শুক্রবার বর্ষণমুখর দিনে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের এক পোস্টে তোলপাড় সোশাল মিডিয়া থেকে সিনে পাড়া। অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য নাকি সাতপাকে বাঁধা পড়েছেন! ছাঁদনাতলায় অভিনেতার বরবেশের ফ্রেমবন্দি মুহূর্ত ভাগ করে নিয়েছেন পরিচালক। পাশে নবপরিণীতা কনে। শুধু তাই নয়। কৌশিকের দাবি, অম্বরীশের বিয়ের নেপথ্যে ঘটক হিসেবে তিনিই ছিলেন।
“এর মূল হোতা যে আমি সেটা মেনে নিতে হচ্ছেই। পাত্র তো সবার প্রিয় ও পরিচিত। পাত্রী বিমানসেবিকা। ওদের পারিবারিক কিছু সমস্যা এসে যায় তাই এতোদিন আপনাদের খবরটা জানানো হয়নি।…”
আরও পড়ুন:
কৌশিক গঙ্গোপাধ্যায়ের ভাগ করে নেওয়া ছবিতে বরবেশে তসরের পাঞ্জাবিতে দেখা গেল অম্বরীশকে। চোখে চশমা। গলায় বরমালা। গাঁটছড়া বাঁধার পর কনের সঙ্গে হাসিমুখে ক্যামেরাবন্দি হয়েছেন অভিনেতা। লাজে রাঙা নবপরিণীতার পরনে লাল টুকটুকে বেনারসি। সিঁথিতে সিঁদুর। আর পরিচালকের ভাগ করে নেওয়া এহেন ফ্রেমেই সিনেপাড়ায় কৌতূহল, তাহলে কি সত্যিই বৈবাহিক ইনিংস শুরু করলেন অম্বরীশ ভট্টাচার্য (Ambarish Bhattacharya)? জল্পনার পালে ‘অনুঘটকে’র মতো কাজ করেছে কৌশিকের লেখা ক্যাপশন।, পরিচালক জানিয়েছেন, একবছর আগেই নিজে দাঁড়িয়ে থেকে অম্বরীশের বিয়ে দিয়েছেন তিনি। কৌশিক গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, “এক বছর আগে, ঠিক আজকের দিনে, সামান্য কিছু পরিচিতের উদ্যোগে, চুপচাপ ভবানীপুরের একটি বাড়িতে এই বিয়েটা হয়েছিল। এর মূল হোতা যে আমি সেটা মেনে নিতে হচ্ছেই। পাত্র তো সবার প্রিয় ও পরিচিত। পাত্রী বিমানসেবিকা। ওদের পারিবারিক কিছু সমস্যা এসে যায় তাই এতোদিন আপনাদের খবরটা জানানো হয়নি। এবার সেই বিয়ের ভিডিও ওদের সম্মতি নিয়েই আমরা প্রকাশ করব। দম্পতিকে আশীর্বাদ করবেন।” কিন্তু কবে? সেই ইঙ্গিতও দিয়েছেন তিনি।

কৌশিক জানিয়েছেন, আগামী ১০ই জুলাই অম্বরীশের বিয়ের রহস্য ফাঁস করবেন তিনি। কেন এই তারিখ বেছে নিয়েছেন পরিচালক? আসলে এই দিনেই মুক্তি পাচ্ছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘আজও অর্ধাঙ্গিনী’। আর সেই সিনেমার প্রথমল পর্বে মুখ্য ভূমিকায় অভিনয় করা কৌশিক সেনের ভাইয়ের চরিত্রে দেখা গিয়েছিল অম্বরীশকে। অতঃপর এই বিয়ে যে ‘আজও অর্ধাঙ্গিনী’র শুটিংয়েরই অংশ, তা আর বুঝতে বাকি থাকে না। তবে কৌশিকের এহেন প্রচার কৌশলী কিন্তু ইতিমধ্যেই ঝড় তুলে দিয়েছে নেটভুবনে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মাথা ঘোরা, কানে তালা, বদ্ধভাব এড়িয়ে যাবেন না, সাধারণ দুর্বলতা নাকি ভার্টিগোর পূর্বলক্ষণ?
-
‘রিল বানিয়ে লাভ নেই, প্রকৃত প্রাপকরা কেউ বাদ যাবেন না’, ‘অন্নপূর্ণা’দের ভরসা ‘ভাই’ শুভেন্দুর
-
‘অনন্ত সিং’ জিৎকে লাগাতার কটাক্ষ, ‘বন্ধ করো, ও বড় দাদার মতো’, ভক্তদের পাঠ দেবের!
-
‘যাদবপুরের ভিতরে-বাইরে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ছাত্র সংঘর্ষের পর হুঙ্কার শুভেন্দুর
-
সেনাকে সম্মান জানিয়ে গোর্খা এডিশন এনেছে এনফিল্ড, বাইক কেনার প্ল্যান থাকলে জেনে নিন ফিচার ও দাম