Advertisement
Sangbad Pratidin
  • ২৯ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ১৫ জুলাই ২০২৬
Justin Bieber

অনন্ত-রাধিকার সঙ্গীতে জাস্টিন বিবার, মুম্বইয়ে পা রাখলেন জনপ্রিয় পপতারকা

আগামী ১২ জুলাই সাত পাকে বাঁধা পড়বেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৪, ২০২৪, ১০:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৪, ২০২৪, ১০:১৮

options
link
অনন্ত-রাধিকার সঙ্গীতে জাস্টিন বিবার, মুম্বইয়ে পা রাখলেন জনপ্রিয় পপতারকা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেই বলে হয়তো বিয়ের মতো বিয়ে। প্রায় এক বছর ধরে প্রাক বিবাহ অনুষ্ঠান চলছে রাধিকা মার্চেন্ট ও অনন্ত আম্বানির। কখনও গুজরাটের জামনগরে, তো কখনও ইটালিতে। আর ইতিমধ্যেই মুম্বইয়ে শুরু হয়ে গিয়েছে অনন্ত আম্বানি ও রাধিকার বিয়ের শেষ পর্যায়ের অনুষ্ঠান।

আগামী ১২ জুলাই সাত পাকে বাঁধা পড়বেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। তার আগে বুধবার হয়ে গেল রাধিকার গুজরাটি বিয়ের অন্যতম অংশ এটি। এই অনুষ্ঠানে কনের মামা ভাগ্নিকে মিষ্টিমুখ করান। এই অনুষ্ঠানেও অংশ নিলেন বলিউড তারকারা। দেখা গেল জাহ্নবী কাপুর, শিখর পাহাড়িয়ার মতো বলিউডি তারকাদের। এর পর ৫ জুলাই অনন্ত ও রাধিকার সঙ্গীত অনুষ্ঠান। আর এই সঙ্গীতে পারফর্ম করতেই মুম্বইয়ে পা রাখলেন জনপ্রিয় পপতারকা জাস্টিন বিবার। মার্চে তাদের জামনগরে অনুষ্ঠিত গ্র্যান্ড প্রি-ওয়েডিং সেলিব্রেশনে পারফর্ম করেছিলেন রিহানা, দিলজিৎ দোসাঞ্জ, শাহরুখ খান, সালমান খান, আমির খান ও অক্ষয় কুমাররা। আর এবার মুম্বইয়ে অনন্ত-রাধিকার সঙ্গীতের মঞ্চ কাঁপাবেন জনপ্রিয় এই পপ তারকা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: কাটল ৮ বছরের বনবাস, বলিউডে প্রত্যাবর্তন পাক তারকা ফাওয়াদ খানের!]

প্রসঙ্গত, আগামী ১২ জুলাই মুম্বইয়ে গাঁটছড়া বাঁধবেন অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্ট। তার আগেই দরিদ্র যুবক-যুবতীদের গণবিবাহের আয়োজন করলেন মুকেশ আম্বানি (Mukesh Ambani) ও নীতা আম্বানি (Nita Ambani)। মহারাষ্ট্রের (Maharashtra) পালগড়ে বসল পঞ্চাশের বেশি জুটির বিয়ের আসর। রিলায়েন্স কর্পোরেট পার্কের অনুষ্ঠানে তাঁদের পরিবারের তরফে উপস্থিত ছিলেন প্রায় ৮০০ মানুষ।

এদিন গণবিবাহের অনুষ্ঠানে মুকেশ ও নীতা ছাড়াও আকাশ ও শ্লোকাও উপস্থিত ছিলেন। ছিলেন ইশা আম্বানি ও আনন্দ পিরামলও। প্রত্যেক নবদম্পতিকে সোনার গয়না উপহার দেওয়া হয়। যার মধ্যে ছিল মঙ্গলসূত্র, বিয়ের আংটি, নথ। এমনকী রুপোর নুপূর, চুটকিও উপহার পান তাঁরা। এছাড়াও প্রত্যেক নববধূর হাতে ১.০১ লক্ষ টাকার ‘স্ত্রীধন’ তুলে দেওয়া হয়েছে। এখানেই শেষ নয়। ঘর-গৃহস্থালীর সরঞ্জাম অর্থাৎ বাসনপত্র, মুদি সামগ্রী, গ্যাস স্টোভ, মিক্সার, পাখা, বালিশ, ম্যাট্রেসও উপহার দেওয়া হয়েছে নতুন দম্পতিদের। আয়োজন করা হয়েছিল বিরাট নৈশভোজেরও।

আগামী ১২ জুলাই মুম্বইতে আম্বানিপুত্রের বিয়ের আসর বসবে। হিন্দু বৈদিক মতে গাঁটছড়া বাঁধবেন অনন্ত (Anant Ambani)-রাধিকা (Radhika Merchant)। জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে তাঁদের বিয়ে হবে বলে জানা গিয়েছে। বিয়ের পরদিন শুভ আশীর্বাদ। তার পরের দিন মঙ্গল উৎসব অর্থাৎ ওয়েডিং রিসেপশনের আয়োজন করা হয়েছে। প্রত্যেকটি অনুষ্ঠানই জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে আয়োজন করা হবে। অতিথিদের আমন্ত্রণ জানিয়েছেন সস্ত্রীক মুকেশ আম্বানি।

[আরও পড়ুন: গলায় সাপ জড়িয়ে চুমু! দিব্যজ্যোতির কীর্তিতে ভয়ে কাঁটা নেটপাড়া, দেখুন ভিডিও]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.