Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Dharmendra Death

‘এক যুগের অবসান’, দেওল পরিবার ‘চুপ’ থাকলেও ধর্মেন্দ্রর প্রয়াণে শোকপ্রকাশ করণ জোহরের

কী জানালেন করণ জোহর?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৪, ২০২৫, ১৪:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৪, ২০২৫, ১৪:৫৮

options
link
‘এক যুগের অবসান’, দেওল পরিবার ‘চুপ’ থাকলেও ধর্মেন্দ্রর প্রয়াণে শোকপ্রকাশ করণ জোহরের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার দুপুরে মুম্বইয়ের ভিলে পার্লে শ্মশানে আচমকাই বাড়ানো হল নিরাপত্তা। হেমা মালিনি, সানি দেওল, ববি দেওল, এষা দেওল-সহ শ্মশানে পৌঁছে গিয়েছেন অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, আমির খানের মতো তারকারাও। যদিও দেওল পরিবারের তরফে ধর্মেন্দ্রকে (Dharmendra Death) নিয়ে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি, তবে বলিউড প্রযোজক-পরিচালক করণ জোহরের শোকবার্তায় কিংবদন্তির অভিনেতার মৃত্যুর গুঞ্জন নিয়ে দিশেহারা ভক্তমহল।

শেষবার করণের ‘রকি অউর রানি…’ ছবিতে ধর্মেন্দ্রকে দেখা গিয়েছিল। সোমবার দুপুরে যখন ভিলে পার্লে শ্মশানে দেওলদের উপস্থিতিতে আমজনতার মনে প্রবীণ অভিনেতার মৃত্যুশঙ্কা দানা বেঁধেছে, ঠিক এমন সময়েই ধর্মেন্দ্রকে নিয়ে করণ জোহরের শোকবার্তায় তোলপাড় বলিমহল। এদিন ইনস্টাগ্রাম পোস্টে ধর্মেন্দ্রর উদ্দেশে করণ লেখেন, “একটি যুগের অবসান। একজন তাবড় মেগাস্টার। মূলধারার সিনেমায় একজন নায়কের মূর্ত প্রতীক। অসাধরণ সুদর্শন। এবং পর্দার তাঁরক কালজয়ী উপস্থিতি। তিনি ভারতীয় সিনেমার একজন প্রকৃত কিংবদন্তি ছিলেন এবং থাকবেন। সিনেমার ইতিহাসের পাতায় বরাবর তাঁর উজ্জ্বল উপস্থিতি থাকবে। কিন্তু সর্বপরি, তিনি ছিলেন দারুণ একজন মানুষ।”

Advertisement

সেই পোস্টেই করণ জোহরের সংযোজন, “আমাদের ইন্ডাস্ট্রির সকলের কাছে ধর্মেন্দ্র ছিলেন ভীষণ প্রিয় একজন মানুষ। সকলের মধ্যে ইতিবাচকতা ছড়িয়ে দিতেন। সকলের মাঝে অপরিসীম ভালোবাসা বিলিয়ে দিতেন। ওঁর আলিঙ্গন, আশীর্বাদ যে কতটা মিস করব, সেটা ভাষায় প্রকাশ করার নয়। এই শূন্যতা কখনও কেউ পূরণ করতে পারবে না। ধর্মজি একজনই। এত দয়ালু মানুষ। আজ স্বর্গ ধন্য হল আপনার উপস্থিতিতে। আপনার সাথে কাজ করতে পেরে আমি আশীর্বাদধন্য। তাই বলতে ইচ্ছে করছে, অভি না যাও ছোড় কে, দিল অভি ভরা নহি…!” শোকপ্রকাশ করেছেন কাজল, অজয় দেবগণও। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Karan Johar (@karanjohar)

একাধিক সূত্রে নানা খবর সামনে আসছে ধর্মেন্দ্রর মৃত্যু নিয়ে। অভিনেতার বাড়ি থেকে একটি অ্যাম্বুল্যান্সকে শ্মশানঘাটে পৌঁছতে দেখা গিয়েছে। কোনও কোনও সংবাদমাধ্যমের দাবি, প্রয়াত হয়েছেন শোলে ছবির অমর চরিত্রাভিনেতা ‘বিরু’। যদিও ক’দিন আগে মৃত্যু নিয়ে বিভ্রান্তিকর খবর ছড়ানোয় এবারে কিংবদন্তির প্রয়াণ নিয়ে গোপনীয়তা বজায় রাখা হয়েছে। একটি সূত্র জানাচ্ছে, ভিলে পার্লে শ্মশানে মহারাষ্ট্রের বেশ কয়েক জন রাজনৈতিক নেতাও পৌঁছে গিয়েছেন হিন্দি ছবির হিট নায়ককে শেষ শ্রদ্ধা জানাতে। তবে পরিবারের তরফে এখনও পর্যন্ত মৃত্যুর খবর নিশ্চিত করা হয়নি। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.