সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সত্যিই কি মা হচ্ছেন ক্যাটরিনা কাইফ? বহুদিন ধরেই এই নিয়ে জল্পনা চলছে। তবে ভিকি ও ক্যাটরিনা কিন্তু এই নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি। তবুও গুঞ্জন চলছে। আর লন্ডন থেকে মুম্বইয়ে ক্যাটরিনা পা রাখতেই ফের শুরু হইচই। সম্প্রতি সোশাল মিডিয়ায় ক্যাটরিনার বিমান বন্দরের ভিডিও ভাইরাল হতেই ফের ক্যাটরিনার অন্তসত্ত্বা হওয়া নিয়ে শোরগোল।
সোশাল মিডিয়ায় যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেখানে দেখা গিয়েছে, কালো রঙের লং কোট পরে মুম্বই বিমান বন্দরে হাজির ক্যাট। লং কোট দিয়েই বেবি বাম্প আড়াল করার চেষ্টা করেছেন ক্যাট। যা দেখে মা হওয়ার গুঞ্জনের আগুনে পড়ল পারদ।
কয়েকদিন আগেই সোশাল মিডিয়ায় ঝড় তুলেছে ক্যাটরিনা ও ভিকি কৌশলের লন্ডন সফরের ভিডিও। যেখানে দেখা গিয়েছে, লন্ডনের রাস্তায় কালো কোট পরে যেন নিজের বেবিবাম্পকে আড়াল করছেন ক্যাট। আর সেই ভিডিও দেখেই রটে যায়, অনুষ্কার মতো ক্যাটও লন্ডনে উড়ে গিয়েছে সন্তান প্রসব করতে! এমনিতেই বিরাট ও অনুষ্কা তাঁদের প্রতিবেশি। গুঞ্জনপাড়া বলছে, সেই কারণেই হয়তো অনুষ্কার থেকে টিপস নিয়ে লন্ডনে এসেছেন ভিক্যাট। ক্যাটরিনা নিজে লন্ডনের নাগরিক। অভিনেত্রীর জন্ম সেখানেই। নিজস্ব বাড়িও আছে সে দেশে। বিয়ের মতো সন্তানের জন্মানোর খবরটাও গোপন রাখতে চান ক্যাট।
View this post on Instagram
[আরও পড়ুন: দোকান থেকে চুরি করেই দৌড়! নিজের আজব কীর্তি ফাঁস করলেন জাহ্নবী]
সেপ্টেম্বরে মা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন। সোমবার ভোট দিতে যাওয়ার সময় অভিনেত্রীর ‘বেবি বাম্প’ দেখে উচ্ছ্বসিত ছিলেন অনুরাগীরা। এর মধ্যেই ভাইরাল ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) ভিডিও। লন্ডনের রাস্তায় স্বামী ভিকি কৌশলের হাত ধরে ঘুরছিলেন নায়িকা। তা দেখেই নেটপাড়ার প্রশ্ন, দীপিকার পর কী এবার ক্যাটরিনার পালা? অন্তঃসত্ত্বা বলিউডের ‘চিকনি চামেলি’?
ক্যাটরিনা ও ভিকির সম্পর্ক শুরুর দিন থেকেই তা নিয়ে প্রবল কৌতূহল অনুরাগীদের। পরে তাঁদের সম্পর্কের কথা স্বীকার করে নেন দু’জনই। ২০২১ সালের ডিসেম্বরে চার হাত এক হয় তারকা যুগলের। সেই বিয়ের ভিডিও, ছবি ভাইরাল হয়ে যায়। কিন্তু বিয়ের পরে মধুচন্দ্রিমায় যাওয়ার অবসরটুকুও ছিল না ব্যস্ত কেরিয়ারের দাপটে। এখন অবশ্য একে অন্যকে চোখে হারান তারকা দম্পতি।
[আরও পড়ুন: চাবুক শরীর, শার্টলেস ছবিতে নেটপাড়ায় ঝড় তুলতে ওস্তাদ সোনাক্ষীর ‘হবু বর’ জাহির]
সর্বশেষ খবর
-
দলে আর জায়গা নেই, জানিয়ে দিয়েছে বোর্ড! রবিবারই শেষ ওয়ানডে খেলবেন রোহিত?
-
দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’, ফ্ল্যাট দখলের অভিযোগে পুলিশের জালে বিজেপি নেতা
-
ঋত-তৃণমূলে এবার ব্রাত্যও? ঘাসফুল শিবিরে ভাঙনের মরশুমে তুঙ্গে জল্পনা
-
ফুলবাগানের মন্দির তহবিল থেকে ‘চুরি’ ৪৪ লক্ষ, অভিযোগ দায়ের কমিটির
-
আর্জেন্টিনার জয়ে উল্লাস করতে গিয়ে মৃত্যু! বাংলাদেশে মর্মান্তিক পরিণতি তরুণের