ট্রেনে টিকিট নিয়ে বচসা। বিবস্ত্র হয়ে ব্লেড দিয়ে আরপিএফ কর্মীদের উপর চড়াও হওয়ার অভিযোগে গ্রেপ্তার অন্তরা বন্দ্যোপাধ্যায় (Antara Banerjee)! গত ১২ আগস্টের ওই মডেল-অভিনেত্রীকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগ, স্লিপার ক্লাসের টিকিট কেটে আরাবলী এক্সপ্রেসের সংরক্ষিত বাতানুকূল কামরায় উঠে পড়েন অন্তরা। শুধু তাই নয়, তিনি নাকি এক যাত্রীকে সংরক্ষিত আসন পর্যন্ত ছেড়ে দিতে বলেন। সেখান থেকেই শুরু হয় বচসা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে টিটি, আরপিএফ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। এরপরই ঘটে বিপত্তি!
অন্তরা একাধিক ধারাবাহিক, সিনেমা এবং ওয়েব সিরিজে অভিনয় করেছেন। সেইসূত্রেই প্রশ্ন উঠেছে, স্লিপারের টিকিট কেটে একজন স্বনামধন্য অভিনেত্রী এসি কামরায় কেন উঠলেন?
সূত্রের খবর, অন্তরা বন্দ্যোপাধ্যায় নাকি বিবস্ত্র হয়ে ব্লেড নিয়ে চড়াও হন আরপিএফ কর্মীদের উপর। ঘটনায় আহত হন এসআই এবং ওই মডেল-অভিনেত্রী নিজেও। শেষমেশ পরেরদিন সকালে বোরিভালি রেলওয়ে পুলিশ অন্তরা বন্দ্যোপাধ্যায়কে হেফাজতে নেয়। এদিকে এহেন ঘটনা প্রকাশ্যে আসতেই অন্তরার নাম-ছবি দিয়ে ওই খবর ছড়িয়ে পড়ে দাবানল গতিতে। নেটভুবনে নিন্দার ঝড়। কটাক্ষ, সমালোচনা এমন পর্যায়ে পৌঁছয় যে অবশেষে মুখ খুলতে বাধ্য হন অন্তরা বন্দ্যোপাধ্যায়। আর এখানেই ঘটনা মোড় নেয় অন্যদিকে। অভিনেত্রী জানিয়েছেন, তিনি আদৌ এমন কোনও কাণ্ড ঘটাননি। ‘কসৌটি জিন্দেগি কি’ খ্যাত অভিনেত্রীর টিম ইতিমধ্যেই এক বিবৃতি জারি করে বিষয়টি পরিস্কার করেছে।

অন্তরা একাধিক ধারাবাহিক, সিনেমা এবং ওয়েব সিরিজে অভিনয় করেছেন। সেইসূত্রেই প্রশ্ন উঠেছে, স্লিপারের টিকিট কেটে একজন স্বনামধন্য অভিনেত্রী এসি কামরায় কেন উঠলেন? টিমের তরফে জানানো হয়েছে, টেলি অভিনেত্রীর বিরুদ্ধে এমন কোনও অভিযোগ দায়ের হয়নি। কারণ বাস্তবে তিনি এমন কোনও ঘটনা ঘটাননি। যে মডেল-অভিনেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি আদতে থানের বাসিন্দা। তাঁর নামও অন্তরা। আর সেই অভিনেত্রীর কর্মকাণ্ডের জেরেই বিপাকে পড়েছেন ‘কসৌটি জিন্দেগি কি’ খ্যাত অন্তরা বন্দ্যোপাধ্যায়। নামবিভ্রাটের শিকার হয়েই বর্তমানে উঠতে-বসতে কটুক্তির শিকার হতে হচ্ছে তাঁকে।
সর্বশেষ খবর
-
কপিলকে ছুঁয়ে নজির জাদেজার, স্পিন অস্ত্রে বিরাট লিডেও শ্রীলঙ্কায় টেস্টজয়ে ভারতের কাঁটা বৃষ্টি!
-
‘ইন্ডাস্ট্রির দালাল, মেয়েদের ক্লায়েন্ট দেয়’, স্যান্ডি সাহাকে নিয়ে বিস্ফোরক ‘মা’ খ্যাত তিথি
-
বৃষ্টিতে ভিজে অফিসের এসির নিচে বসেছেন? ব্যাগে এই জিনিসগুলো না থাকলেই বাঁধবে অসুখ
-
হঠাৎই কিমের প্রতি ‘নরম’ ট্রাম্প! দক্ষিণ কোরিয়ার সঙ্গে মহড়া কমালেন মার্কিন প্রেসিডেন্ট
-
‘শিল্পে ভরিয়ে দেব, ফিরে আসুন’, পুরুলিয়া থেকে জঙ্গলমহলের পরিযায়ী শ্রমিকদের বার্তা মুখ্যমন্ত্রীর