বিগত কয়েক বছর ধরে কনটেন্টে চমক দিলেও বক্স অফিসে বিশেষ সুবিধে করতে পারছেন না কঙ্গনা রানাউত! সাংসদ-নায়িকার ফিল্মি কেরিয়ারের গ্রাফই তার প্রমাণ। গত ছয় বছরে একের পর এক সিনেমা ফ্লপ। দেশাত্ববোধক ছবিতে অভিনয় করেও কপাল ফেরেনি কঙ্গনার! বিতর্ক পেরিয়ে বক্স অফিসেও সুপারহিট মার্কশিট অধরা অভিনেত্রীর। লাগাতার ফ্লপের ঠেলায় কেরিয়ারে যখন কলঙ্ক, তখন ইন্দিরা গান্ধীর ভূমিকায় ‘এমার্জেন্সি’ দিয়ে কিছুটা ড্যামেজ কন্ট্রোল করেছিলেন বটে, তবে ক্যাশবাক্সে তেমন লক্ষ্মীলাভ করতে পারেননি। এবার ‘ভারত ভাগ্য বিধাতা’র (Bharat Bhhagya Viddhaata Box Office) সুবাদে যদিও ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল, তবে ওপেনিং ইনিংসে তেমন দাপিয়ে ব্যাটিং করতে পারলেন না কঙ্গনা।
সিনেসমালোচকরা অভিনেত্রীর মার্কশিটে ভালো নম্বর বসালেও বক্স অফিসে ‘ফুলমার্কস’ অধরা সাংসদ-নায়িকার। বলিউডের খান-কাপুর কিংবা বাকি তারকারা যেখানে ৩০ থেকে ৫০ কোটির ব্যবসা দিয়ে বক্স অফিসের ক্যাশবাক্স খোলেন, সেখানে কঙ্গনা অভিনীত ‘ভারত ভাগ্য বিধাতা’র ভাগ্যে মোটে…
আরও পড়ুন:
শুক্রবারই প্রেক্ষাগৃহের আলো দেখেছে ‘ভারত ভাগ্য বিধাতা’। মনোজ তাপাডিয়া পরিচালিত যে সিনেমায় ২৬/১১-র বিস্মৃতপ্রায় ‘মসিহা’ অঞ্জল কুলথের ভূমিকায় অভিনয় করে চর্চার শিরোনামে নাম লিখিয়েছেন কঙ্গনা রানাউত। তবে সিনেসমালোচকরা অভিনেত্রীর মার্কশিটে ভালো নম্বর বসালেও বক্স অফিসে ‘ফুলমার্কস’ অধরা সাংসদ-নায়িকার। বলিউডের খান-কাপুর কিংবা বাকি তারকারা যেখানে ৩০ থেকে ৫০ কোটির ব্যবসা দিয়ে বক্স অফিসের ক্যাশবাক্স খোলেন, সেখানে কঙ্গনা অভিনীত ‘ভারত ভাগ্য বিধাতা’র ভাগ্যে মোটে ১ কোটি টাকার শিকে ছিঁড়েছে! অর্থাৎ ওপেনিং ইনিংসে ভারতে মোটে ১.১৯ কোটি টাকার ব্যবসা করতে পেরেছে এই সিনেমা। দেশজুড়ে মোট ২,১৮১টি স্ক্রিনে মুক্তি পেয়েছে ‘ভারত ভাগ্য বিধাতা’। সিনেবাজারের গ্রাফ অনুযায়ী, এনসিআর-এ ছবিটির জন্য সবচেয়ে বেশি সংখ্যক শো (২৮১টি) বরাদ্দ ছিল। পাশাপাশি মুম্বইয়ে ১৬৭ এবং আহমেদাবাদ ১৪৩টি শো পেয়েছে কঙ্গনার ছবি। খবর, প্রথম দিন ‘ভারত ভাগ্য বিধাতা’র হিন্দি টুডি সংস্করণে সকালের শোতে ৩.৭৭ শতাংশ, বিকেলের শোয়ে ১২ শতাংশ এবং সন্ধের শোয়ে ১০.৫৪ শতাংশ দর্শক ভিড় জমিয়েছিলেন। এহেন গ্রাফই বলে দেয় যে, কঙ্গনার দেশাত্মবোধক সিনেমায় মন নেই দর্শকমহলের।

সিনেবাণিজ্য বিশ্লেষক কোমল নাহতা যদিও এহেন ভবিষ্যদ্বাণী আগেই করেছিলেন যে, মুম্বই হামলার প্রেক্ষাপটে তৈরি হওয়ায় এই সিনেমা দর্শকের কাছে একঘেয়ে মনে হতে পারে। উপরন্তু ট্রেলার উন্মোচনের পরও বিশেষ উন্মাদনা তৈরি করতে পারেননি কঙ্গনা।
উপরন্তু চলতি সপ্তাহে সিনেমা-সিরিজ মিলিয়ে মোট নয়টি প্রজেক্ট মুক্তি পেয়েছে। সেই দৌড়ে দিলজিৎ দোসাঞ্ঝ, ইমতিয়াজ আলির ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’ যেমন রয়েছে, তেমনই আছে মনোজ বাজপেয়ী অভিনীত ‘গভর্নর’ও। এছাড়াও, ‘হন্টেড থ্রি-ডি’, ‘সিং গীতম’, ‘ভারভু’, ‘ডিসক্লোজার ডে’, ‘ব্যাকরুমস’ এবং ‘হীর সারা’র মতো একগুচ্ছ সিনেমা রয়েছে তালিকায়। আর সেকারণেই সম্ভবত একাধিক সিনেমার গুঁতোয় বক্স অফিসে হালে পানি পায়নি কঙ্গনা রানাউতের ‘ভারত ভাগ্য বিধাতা’। সিনেবাণিজ্য বিশ্লেষক কোমল নাহতা যদিও এহেন ভবিষ্যদ্বাণী আগেই করেছিলেন যে, মুম্বই হামলার প্রেক্ষাপটে তৈরি হওয়ায় এই সিনেমা দর্শকের কাছে একঘেয়ে মনে হতে পারে। উপরন্তু ট্রেলার উন্মোচনের পরও বিশেষ উন্মাদনা তৈরি করতে পারেননি কঙ্গনা। তারই প্রভাব স্পষ্ট বক্স অফিসে। এদিকে পয়লা দিনে ১.৩৮ কোটি টাকার ব্যবসা করে দিলজিতের ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’ টেক্কা দিয়েছে ‘ভারত ভাগ্য বিধাতা’কে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘ককটেল ২’-এর প্রচারে ভক্তের ভিড়ে ভয়ংকর পরিস্থিতি! দু’হাতে আগলে রশ্মিকার ‘রক্ষাকবচ’ কৃতী
-
উত্তরপাড়ায় তৃণমূূল নেতা ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধর, ডিম থেরাপি, অন্তর্দ্বন্দ্ব বলছে বিজেপি!
-
‘কেউ গুন্ডাগিরি করলে হোয়াটসঅ্যাপে জানান’, ফের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
-
বিশ্বকাপের তৃতীয় দিনই বিতর্কে VAR, প্রশ্ন পেনাল্টি নিয়ে, ৩৬ বছর পর প্রথম জয় পেল স্কটল্যান্ড
-
ইন্ডাস্ট্রিতে হাওয়া বদলের পরই প্রত্যাবর্তন ‘মা’ খ্যাত তিথির, গ্র্যান্ড কামব্যাক সব্যসাচী-দেবচন্দ্রিমারও!