সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার কলকাতা মেডিক্যাল কলেজে গণ কনভেনশনের মঞ্চে আর জি কর কাণ্ডের বিরুদ্ধে গর্জে উঠলেন টলিউড অভিনেতা জীতু কমল। জীতু কমলের একটাই প্রশ্ন বিচার হতে এত দেরি কেন? মঞ্চ থেকে প্রশাসনের দিকেই যেন আঙুল তুললেন জীতু।
জিতুর কথায়, ”আমাদের যেটাই দেখানো হচ্ছে আমরা সেটাই দেখছি। নিজেদের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছি আমরা। এই ফাঁদ থেকে বেরিয়ে আসুন। বার বার জিজ্ঞেস করতে থাকুন কেন এমন ঘটনা ঘটল? কেন এই ঘটনা ঘটার ২-৩ দিনের মধ্যে কেস সিবিআইয়ের কাছে গেল? তাহলে পুলিশ করতে পারেনি, তাহলে ওদের মাথা নত করে বলা উচিত নয় আমরা ভুল করেছি? আমাদের ট্যাক্সের টাকায় মাইনে নিচ্ছেন। উল্টে আবার ১৪৪ ধারা জারি করলেন যুবভারতীর সামনে। আপনারা ভোটে জিতে এসেছেন মানেই যা খুশি আইন প্রণয়ন করবেন, আর সেটাই মাথা পেতে নিতে হবে?”
তবে শুধুই জীতু নয়, এদিন প্রতিবাদের মঞ্চ থেকে সুর চড়াও করেন সোহিনী সরকার ও মীর আফসার আলিও।
প্রসঙ্গত, আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনায়ও সেই ‘বৃহত্তর ষড়যন্ত্র’ দেখছে সিবিআই। তাই এই খুন ও ধর্ষণের ঘটনার সঙ্গে আর জি করের দুর্নীতির সংযোগ খুঁজছেন সিবিআই আধিকারিকরা।
সারদা থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতি-সহ একাধিক মামলায় সিবিআই সামনে নিয়ে এসেছে ‘বৃহত্তর ষড়যন্ত্র’কে। কোনও ব্যক্তিকে গ্রেপ্তারি ও তাঁকে হেফাজতে রাখার জন্য কারণ হিসাবে ‘বৃহত্তর ষড়যন্ত্র’-এর অংশ বলে আদালতে দাবি তোলেন সিবিআইয়ের আইনজীবীরা। এবার আর জি কর কাণ্ডের তদন্ত শুরু করার পরও ‘বৃহত্তর যড়যন্ত্র’-এর তত্ত্বকেই সামনে নিয়ে আসা হতে পারে বলে জানিয়েছে সিবিআইয়ের সূত্র।
সর্বশেষ খবর
-
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ প্রধানমন্ত্রী মোদির, কী কথা হল, চাপ বাড়বে ট্রাম্পের?
-
নীচু জাত! কলেজের অশিক্ষক কর্মীকে নির্যাতন, ঘরে ঢুকতে বাধা অধ্যক্ষার! বিতর্ক পুরুলিয়ায়
-
প্রধানমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দিলীপ ঘোষের সাক্ষাৎ, উপহার আম ও সন্দেশ! কী কথা হল?
-
পেট্রলে ইথানল মিশিয়ে ব্যবহারের পরিণাম কী? সুপ্রিম কোর্টে কেন্দ্র বলল, ‘সবটাই পরীক্ষার স্তরে’
-
মন্দিরের প্রণামী বাক্স ‘দখলের চেষ্টা’র অভিযোগ, কী বলছেন বিজেপি বিধায়ক রত্না দেবনাথের স্বামী?