সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিনোদুনিয়ায় ফের শোকের ছায়া। প্রয়াত ভারতীয় চলচ্চিত্রের প্রবীণতম অভিনেত্রী কামিনী কৌশল। দীর্ঘদিন ধরেই নাকি অভিনেত্রী বার্ধক্যজনিত নানা কারণে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, অভিনেত্রীর পরিবারের তরফে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। তবে এই মুহূর্তে তাঁদের এই শোকবিহ্বল পরিস্থিতিতে অভিনেত্রীর পরিবারের তরফে গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে বলে জানা যাচ্ছে।
কামিনী কৌশল ভারতীয় বিনোদুনিয়ায় প্রবীণতম অভিনেত্রী। দীর্ঘ অভিনয় জীবনে কাজ করেছেন ৯০টিরও বেশি ছবিতে। ‘নীচা নগর’ ছবির হাত ধরেই ফিল্মি দুনিয়ায় তাঁর পথচলা শুরু। এই ছবি ১৯৪৬ সালের কান চলচ্চিত্র উৎসবে জিতেছিল পামে ডি’ওর সম্মান জিতেছিল। এরপর ‘শহিদ’, ‘ নদীয়া কে পার’, ‘দো ভাই’, ‘জিদ্দি’, ‘শবনম’, ‘পারস’, ‘ঝাঁঝর’, ‘আব্রু’র মতো ছবিতে।
View this post on Instagram
তিনি ছিলেন কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর প্রথম ছবি ‘শহিদ’র নায়িকা। অনস্ক্রিন কামিনী কৌশলের সঙ্গেই জুটি বেঁধেছিলেন তিনি। বড়পর্দার পাশাপাশি ছোটপর্দাতেও চুটিয়ে কাজ করেছেন প্রবীণতম অভিনেত্রী। দূরদর্শনে তাঁর ‘চাঁদ সিতারে’ হয়ে উঠেছিল একটি আইকনিক শো।
সর্বশেষ খবর
-
খাঁ খাঁ ক্লাসরুম, নাম ডাকার খাতা হাতে বাঁকুড়ায় পড়ুয়াদের বাড়ি বাড়ি ঢুঁ শিক্ষকদের, ব্যাপারটা কী?
-
দেড় হাজারের বেশি রেস্তরাঁর খাবারে ‘বিষ’! ৫ দোকানের লাইসেন্স বাতিল, বন্ধ ১৩
-
ত্বকের উজ্জ্বলতায় কম খরচে ঘরেই করুন ‘ন্যাচারাল বোটক্স,’ মাথায় রাখুন ক্ষতির দিকগুলিও
-
মোদির মুখে অ্যাভোকাডোর কথা, গুণাগুণ জেনে জুড়ে নিন মেনুতে
-
বউভাতের রাতেই উত্তম-সাক্ষাৎ! মহানায়কের জন্মশতবর্ষে স্মৃতিমেদুর উলুবেড়িয়ার মৃদুলা দেবী