কিয়ারা আডবানি, হিন্দি চলচ্চিত্র জগতের উল্লেখযোগ্য একটি নাম। ২০১৪ সালে কমেডি ঘরানার ছবি ‘ফাগলি’ দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ। এরপর এমএস ধোনি:দ্য আনটোল্ড স্টোরি সহ বেশ কিছু হিন্দি ছবিতে কিয়ারার অভিনয় দর্শকের প্রশংসা কুড়িয়েছেন। শাহিদ কাপুরের বিপরীতে ‘কবীর সিং’-এ কিয়ারার অভিনয় ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা মজবুত করার নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। নিজেকে একজন দক্ষ অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতেই ‘শেরশাহ’, ‘সত্যপ্রেম কি কথা’র মতো হিট ছবিতে কাজের সুযোগ পান। কিয়ারার অভিনয় যখন দর্শককে প্রতিনিয়ত মুগ্ধ করে চলেছে ঠিক সেই সময় ছকভাঙা চরিত্রে সাহসী অবতারে দর্শকের দরবারে হাজির কিয়ারা আডবানি।
‘ওয়ার ২’ ছবিতে ‘বিকিনি বেব’ কিয়ারার লুকে তপ্ত নেটভুবন। সিদ্ধার্থ ঘরনির বোল্ড লুক সেই সময় ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে আগামী ছবি ‘টক্সিক: দ্য ফেয়ারিটেল ফর গ্রোন আপস’-এর ক্ষেত্রে খানিক ‘সংযত’ কিয়ারা। সিনেমার ট্রেলার মুক্তির পর তা দরশকমহলে ব্যাপক সাড়া ফেলেছে। এর মাঝেই বেঁকে বসলেন অভিনেত্রী! অন্তরঙ্গ দৃশ্যে কাঁচি চালানোর অনুরোধ। কাটছাট করে ঘনিষ্ঠ দৃশ্য কিছুটা সংক্ষিপ্ত করার অনুরোধ করেছেন বলি ডিভা কিয়ারা আডবানি।
আরও পড়ুন:
View this post on Instagram
এক সংবাদমাধ্যমের প্রতিবেধন অনুযায়ী, শুটিয়ের পর দৃশ্যগুলো দেখে আপত্তি জানিয়েছেন কিয়ারা। সহ অভিনেতা যশ ও পরিচালকের কাছে অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্যায়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।প্রতিবেদন অনুযায়ী, শুটিংয়ের আগে কিয়ারাকে আশ্বস্ত করা হয়েছিল কোনও দৃশ্যে তিনি অস্বস্তিবোধ করবেন না। স্বচ্ছন্দ্য রাখার প্রতিশ্রুতিতেই রোম্যান্টিক দৃশ্যে অভিনয়ে সম্মতি দিয়েছিলেন। কিন্তু, ফুটেজ দেখার পর নাকি নিজের মত পরিবর্তন করেছেন কিয়ারা আডবানি।
উল্লেখ্য, পরিচালক-অভিনেত্রীর মধ্যে কোনও আনুষ্ঠানিক চুক্তি হয়নি। সর্বোপরি, যশ বা টক্সিক নির্মাতাদের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই ছবিতে যশ, কিয়ারা ছাড়াও অভিনয় করেছেন, নয়নতারা, হুমা কুরেশি সহ আরও অনেকেই।
View this post on Instagram
সিনেমা মুক্তির আগেই একাধিকবার বিলম্বিত হয়েছে। প্রথমে ১৯ মার্চ বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা ছিল টক্সিক-এর। দিনক্ষণ পরিবর্তিত হয়ে নতুন মুক্তির দিন নির্ধারিত হয়েছে ৪ জুন। শোনা যাচ্ছে, ফের ছবি মুক্তি স্থগিত করা হয়েছে। এর মাঝেই কিয়ারার বায়নাক্কা কোন দিকে মোড় নেয় তা তো সময় বলবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ