল না, সেই খারাপ লাগাটা নিয়ে থেকে কোনও লাভ নেই। তার থেকে ভালো, সম্পর্কের ভালো দিকগুলোকে নিয়ে থাকা। যে ভালো সময়গুলো কাটিয়েছেন একসঙ্গে সেটা নিয়ে থাকুন। এতে নিজেও ভালো থাকতে পারবেন, অন্যজনও ভালো থাকবেন।”
সর্বশেষ খবর
-
ইরানের ক্ষেপণাস্ত্রের পালটা এয়ারস্ট্রাইক শুরু ইজরায়েলের, ট্রাম্পের আর্জি কানে তুললেন না নেতানিয়াহু
-
বিশ্বকাপ শুরুর মুখে বিপাকে আয়োজক আমেরিকা, ধর্মঘটের পথে ২০০০ স্টেডিয়াম কর্মী
-
আয়ুষ্মান ভারতের সূচনায় দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু, বাংলার কত মানুষ পাবেন সুবিধা?
-
আইএসএল চালানোর দায়িত্ব ক্লাবগুলির হাতেই যাওয়ার সম্ভাবনা, আজ ক্রীড়ামন্ত্রীর সঙ্গে বৈঠকে ক্লাবরা
-
জুলাইয়ে মুক্তির অপেক্ষায় ‘পিঞ্জর’, টিজার লঞ্চে তারকার চাঁদের হাট