Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৮ আগস্ট ২০২৬
The Bong Guy

বাংলার ডিজিটাল স্টারের বিশ্বজয়, ফোর্বসের সেরা দশে ‘বং গাই’ কিরণ

এমন দিনে কার কথা মনে পড়ছে কিরণ দত্তর?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৬, ২০২৪, ২০:০২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৬, ২০২৪, ২০:০২

options
link
বাংলার ডিজিটাল স্টারের বিশ্বজয়, ফোর্বসের সেরা দশে ‘বং গাই’ কিরণ zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘দ্য বং গাই’ কিরণ দত্তর সাফল্যের মুকুটে যুক্ত হল নতুন পালক। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ফোর্বস ম্যাগাজিনে সেরা একশো ডিজিটাল স্টারের তালিকায় রয়েছে বাংলার তারকার নাম। তাও আবার ১০ নম্বর স্থানে। কিরণ নিজেই সোশাল মিডিয়ায় জানিয়েছেন এই খবর। এমন দিনে অতীতের এক স্মৃতিকথাও জানিয়েছেন তিনি।

Kiran-Dutta-The-Bong-Guy-2
ছবি: ফেসবুক

সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছিলেন কিরণ। পড়া চলাকালীনই ২০১৫ সালে ইউটিউবে ভিডিও আপলোড করা শুরু করেন। প্রথমে দুটি ভিডিও আপলোড করেছিলেন কিরণ। সেই সময় তাঁর জনপ্রিয়তা এতটা ছিল না। বছর দুয়েকের মধ্যেই নেটদুনিয়ায় জনপ্রিয় হয়ে যান ‘দ্য বং গাই’ হিসেবে। এখন কিরণের লক্ষ লক্ষ ফলোয়ার। অ্যাভারেজ ভিউ কুড়ি লক্ষের কাছাকাছি।

Advertisement

ফোর্বস ইন্ডিয়ার স্ক্রিনশট শেয়ার করে কিরণ লেখেন, ‘ফোর্বসে নিজের ছবি দেখতে পাব সেটাই কোনদিন ভাবিনি তাও দেশের টপ ১০০ ডিজিটাল স্টারের লিস্টে র‌্যাংক দশে,এতো ভাবনার একেবারেই বাইরে।’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kiran Dutta (@yourbongguy)

এমন দিনে নিজের এক শিক্ষকের কথা খুব মনে পড়ছে কিরণের। তা জানিয়েই তিনি লেখেন, ‘আজ এক শিক্ষকের কথা খুব মনে পড়ছে যে আমায় বলেছিল এসব করে জীবনে আমি কিসসু করতে পারব না। বাবা-মা আশাহত হবে একদিন। আমি এতই উইয়ার্ড ছিলাম বাড়ি এসে হাজার বার খাতায় লিখেছিলাম ‘আমি পারব’ আর কেঁদেছিলাম (কারণ মেয়েদের সামনে অপমান করেছিল)। জানি না আজ কেন মনে পড়ল, তবে ভেতরের বাচ্চাটা জোরে জোরে চিৎকার করে বলছে ‘পারলাম তো?’ অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে। আমার মতো ছোট্ট জায়গার সাধারণ ছেলের স্বপ্ন সত্যি হতে পারলে তোমাদের সবারও একদিন হবে।’

 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.