Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
Kangana Ranaut Rakhi Sawant

‘মোদিকে যা দিয়ে…’! রাখির কুকথায় কঙ্গনার তোপ, ‘তোকে কেউ ঝাড়ুদারেরও চাকরি দেবে না’

প্রধানমন্ত্রীকে টেনে বিতর্কিত কথা রাখি সাওয়ান্তের। পালটা মোক্ষম জবাব কঙ্গনা রানাউতের। কী বললেন?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০২৬, ২১:৪৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০২৬, ২১:৪৭

options
link
‘মোদিকে যা দিয়ে…’! রাখির কুকথায় কঙ্গনার তোপ, ‘তোকে কেউ ঝাড়ুদারেরও চাকরি দেবে না’ zoom
বিতর্কিত কথা রাখি সাওয়ান্তের। পালটা জবাব কঙ্গনা রানাউতের।
Advertisement

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে কঙ্গনা রানাউত এবং স্মৃতি ইরানিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন রাখি সাওয়ান্ত। সেই প্রেক্ষিতেই এবার বিতর্কিত মডেল-অভিনেত্রীকে পালটা মোক্ষম জবাব ছুড়লেন মাণ্ডির সাংসদ-অভিনেত্রী।

“স্মৃতি, কঙ্গনাদের মতো মহিলারা এমন কী দিয়েছেন, যার বিনিময়ে তাঁদের মন্ত্রী বানানো হয়েছে? তাঁরা যা দিয়েছেন, আমিও তো সেটা দিতে পারি।”

সম্প্রতি এক পডকাস্টে রাজনীতিক হিসেবে স্মৃতি ইরানি এবং কঙ্গনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন রাখি। তিনি বলেন, “স্মৃতি, কঙ্গনাদের মতো মহিলারা এমন কী দিয়েছেন, যার বিনিময়ে তাঁদের মন্ত্রী বানানো হয়েছে? তাঁরা যা দিয়েছেন, আমিও তো সেটা দিতে পারি।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টেনে রাখি সাওয়ান্তের এহেন মন্তব্যে বিতর্কের ঝড় বয়ে যায়। নজর এড়ায়নি সুপারস্টার সাংসদ-অভিনেত্রীর। অতঃপর রাখিকে পালটা জবাব ছুড়তেও পিছপা হলেন না কঙ্গনা রানাউত। রাখি সাওয়ান্তের মন্তব্যের তীব্র সমালোচনা করে সোশাল মিডিয়ায় কড়া প্রতিক্রিয়া দিয়েছেন নেত্রী-অভিনেত্রী।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

“তোমার সব ‘ফেভার’ মিলিয়েও কিন্তু একটা ঝাড়ুদার বা সাফাইকর্মীর চাকরিও জোটেনি— যার জন্যেও কিন্তু নির্দিষ্ট প্রতিভার প্রয়োজন হয়।…”

কঙ্গনার মন্তব্য, “শুধু রাখি নন, অসফল এবং তিক্ত মানসিকতার অনেকেই সফল নারীদের চরিত্র হনন করতে তৎপর হন— তাঁদের নিজেদের ঈর্ষা, ব্যর্থতা ও অহমবোধকে তুষ্ট করার জন্য। তবে এইধরনের ইচ্ছাকৃত আক্রমণ ও প্রকাশ্যে চরিত্রহননের ঘটনায় আর চুপ করে থাকা উচিত নয়। অপমানিত বোধ করা কিংবা বারবার নিজেদের ব্যাখ্যা দেওয়াও বন্ধ করার সময় এসেছে।” এরপরই রাখিকে উদ্দেশ্য করে কঙ্গনার সংযোজন, “হ্যাঁ, তুমিও সাফল্যের জন্য সবকিছু করতে প্রস্তুত। কিন্তু দুর্ভাগ্যবশত, তোমার কাছ থেকে কারও কিছুই প্রয়োজন নেই। মনে রেখো, তোমার সব ‘ফেভার’ মিলিয়েও কিন্তু একটা ঝাড়ুদার বা সাফাইকর্মীর চাকরিও জোটেনি— যার জন্যেও কিন্তু নির্দিষ্ট প্রতিভার প্রয়োজন হয়। তাই নিশ্চিত থাকো, কারও উপকার করো বা না করো, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না! তাই চুপচাপ বসে আমার রিলস দেখো আর কাঁদতে থাকো।”

 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.