Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২২ আগস্ট ২০২৬
Bohurupi: The Golden Daku

২ ঘণ্টায় ২ মিলিয়ন ‘ভিউ’! শিবপ্রসাদের ‘বহুরূপী’ ঝড়ে কৌশিকের ভবিষ্যদ্বাণী, ‘পুজোয় ফের মহাভোজ’

পুজোর বক্স অফিসে 'বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু' শিবপ্রসাদকে কিস্তিমাতের আগাম শুভেচ্ছা কৌশিক গঙ্গোপাধ্যায়ের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৫, ২০২৬, ১৭:১৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৫, ২০২৬, ১৭:১৬

options
link
২ ঘণ্টায় ২ মিলিয়ন ‘ভিউ’! শিবপ্রসাদের ‘বহুরূপী’ ঝড়ে কৌশিকের ভবিষ্যদ্বাণী, ‘পুজোয় ফের মহাভোজ’ zoom
'বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু' শিবপ্রসাদকে কিস্তিমাতের আগাম শুভেচ্ছা কৌশিক গঙ্গোপাধ্যায়ের।
Advertisement

শনিবার স্বাধীনতা দিবসের সকালে ‘বহুরূপী’ সারপ্রাইজ নিয়ে হাজির হয়েছে উইন্ডোজ। প্রকাশ্যে আনা হয়েছে বহু প্রতীক্ষিত ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’র প্রথম ঝলক। আর মুক্তির পর থেকেই সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে রীতিমতো বিজয়রথ ছুটিয়ে চলেছে যিশু সেনগুপ্ত, শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের দ্বৈরথ। প্রযোজনা সংস্থার ভাগ করে নেওয়া তথ্য অনুযায়ী, মাত্র ২ ঘণ্টায় ২ মিলিয়ন, অর্থাৎ ২০ লক্ষ দর্শক দেখেছে এই টিজার। এহেন ‘বহুরূপী’ ঝড় দেখে পুজোর বক্স অফিসের পূর্বাভাস দিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়।

‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’র এহেন ঝলকে ইতিমধ্যেই দর্শকমহলের ‘অ্যাড্রিনালিন রাশ’ তুঙ্গে। এমন আবহে পুজোর বক্স অফিসে কিস্তিমাতের আগাম শুভেচ্ছা জানালেন কৌশিক গঙ্গোপাধ্যায়ও।

চব্বিশ সালের পুজোর বক্স অফিসে ‘গেমচেঞ্জার’ হিসেবে নাম লিখিয়েছিল নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘বহুরূপী’। বাংলার গণ্ডি পেরিয়ে দেশের বিভিন্ন রাজ্যে, এমনকী আন্তর্জাতিক স্তরের স্ক্রিনিংয়েও দর্শককুলের প্রশংসা কুড়িয়ে নিয়েছিল ছ্যাঁচড়াপুরের ‘ছিচকে’ নয়, বরং ভালোবেসে ডাকাতি করা ‘বিক্রম’। দু’বছর পর আবারও পুজোর পর্দায় সদলবলে ঝাঁপিয়ে পড়তে চলেছে ‘বহুরূপী’রা। এবারের ডাকাতি যে আরও বড় পরিসরে হবে, গত জানুয়ারি মাসেই হুঁশিয়ারি দিয়েছিল উইন্ডোজ। শনিবার সকালে সেই সিনেশৈলীর চূড়াটুকু দেখালেন নন্দিতা রায় এবং শিবপ্রসাদ। টিজারের শুরুতেই বিক্রম প্রামাণিকের বেশে শিবপ্রসাদের আগুনে সংলাপ। জেলে জেরার মুখে তাঁকে বলতে শোনা যায়, “আমাদের এই জেলে অপরাধীদের জন্য থাকবার কোনও জায়গা নাই। এক নম্বর সেলে শিক্ষামন্ত্রী, দুই নম্বরে সেচমন্ত্রী, তিন নম্বরে রেশনমন্ত্রী- এদের সঙ্গে থাকা যায় বলুন তো? ২৭টা ব্যাঙ্ক ডাকাতি করেছি আমি। আমার কোনও ইজ্জত নেই?” সম্মুখে ইনসপেক্টর অয়ন বন্দ্যোপাধ্যায় ওরফে যিশু সেনগুপ্ত। ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’র এহেন ঝলকে ইতিমধ্যেই দর্শকমহলের ‘অ্যাড্রিনালিন রাশ’ তুঙ্গে। এমন আবহে পুজোর বক্স অফিসে কিস্তিমাতের আগাম শুভেচ্ছা জানালেন কৌশিক গঙ্গোপাধ্যায়ও।

Advertisement

“দুটো চাল টিপেই বেশ বোঝা গেল, চালের জাত আর কতটা পারফেক্ট সেদ্ধ হয়েছে…” 

উইন্ডোজের ‘লক্ষ্মীছেলে’ পরিচালকের মন্তব্য, ‘ফুটন্ত হাঁড়ি থেকে হাতায় তোলা এই দুটো চাল টিপেই বেশ বোঝা গেল, চালের জাত আর কতটা পারফেক্ট সেদ্ধ হয়েছে। পুজোয় আবার মহাভোজ হবে। বাংলার খাঁটি বহুরূপী চাল। কিস্তিমাৎ হোক।’ পাশাপাশি ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’র টিজার ভাগ করে নিয়ে নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়েছেন কৌশিক। আগামী ১৫ অক্টোবর মুক্তি পাচ্ছে এই সিনেমা। পুজোর বক্স অফিস মহারণে এবার কোন খেল দেখায় ‘বহুরূপী’রা? নজর থাকবে সেদিকে। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.