Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ২৪ আগস্ট ২০২৬
Kala Hiran

‘কালা হিরণ’-এর প্রযোজককে খুনের হুমকি পাক গ্যাংস্টারের! নিরাপত্তা চেয়ে শাহের দ্বারস্থ

সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের দুষ্কৃতি শাহজাদ ভাট্টির ভাই ‘কালা হিরণ’-এর প্রযোজক অমিত জানিকে হুমকি দিয়েছেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৪, ২০২৬, ২০:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৪, ২০২৬, ২০:৪৮

options
link
‘কালা হিরণ’-এর প্রযোজককে খুনের হুমকি পাক গ্যাংস্টারের! নিরাপত্তা চেয়ে শাহের দ্বারস্থ zoom
'কালা হিরণ'-এর প্রযোজককে খুনের হুমকি পাক গ্যাংস্টারের! নিরাপত্তা চেয়ে শাহের দ্বারস্থ
Advertisement

১৯৯৮ সালে কৃষ্ণসার হরিণ হত্যার ঘটনায় অভিযুক্ত সলমন খানের ‘অভিশপ্ত অধ্যায়’ অবলম্বনে মুক্তির অপেক্ষায় ‘কালা হিরণ’। সিনেমার নাম ঘোষণার পরই ভাইজানের নিশানায় ছবির নির্মাতা থেকে প্রযোজক। সিনেমার প্রচার ও মুক্তি আটকাতে আদালতের দ্বারস্থও হয়েছেন সলমন। যদিও পরিচালক-প্রযোজকের দাবি, এটি সম্পূর্ণ স্বাধীন একটি ছবি। সলমনের সঙ্গে কোনও যোগ নেই। কিন্তু, এই যুক্তি মানতে নারাজ সুপারস্টার। পারস্পরিক বিরোধীতা যত বেড়েছে পরিস্থিতি জটিল থেকে জটিলতর হয়ে উঠছে। ফলস্বরুপ পাকিস্তান থেকে প্রযোজককে প্রাণনাশের হুমকি!

অমিত জানি সম্প্রতি সলমনকে চ্যালেঞ্জ ছুড়েছেন। তাঁর দাবি, ‘নিজেকে বলিউডের বাপ ভাবলেই প্রভাব খাটানো যায় না।’ অতঃপর ‘শত্রুদেশ’ পাকিস্তান থেকে খুনের হুমকি! লেটেস্ট রিপোর্ট মোতাবেক, পাক গ্যাংস্টারের থেকে হুমকি পেয়েছেন প্রযোজক অমিত জানি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের দুষ্কৃতি শাহজাদ ভাট্টির ভাই ‘কালা হিরণ’-এর প্রযোজক অমিত জানিকে হুমকি দিয়েছেন।

Advertisement
kala hiran first look makers change salman khan lawrence bishnoi characters name
‘কালা হিরণ’-এর প্রথম ঝলক

আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে সিনেমার প্রচার বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন। নির্দেশ অমান্য করলে পরিণতি খারাপ হবে তথা প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে ‘কালা হিরণ’-এর প্রযোজককে। এরপর প্রযোজক অমিত জানি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে নিরাপত্তা বাড়ানোর আবেদন জানান। তাঁর দাবি, নতুন করে প্রাণনাশের হুমকি পেয়েছেন। অভিযোগ অনুযায়ী, একটি ভয়েস নোটে তাঁকে চব্বিশ ঘণ্টার মধ্যে এই ছবি থেকে নিজেকে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। তা না হলে তিনি এবং তাঁর পরিবারের চূড়ান্ত ক্ষতি হবে। 

Salman Khan Sends Legal Notice To Makers Of Kala Hiran
কৃষ্ণসার হরিণ হত্যা মামলা নিয়ে ছবি!

এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার আর্জি করেছেন অমিত জানি। প্রসঙ্গত, মায়ানগরীর সেলেবপাড়ার প্রভাবশালী তারকা সলমন খান। ভাইজানের অঙ্গুলিহেলনে যেমন রাতারাতি অনেকের কেরিয়ারের মোড় ঘুরেছে, তেমনই তাঁর ‘বেদবাক্যে’ বহু শিল্পী নিঃশেষ হয়েছেন!

Kala Hiran Producer Fires Back at Salman Khan
সলমন প্রযোজক দ্বন্দ্ব

এযাবৎকাল বলিউড এমন বহু ঘটনার সাক্ষী থেকেছে। আবার দয়ালু সলমনের দানধ্যানের উদাহরণও একগুচ্ছ। অতঃপর হিন্দি সিনেদুনিয়ার বাস্তুতন্ত্রে সলমন যে বেজায় প্রভাবশালী, তা হলফ করে বলাই যায়। ‘কালা হিরণ’ এবং ছবির প্রযোজকের ভবিষ্যৎ কী এখন সেটাই দেখার। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.