Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১৭ জুলাই ২০২৬
Jhilam Gupta

‘বিদায়…’, সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ঝিলম গুপ্তর পোস্টে হইচই নেটপাড়ায়

আচমকা কী হল?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১০, ২০২৪, ১৪:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১০, ২০২৪, ১৪:৪৪

options
link
‘বিদায়…’, সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ঝিলম গুপ্তর পোস্টে হইচই নেটপাড়ায় zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কখনও হাস্যরস মেশানো কনটেন্ট, কখনও সমাজ সচেতনতার বিষয়। ফিল্ম রিভিউ থেকে সিরিয়াল রিভিউ। সোশাল মিডিয়ায় সমস্ত ধরনের কনটেন্ট দিয়েছেন ঝিলম গুপ্ত (Jhilam Gupta)। করণ জোহরের প্রযোজনায় তৈরি ওয়েব সিরিজ ‘লাভ স্টোরিয়া’-তেও অভিনয় করেছেন। কিন্তু আচমকাই ‘বিদায়’-এর পোস্ট দিলেন ফেসবুকে। তাতেই তুমুল শোরগোল।

Jhilam-Gupta-1

Advertisement

পোস্টের শুরুতেই ‘বিদায়’ শব্দটি লিখেছেন ঝিলম। জানিয়েছেন, করোনা কালের আগে শখের বশেই ভিডিও দেওয়া শুরু করেছিলেন। ছোটবেলা থেকে তিনি লেখালেখি, মিমিক্রি আর অভিনয় করতে ভালোবাসতেন। তিন বছরে ফেসবুক পেজের লাইক ছয় লাখে নিয়ে গিয়েছিলেন। প্রচুর ভালোবাসা পেয়েছেন। তাতে প্রবল আনন্দ হয়েছে। কিন্তু এখন আর রিচ পাচ্ছেন না।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: গরমে কাহিল শাহরুখ-আম্বানিও, দুজনেরই ভরসা ORS]

ঝিলম লিখেছেন, “সব কিছুর শেষ হয়। কোনও অজানা কারণে আমার ভিডিয়ো মানুষের কাছে পৌঁছতেই পারে না আর। জাস্ট হয় না। কারণ খোঁজার চেষ্টা অনেক করেছি। পারিনি। মানুষকে কমেন্টে অনুরোধ করেছি ভিডিও শেয়ার করতে যাতে কোনও টেকনিকাল গ্লিচ থাকলে সেটা নিজে থেকেই ঠিক হয়ে যায় আর রিচ শুধরে যায়। এই ভিডিও ছাড়া আমার আর কিছু তো নেই। কিন্তু না। কেউ কথা শুনল না। কেউ না। অনেক ডাক দিলাম। তবু কেউ শুনল না। আমি ফাঁকা হয়ে গেলাম। আমার ভিডিয়োগুলো আমার শক্তি ছিল। আমার আত্মসম্মান ছিল। আমার আত্মবিশ্বাস ছিল। সব ধ্বংস হয়ে গেল। আমি নিঃস্ব হয়ে গিয়েছি মানসিকভাবে। আমার আর কিছুই নেই। কিছু দেওয়ার নেই, পাওয়ার নেই, কিচ্ছু নেই।

Jhilam-Gupta-FB-post

“ভিডিওর মাঠ থেকে বিদায় নেওয়ার আগে” ছন্দক গুহকে ধন্যবাদ জানিয়েছেন ঝিলম। দাদা ইন্দ্রজিৎ লাহিড়ীর কথা জানিয়েছেন। জানিয়েছেন, পরিবারের সদস্যর মতো দুই দর্শক কস্তুরি ও অনুশ্রীর কথা। এর পরই ঝিলমের বার্তা, “এখন কী কাজ করব জানি না। ঠিক করিনি। কারণ ঠিক করার মতো মনের অবস্থা নেই। টুকটাক কিছু করে নিতে পারব হয়তো, হয়তো পারব না। জানি না। আর ভাবতে পারছি না এই মুহূর্তে। আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আপনারা খুব কাছের মানুষ হয়ে উঠেছিলেন গত তিন বছরে। তাই অনেক ভালোবাসা রইল। রাস্তাঘাটে দেখা হলে ডাকবেন। আপনাদের খুব হাসাবো কথা দিলাম।”

[আরও পড়ুন: জামাইষষ্ঠীতে শাশুড়িকে কী উপহার দেবেন? রইল টিপস]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.