কঙ্গনা রানাউত বনাম যোগগুরু রামদেবের ভার্চুয়াল বাকবিতণ্ডা যেন কিছুতেই থামতে চাইছে না! নিট কেলেঙ্কারিতে প্রতিবাদী পড়ুয়াদের ‘নর্দমা প্রজন্ম’ বলে আক্রমণ শানিয়েছিলেন মাণ্ডির ‘সনাতনী’ সাংসদ। যে মন্তব্য ঘিরে বিস্তর হইচই হতেই ‘ডিগবাজি’ খেয়ে যুবপ্রজন্মকে ‘দেশের শক্তি’ বলে সম্বোধন করেন কঙ্গনা। কিন্তু তাতেও চিঁড়ে ভেজেনি! সেই বিতর্কযজ্ঞে সম্প্রতি ঘৃতাহূতি করে বাবা রামদেবের বিস্ফোরক মন্তব্য। সাংসদ-অভিনেত্রীর বিরুদ্ধে বিজেপিকে কড়া পদক্ষেপের পরামর্শও দেন তিনি। তারপর থেকেই কঙ্গনা-রামদেবের (Kangana Ranaut – Baba Ramdev) বাকযুদ্ধে সরগরম নেটভুবন। এবার ফের একবার যোগগুরুকে নিয়ে বোমা ফাটালেন সাংসদ-অভিনেত্রী।
“বাবা রামদেব শালীনতার সব সীমা লঙ্ঘন করে ফেলেছেন। একজন নারীকে নিয়ে তিনি যেসব মন্তব্য করেছেন, তা সমাজকে লজ্জায় ফেলবে!..”
আরও পড়ুন:
এক সাক্ষাৎকারে রামদেব বলেন, “মানুষদের নিয়ে এমন কথা বলতে চাই না, যাঁরা দেশের যুবপ্রজন্মকে নর্দমার সঙ্গে তুলনা করে নিজেদের বিকৃত মনের পরিচয় দেয়। ওঁর শৈশব কেমন ছিল? যৌবন কেমন ছিল? অতীতে কী কী কর্মকাণ্ড করেছেন?” ‘সনাতনী’ যোগগুরুর এহেন কথাতেই মেজাজ হারান বিজেপির নেত্রী-অভিনেত্রী। পালটা বলেন, “বাবাজি, আমার যৌবন, বেডরুম নিয়ে দিবাস্বপ্ন দেখা বন্ধ করুন।” যোগগুরুর বিরুদ্ধে কঙ্গনার এহেন শব্দবাণ নিয়ে দিন কয়েক ধরেই সরগরম সোশাল পাড়া। এবার সংবাদসংস্থা এএনআই-এর মুখোমুখি হয়ে বিজেপির তারকা সাংসদ যা বললেন, তা আরও বিস্ফোরক। কঙ্গনার মন্তব্য, “বাবা রামদেব শালীনতার সব সীমা লঙ্ঘন করে ফেলেছেন। একজন নারীকে নিয়ে তিনি যেসব মন্তব্য করেছেন, তা সমাজকে লজ্জায় ফেলবে! আমার মনে হয়, নারীদের বিষয়ে ওঁর যেমন দৃষ্টিভঙ্গি, সেটা আরও গভীরভাবে ওঁর পর্যালোচনা করার প্রয়োজন রয়েছে। নিজের গেরুয়া বসনের অপমান করেছেন।”

এপ্রসঙ্গে পালটা রামদেবের কী মত? নেত্রী-অভিনেত্রীর লাগাতার বিষোদ্গার নিয়ে সম্প্রতি সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেন যোগগুরু। তাঁর মন্তব্য, “বিষয়টিকে আমি আর বাড়াতে চাই না। বাবা রামদেব কে এবং আমার অবদান কী? গোটা দেশ তা জানে। তাই এমন সব মানুষদের বিষয়ে আমি কোনও মন্তব্য করতে চাই না” অতঃপর কঙ্গনা লাগাতার আক্রমণ শানালেও বাবা রামদেব যে বিষয়টিকে এখানেই শেষ করতে চান, সেটা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন তিনি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ব্রাজিল ম্যাচের আগেই পানামার বিরুদ্ধে নামবে ভারত, দিনক্ষণ জানিয়ে দিল ফেডারেশন
-
ঠিকভাবে উল্লেখ নেই রাস্তার নাম! কলকাতা পুরসভার ওয়ার্ড বিন্যাস নিয়ে ৭ দফা আপত্তি সিপিএমের
-
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, ফিরতে চাইছেন কলকাতায়! কবে ছুটি?
-
দার্জিলিঙে রোপওয়ে, সুন্দরবনে প্রমোদতরী! পর্যটনকে ঢেলে সাজাতে মাস্টার প্ল্যান রাজ্যের
-
আচমকা মস্কোয় অবতরণ করল মার্কিন সেনার বিমান! ঘনাচ্ছে রহস্য, কী বলল ক্রেমলিন?