Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ৮ জুন ২০২৬
Kanchan-Sreemoyee

প্রেমদিবসেই বিয়ের জন্মদিন, ‘আমার জীবনের স্টিয়ারিং শ্রীময়ীর হাতে’, কোন গোপন কথা ফাঁস করলেন কাঞ্চন?

প্রেমদিবস, বিয়ের জন্মদিন জোড়া সেলিব্রেশন টলিদম্পতির। কীভাবে ভ্যালেন্টাইনস ডে পালন করছেন কাঞ্চন-শ্রীময়ী?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ১৬:২৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ১৬:২৬

options
link
প্রেমদিবসেই বিয়ের জন্মদিন, ‘আমার জীবনের স্টিয়ারিং শ্রীময়ীর হাতে’, কোন গোপন কথা ফাঁস করলেন কাঞ্চন? zoom
কাঞ্চন-শ্রীময়ীর জোড়া সেলিব্রেশন, ছবি- ফেসবুক

দেখতে দেখতে দাম্পত্যের দুই বসন্ত পার করে ফেললেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ মল্লিক। চব্বিশ সালের মার্চ মাসে সামাজিক প্রথায় বিয়ে করলেও প্রেমদিবসেই আইনি মতে বৈবাহিক বন্ধনে বাধা পড়েন তাঁরা। অতঃপর ১৪ ফেব্রুয়ারি আর পাঁচজনের কাছে শুধু প্রেমদিবসের আনন্দ বয়ে নিয়ে এলেও কাঞ্চন-শ্রীময়ীর কাছে সেটা জোড়া সেলিব্রেশনের দিন। আইনি বিয়ের দ্বিতীয় জন্মদিনে কীভাবে ভ্যালেন্টাইনস ডে পালন করছেন তারকাদম্পতি?

সেইদিন আমার জীবনের ভুল রাস্তায় চলা গাড়িটাকে ইউ-টার্ন করিয়ে তুমি ঠিক রাস্তায় চালালে। এখন আমার জীবনের গাড়ির চালক তুমি। আমি শুধু হেল্পার। আর আমাদের গাড়ির নতুন প্যাসেঞ্জার ছোট্ট কৃষভি।

জানা গেল, গোটা দিনটা একসঙ্গে কাটানোর সময় না পেলেও রাতে একে-অপরের জন্য সময় রেখেছেন কাঞ্চন-শ্রীময়ী। সকাল ৯টায় কল টাইম ছিল অভিনেত্রীর। অন্যদিকে শনিবার সকাল সকাল বিধায়কের দায়িত্ব সামাল দিতে উত্তরপাড়ায় পৌঁছে গিয়েছেন কাঞ্চনও। প্রতি শনিবারই যান। তাই প্রেমদিবস উপলক্ষে আলাদা করে কাজ থেকে ছুটি নেননি তিনি। তবে তারকাদম্পতি জম্পেশ নৈশভোজের পরিকল্পনা করেছেন। শ্রীময়ী ব্যস্ত থাকায় যদিও সব আয়োজন কাঞ্চনই সেরেছেন। তবে এহেন ‘সারপ্রাইজে’ দারুণ উচ্ছ্বসিত অভিনেত্রী। উপহার বিনিময়ও হয়ে গিয়েছে। কাঞ্চনের দেওয়া পোশাক পরেই রাতে ডিনার ডেটে যাবেন দু’জনে। পাশাপাশি শ্রীময়ীকে লেটেস্ট মডেলের আইফোনও উপহার দিয়েছেন তিনি। আর স্ত্রীর তরফে কী উপহার পেলেন তারকা বিধায়ক? জানা গেল, পছন্দসই পোশাক আর পারফিউম।

Advertisement
Kanchan Mullick- Sreemoyee chattaraj's vacation mode is it 2nd honeymoon?
কাঞ্চন-শ্রীময়ী

আইনি বিয়ের দ্বিতীয় বর্ষপূর্তিতে কী উপলব্ধি কাঞ্চন মল্লিকের? স্ত্রী শ্রীময়ীর উদ্দেশে তারকা বিধায়ক বলছেন, “২০২৪ সালের ১৩ ফেব্রুয়ারি গভীর রাতে তুমি প্রশ্ন করেছিলে, ‘তুমি কি আমাকে সত্যি বিয়ে করতে চাও? ভেবে বল।’ আমি ‘হ্যাঁ’ বলেছিলাম। ১৪ ফেব্রুয়ারি সকালে আমরা দু’জনে শুধু দু’জনে যাই আইনত বিবাহ বন্ধনে আবদ্ধ হতে। আমাদের সাক্ষী আমরাই আর উকিল বাবু। আরেকজন ছিলেন যাকে সবাই ঈশ্বর বলেন। সেইদিন আমার জীবনের ভুল রাস্তায় চলা গাড়িটাকে ইউ-টার্ন করিয়ে তুমি ঠিক রাস্তায় চালালে। এখন আমার জীবনের গাড়ির চালক তুমি। আমি শুধু হেল্পার। আর আমাদের গাড়ির নতুন প্যাসেঞ্জার ছোট্ট কৃষভি। আমাদের জীবনের গাড়ি চলুক দূর্বার গতিতে, কিন্তু সাবধানে। শুভ বিবাহ বার্ষিকী।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.