Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ১৩ জুলাই ২০২৬
John abraham

‘শুধরে যাও, নাহলে টুকরো টুকরো করে দেব!’ আর জি কর কাণ্ডে গর্জে উঠলেন জন আব্রাহাম

আর কী বললেন অভিনেতা?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৩, ২০২৪, ২০:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৩, ২০২৪, ২০:৫৩

options
link
‘শুধরে যাও, নাহলে টুকরো টুকরো করে দেব!’ আর জি কর কাণ্ডে গর্জে উঠলেন জন আব্রাহাম zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর কাণ্ডে উত্তাল গোটা দেশ। সাধারণ থেকে সেলেবরা প্রতিবাদে রাস্তায় মিছিলে নেমেছেন। সোশাল মিডিয়াতেও গর্জে উঠেছেন বহু বলিউড অভিনেতা। যেন একটু বেশি কড়া সুরেই কণ্ঠ ছাড়লেন বলিউডের হ্যান্ডসাম হাঙ্ক জন আব্রাহাম। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জন রীতিমতো কড়া ভাষায় শাসন করলেন এদেশের পুরুষদের!

সংবাদমাধ্যমে জন বললেন, ”প্রতিবাদী হওয়ার আগে, আমি পুরুষদের আচারআচরণ নিয়ে ভাবতে বলব। পুরুষদের নিজেকে নিয়ন্ত্রণে রাখা উচিত। খুব সচেতন হওয়া উচিত। শুধরে নেওয়া উচিত। নাহলে আমি টুকরো টুকরো করে দেব! বাবা-মায়ের নিজেদের ছেলেদের ভাল শিক্ষা দেওয়া উচিত। নিয়ন্ত্রণ করতে, ভাল ব্যবহার করতে শেখানো উচিত। মহিলারা আরও শক্তিশালী হয়ে উঠুক।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Zee Studios (@zeestudiosofficial)

তবে শুধু পুরুষদের আচরণ নিয়ে নয়। এই সাক্ষাৎকারে দেশপ্রেম নিয়েও নিজের বক্তব্য পেশ করেন অভিনেতা। জন বলেন, ”আমি দেশকে ভালোবাসি। তার মানে এই নয় যে এই ভালোবাসা অন্ধ। দেশের কোনও ব্যবস্থা যদি আমার মনে হয় সমালোচনা করা উচিত। সেটাও করি। আমার মতে ভালোবাসা ভালো, কিন্তু উগ্র ভালোবাসা ভালো নয়। সমাজে কিছু প্রয়োজনীয় পরিবর্তন আনতে পারলেই আপনি দেশপ্রেমী হয়ে উঠতে পারবেন।”

গত বছর শাহরুখ খানের কামব্যাক ছবি ‘পাঠান’-এ ভিলেনের ভূমিকায় দেখা গিয়েছিল জনকে। কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে জন আব্রাহামের নতুন বেদা। বক্স অফিসে তেমন সফল নেই সেই ছবি। তবে হ্য়ান্ডসাম তারকা হওয়ায় বেশ জনপ্রিয় জন আব্রাহাম।

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.