Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Salman Khan

সলমনের সঙ্গে এবার টক্করে বাহুবলীর ‘কাটাপ্পা’, ‘সিকন্দর’ ছবিতে বড় চমক

২০২৫-এর ইদে মুক্তি পাবে সলমনের ‘সিকন্দর’।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৭, ২০২৪, ২১:২৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৭, ২০২৪, ২১:২৬

options
link
সলমনের সঙ্গে এবার টক্করে বাহুবলীর ‘কাটাপ্পা’, ‘সিকন্দর’ ছবিতে বড় চমক zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বাহুবলী’ ছবির প্রথমভাগে বাহুবলীকে খুন করে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন ‘কাটাপ্পা’ ওরফে অভিনেতা সত্যরাজ। এমনকী, সেই সময় জাতীয় প্রশ্নই হয়ে উঠেছিল, কাটাপ্পা কেন মারল বাহুবলীকে? যার উত্তর পাওয়া গিয়েছিল ‘বাহুবলী’ ছবির দ্বিতীয়ভাগে। সেই ‘কাটাপ্পা’র সঙ্গেই এবার সিনেপর্দায় অ্য়াকশন করতে রাজি হলেন সলমন খান। খবর অনুযায়ী, ভাইজানের পরবর্তী ছবি ‘সিকন্দর’-এ খলনায়কের চরিত্রে দেখা যাবে দক্ষিণী তারকা সত্যরাজকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি দিয়েছেন এই খবর।

কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে শুরু হয়েছে সলমনের ‘সিকন্দর’ ছবির শুটিং। প্রাণনাশের হুমকিকে গায়ে না মেখে, ‘দাবাং’ মেজাজে শুটিং করছেন সলমন। শুটিং ফ্লোর থেকে ফাঁস হয়েছে ছবিও। ঠিক এরই মাঝে ‘সিকন্দর’ নিয়ে নতুন আপডেট। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ‘সিকন্দর’ ছবিতে সলমনের সঙ্গে জুটি বাঁধছেন রশ্মিকা মান্দানা।

Advertisement

[আরও পড়ুন: কালীঘাটে আহানা কুমরা, কারণ অমিতাভ বচ্চন!]

তিনি সলমন দাবাং খান। তাঁর বাড়ি গ্যালাক্সিতে গুলিবর্ষণের পরেও, ঘরের ভিতর ভয় পেয়ে বসে নেই তিনি। বরং এই ঘটনার ২৪ ঘণ্টা কেটে যাওয়ার পরই বুক চিতিয়ে বাড়ির বাইরে বেরিয়েছেন। বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, মে মাসের প্রথম সপ্তাহ থেকেই নাকি শুরু হয়েছে সলমন এই নতুন ছবির শুটিং। খবর অনুযায়ী, কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যেই শুটিং করছেন সলমন।

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ‘সিকন্দর’ ছবির শুটিংয়ের সময় সলমনের জন্য অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হবে। শুধু তাই নয়, বিদেশের মাটিতেই নাকি এই ছবির পুরো শুটিং হবে। তবে কোন দেশে, তা এখনও ফাঁস করতে চায়নি ছবির টিম। ২০২৫-এর ইদে মুক্তি পাবে সলমনের ‘সিকন্দর’।

[আরও পড়ুন: পরীমণির প্রাক্তন স্বামী রাজকে গোপনে বিয়ে করলেন শাকিবের প্রাক্তন স্ত্রী বুবলি!]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.