কখনও জিতু কমলের বন্ধু, কখনও ম্যানেজার পরিচয় দিয়ে টাকার দাবি! একাধিককে অশালীন প্রস্তাব! সোশাল মিডিয়ায় সকলকে সতর্ক করলেন অভিনেতা। অবিলম্বে এবিষয়ে আইনি ব্যবস্থা নেবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
ব্যাপারটা ঠিক কী? বুধবার সকালে সোশাল মিডিয়ায় পর্দার সত্যজিৎ অর্থাৎ জিতু কমল লিখেছেন, ‘যদি কেউ মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা ফোনে আমার প্রতিনিধি সেজে আপনার সঙ্গে যোগাযোগ করে এবং আমার নামে টাকা, উপহার বা কোনও মূল্যবান জিনিস চায়, আমার নাম করে অশালীন প্রস্তাব দেয়, দয়া করে তাদের পাত্তা দেবেন না। কেউ এই ধরনের অনুরোধে সাড়া দেবেন না।’
আরও পড়ুন:
সেই পোস্টেই জিতু লিখেছেন, যদি কারও সঙ্গে ইতিমধ্যেই এধরণের ঘটনা ঘটে থাকে তাহলে তা যেন সরাসরি তাঁকে জানানো হয়। জিতুর দাবি, প্রতারকরা তার ম্যানেজার বা বন্ধু সেজে বিভিন্ন লোকের সঙ্গে যোগাযোগ করছে। জিতুর দাবি, কিছুদিন আগে কলকাতার একজন সুপরিচিত শিল্পী এবং একজন বিশিষ্ট অভিনেত্রীর পরিবার থেকে ৫০,০০০ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। অভিনেতা জানিয়েছেন অবিলম্বে আইনানুগ ব্যবস্থা নেবেন তিনি। তবে ঘটনার নেপথ্যে কে বা কারা তা জানেন কি না, তা খোলসা করেননি জিতু। পোস্টের কমেন্টে অধিকাংশই জিতুকে ধন্যবাদ জানিয়েছেন আগেভাগে বিষয়টা জানিয়ে সতর্ক করার জন্য।
সর্বশেষ খবর
-
হড়পা বানে মৃত্যুমিছিল, নেপালে একতা চাইছেন ‘ভারতবিদ্বেষী’ বলেন্দ্র! নয়াদিল্লির পাঠানো ত্রাণ নেবেন?
-
যজ্ঞেই শয়তান তাড়ানোর কথা বলে ‘শ্লীলতাহানি’, গয়না নিয়ে উধাও সঙ্গিনী-সহ তান্ত্রিক
-
হড়পা বানে আটকে কৈলাসযাত্রী শিষ্যরা, বিধ্বস্ত নেপালে উদ্ধারকাজে নামতে চান সদগুরু!
-
রাজ্যে উড়ল প্যালেস্তাইনের পতাকা! ‘জাতীয় মর্যাদার সঙ্গে আপস নয়’, কড়া বার্তা শুভেন্দুর
-
হাতে হাত, রংমিলান্তি পোশাক, ফের একফ্রেমে রাজ-শুভশ্রীকে দেখে শান্তি ভক্তদের