Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২১ আগস্ট ২০২৬
Salman Khan

‘কালা হিরণ’ ঘোষণা হতেই মুণ্ডচ্ছেদের হুমকি! সলমনের আইনি নোটিস ছিঁড়ে পালটা চ্যালেঞ্জ প্রযোজকের

কৃষ্ণসার হরিণ হত্যা মামলা নিয়ে সিনেমা ঘোষণা হতেই রণমূর্তি ভাইজান। 'ডি কোম্পানি'র নাম করে প্রযোজককে খুনের হুমকি। তোলপাড় বলিউড!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৪, ২০২৬, ১৭:৫৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৪, ২০২৬, ১৭:৫৪

options
link
‘কালা হিরণ’ ঘোষণা হতেই মুণ্ডচ্ছেদের হুমকি! সলমনের আইনি নোটিস ছিঁড়ে পালটা চ্যালেঞ্জ প্রযোজকের zoom
সলমনের জয় মানতে না পেরে দিল্লি হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে 'কালা হিরণ' নির্মাতারা।
Advertisement

সলমন খানের কৃষ্ণসার হরিণ হত্যা মামলা নিয়ে ছবি ঘোষণা করে মহাবিপাকে প্রযোজক অমিত জানি। দিন দুয়েক আগেই ছবি মুক্তি আটকাতে আইনি নোটিস পাঠিয়ে ফৌজদারি মামলা দায়েরের হুঁশিয়ারি দিয়েছিলেন ভাইজান। তবে বিষয়টি কিন্তু এখানেই থেমে থাকেনি। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় বিস্ফোরক দাবি করলেন ‘কালা হিরণ’ প্রযোজক। অমিত জানির দাবি, সিনেমার পোস্টার উন্মোচনের পর থেকেই ‘ডি কোম্পানি’র নাম করে খুনের হুমকি দেওয়া হচ্ছে তাঁকে।

সলমন খানের আইনজীবীর তরফে নোটিস পাঠানো হয় সিনেমার পরিচালক ভরত শ্রীনাথ ও প্রযোজক অমিত জানিকে। ওই আইনি নোটিস মারফৎ ছবিমুক্তি স্থগিত রাখতে এবং সিনেমার প্রচারমূলক যাবতীয় কনটেন্ট সমাজ মাধ্যম থেকে সরিয়ে ফেলতে বলা হয়। শুধু তাই নয়, চব্বিশ ঘণ্টার মধ্যে লিখিতভাবে ক্ষমাপ্রার্থনা না করলে দেওয়ানি ও ফৌজদারি মামলার হুঁশিয়ারিও দেওয়া হয় প্রযোজককে।

Salman Khan’s Black Buck Case Controversy Adapted Into Bollywood Film
সলমনের কৃষ্ণসার হরিণ হত্যা মামলা এবার বলিউডের পর্দায়।

দু’দশক আগে রাজস্থানের কোঙ্কানি গ্রামে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিং করতে গিয়ে কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ ওঠে সলমন খানের (Salman Khan) বিরুদ্ধে। তখন থেকেই বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় সুপারস্টার। একাধিকবার বলিউডের ভাইজানকে খুনের হুমকি দিয়ে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। সংশ্লিষ্ট মামলায় ২০১৮ সালে দোষী সাব্যস্ত হওয়ায় দু’রাত জেলেও থাকতে হয় বলিউড সুপারস্টারকে। তবে সেসময়ে জামিনে ছাড়া পেলেও আজও কৃষ্ণসার হরিণ হত্যা মামলার মীমাংসা হয়নি। সলমন খানের জীবনের সেই ‘অভিশপ্ত অধ্যায়’ নিয়েই সম্প্রতি ‘কালা হিরণ: দ্য ব্যাটল ফর লিগ্যাসি’ সিনেমার ঘোষণা করেন অমিত জানি। এরপরই সলমন খানের আইনজীবীর পক্ষ থেকে নোটিস পাঠানো হয় সিনেমার পরিচালক ভরত শ্রীনাথ ও প্রযোজক অমিত জানিকে। সূত্রের খবর, ওই আইনি নোটিস মারফৎ আপাতত ছবিমুক্তি স্থগিত রাখতে এবং সিনেমার প্রচারমূলক যাবতীয় কনটেন্ট সমাজ মাধ্যম থেকে সরিয়ে ফেলতে বলা হয়। শুধু তাই নয়, চব্বিশ ঘণ্টার মধ্যে লিখিতভাবে ক্ষমাপ্রার্থনা না করলে দেওয়ানি ও ফৌজদারি মামলার হুঁশিয়ারিও দেওয়া হয় প্রযোজককে। সেই প্রেক্ষিতেই এবার এক ভিডিও পোস্ট করে সলমনকে পালটা চ্যালেঞ্জ ছুড়লেন অমিত জানি।

Advertisement

“মুম্বইয়ের রাস্তায় বেরলেই নাকি আমার মাথা কেটে নেওয়া হবে। এমনকী ‘ডি কোম্পানি’র নাম করেও আমার কাছে খুনের হুমকি এসেছে।” 

প্রযোজকের দাবি, “গত ৩৬ ঘন্টায় ধারাভি থেকে যোগেশ্বরী পর্যন্ত সলমনের অন্তত একশো ভক্ত আমাকে হুমকিবার্তা পাঠিয়েছে। বলছে, মুম্বইয়ের রাস্তায় বেরলেই নাকি আমার মাথা কেটে নেওয়া হবে। এমনকী ‘ডি কোম্পানি’র নাম করেও আমার কাছে খুনের হুমকি এসেছে। যদিও সেটা আসল না নকল ডি কোম্পানি (দাউদের গ্যাং) আমার জানা নেই। আমি ওদের উত্তর দেব না এই নোটিসের জবাব দেব?” বলেই কুটি কুটি করে সলমনের পাঠানো আইনি কাগজ ছিঁড়ে ফেললেন অমিত জানি। প্রযোজক এও বলেন যে, “আইনি নোটিস পাঠিয়ে আমাকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। যাতে স্টারডমের কাছে আমি মাথানত করি। মানুষকে ভয় দেখানো ওঁর স্বভাব, আর আমি ভয় পাই না। নিজের দমে বলিউডে টিকে আছি।” পাশাপাশি সলমন ভক্তদের ‘ছাপড়ি, বজ্জাত’ বলেও কটাক্ষ করেছেন ‘কালা হিরণ’ প্রযোজক।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.