সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনীতিতে সরাসরি পা রাখার পর থেকেই কঙ্গনাকে নিয়ে নানা হইচই রাজনৈতিক মহলে। নিন্দুকরা তো কঙ্গনাকে ট্রোল করতেই ব্যস্ত। এরই মাঝে ‘এমার্জেন্সি’ ছবির প্রচার করতে গিয়ে রীতিমতো কটাক্ষের মুখে পড়লেন কঙ্গনা। কঙ্গনাকে নেটিজেনদের সোজা প্রশ্ন, ভোটে দাঁড়িয়েছেন বিজেপি টিকিটে, আর সিনেমার পর্দায় ইন্দিরা! এ কেমন ব্য়াপার?
এই কটাক্ষে একেবারেই চুপ থাকেননি কঙ্গনা। বরং জবাব দিয়ে চুপ করিয়েছেন নিন্দুকদের মুখ। কঙ্গনার কথায়, ”একজন নারী হয়ে বরাবরই নারীদের প্রতি আমার সহানুভূতি রয়েছে। এটাই স্বাভাবিক। তা ইন্দিরা গান্ধী হোক কিংবা অন্য কেউ। নারীদের লড়াই সব সময় আমাকে অনুপ্রেরণা করে। আমিও নিজে শক্তি পাই। তাই এধরনের চরিত্র সিনেমার পর্দায় অভিনয় করতে বরাবরই ভালো লাগে। এক অভিনেত্রী হিসেবে এটাই কাম্য। তাই এর নেপথ্যে কোনও রাজনীতি নেই। ” এমনকী, কঙ্গনা নিন্দুকদের মনে করিয়ে দেন, ‘এমার্জেন্সি’ ছবির শুটিং, তিনি সরাসরি রাজনীতিতে আসার আগেই শেষ করেছেন।
[আরও পড়ুন: ‘মির্জা’র রিলিজ পিছোলেন অঙ্কুশ, কেন এই সিদ্ধান্ত? জানালেন অভিনেতা-প্রযোজক ]
‘এমার্জেন্সি’ ছবির মাত্র কয়েক মিনিটের টিজারে কঙ্গনা প্রমাণ করে দিয়েছেন সিনেমার পর্দায় ইন্দিরা চরিত্র তাঁর জন্যই যেন তৈরি হয়েছে। তবে শুধুই অভিনয় নয়, এই ছবি কঙ্গনা তৈরি করছেন নিজের হাতে। পরিচালক সাই কবীরের হাত থেকে পরিচালনার দায়িত্ব ছিনিয়ে নিয়ে কঙ্গনাই এই ‘এমার্জেন্সি’র পরিচালক।
ফের পরিচালকের আসনে বসে কঙ্গনা জানান, ‘পরিচালক হিসেবে এটাই আমার দ্বিতীয় ছবি। ইন্দিরা গান্ধীর মতো ব্যক্তিত্বকে সিনেমায় পর্দায় নিয়ে আসার জন্য আমি সব দিক থেকে তৈরি। তবে এটিকে আমি ইন্দিরার বায়োপিক বলব না। বরং এই ছবি বিরাটমাপের এক পিরিয়ড ছবি।’
কঙ্গনা আরও জানিয়েছেন, ‘দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং ভারতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ অধ্যায় ইন্দিরা গান্ধীর জীবনের অনেক কিছুই সকলের কাছে অজানা। এমার্জেন্সি ছবিতে এগুলোকেই তুলে ধরা হবে।’
[আরও পড়ুন: সাইবার ক্রাইমের শিকার বিজয় দেবেরাকোন্ডা, কেন পুলিশের দ্বারস্থ হতে হল তারকার টিমকে? ]
সর্বশেষ খবর
-
সরকারি সম্পত্তি ধ্বংসে ‘জিরো টলারেন্স’, সিএএ বিক্ষোভে ভাঙচুরে তদন্তের নির্দেশ শুভেন্দুর
-
গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন? অস্ত্র মামলায় আদালতে আত্মসমর্পণ খান স্যরের
-
বরানগর-বারাকপুর মেট্রো প্রকল্পের অগ্রগতি, হকারের পুনর্বাসনের আর্জি জানিয়ে রেলমন্ত্রীকে চিঠি বিধায়ক কৌস্তভের
-
কেন ভাঙা হবে না পুরবোর্ড? ৭২ ঘণ্টায় জবাব চাইল রাজ্য, এবার কলকাতা পুরসভায় প্রশাসক!
-
‘পদে পদে বাধা দিত আগের সরকার’, চিংড়িঘাটায় মেট্রোর কাজ দেখে তৃণমূলকে তোপ রেলমন্ত্রী বৈষ্ণবের