Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৯ আগস্ট ২০২৬
Javed Akhtar

‘পাকিস্তানি হিন্দুদের সহ্য করি’, পাক প্রেসিডেন্টের মন্তব্যকে ‘অসংবেদশীল’ কটাক্ষ জাভেদ আখতারের

প্রবীণ ভারতীয় চিত্রনাট্যকার ও গীতিকার জাভেদ আখতারের নিশানায় আসিফ আলি জারদারি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৬, ২০২৬, ১৬:০০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৬, ২০২৬, ১৬:০০

options
link
‘পাকিস্তানি হিন্দুদের সহ্য করি’, পাক প্রেসিডেন্টের মন্তব্যকে ‘অসংবেদশীল’ কটাক্ষ জাভেদ আখতারের zoom
জাভেদের নিশানায় আসিফ আলি জারদারি
Advertisement

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি (Asif Ali Zardari) আর বিতর্কিত মন্তব্য যেন পরস্পরের সমার্থক। দিন কয়েক আগে ভারতকে পরামর্শ, সংখ্যালঘুদের অধিকার রক্ষা করা। এই মন্তব্যে পালটা তোপ দেগেছিলেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। পাকিস্তানে সংখ্যালঘু নির্যাতনের দীর্ঘ ইতিহাসও তুলে ধরেছিলেন। এবার পাকিস্তানের হিন্দুদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে প্রবীণ ভারতীয় চিত্রনাট্যকার ও গীতিকার জাভেদ আখতারের (Javed Akhtar) নিশানায় আসিফ আলি জারদারি। স্বাধীনতা দিবসের দিন এক্স হ্যান্ডলে আসিফের মন্তব্যকে ‘অসংবেদশীল’ বলে কটাক্ষ করেছেন।

শুক্রবার পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপনের দিন পাক প্রেসিডেন্টের দাবি, ‘পাকিস্তানের জনসংখ্যার তিন-চার শতাংশ হিন্দুকে তাঁরা সহ্য করেন।’ আখতারের পালটা প্রতিক্রিয়া, ‘আমি জানি যে আপনি সর্বদাই তাঁদের প্রতি সংবেদনশীল যাঁরা দশ শতাংশের কম।’ পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের হিন্দু সংখ্যালঘুদের নিয়ে মন্তব্য করে তুমুল সমালোচনার শিকার আসিফ আলি জারদারি। 

Advertisement

দুর্নীতির অভিযোগের কারণে যিনি একসময় তিনি ‘মিস্টার টেন পার্সেন্ট’ নামেও পরিচিত ছিলেন। সেই পাকিস্তানি প্রেসিডেন্টের দাবি, তাঁরা নাকি সেদেশের মুসলিম জনগোষ্ঠী হিন্দুদের সহ্য করছেন। আসিফের কথায়, পাকিস্তানের মোট জনসংখ্যার তিন-চার শতাংশ হিন্দু। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া আসিফ আলি জারদারির ক্লিপে শোনা যাচ্ছে, “ভারতীয়দের দৃষ্টিভঙ্গি আলাদা। তাঁদের নিজেদের একটি লক্ষ্য রয়েছে, অখণ্ড ভারতে বিশ্বাসী। আমরা মুসলিম, তাঁরা নয়। তবে আমরা এমন মানসিকতার মুসলিম, যাঁরা পাকিস্তানের তিন-চার শতাংশ হিন্দুকে সহ্য করি। তাঁরা অন্য কোথাও ঠিক যতটা স্বাধীন থাকতে পারতেন, এখানেও ঠিক তেমনই আছেন।”

পাকিস্তান ও পাক নীতির সমালোচনায় বহুবার সরব হয়েছেন জাভেদ আখতার। গত বছর মে মাসেও মুম্বইয়ের আন্ধেরি পশ্চিমে স্ত্রী শাবানা আজমির সঙ্গে একটি বই প্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি পাকিস্তান সম্পর্কে কড়া মন্তব্য করেছিলেন। সেই অনুষ্ঠানে প্রবীণ চিত্রনাট্যকার ও কিংবদন্তি গীতিকার বলেছিলেন, “ভারত সবসময় পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নত করার জন্য আন্তরিকভাবে চেষ্টা করেছে। আমরা পাকিস্তান ও সেখানকার শিল্পীদের জন্য সাংস্কৃতিক যোগাযোগের দরজা খুলেছি। কিন্তু এক হাতে তালি বাজে না। সম্পর্ক ভালো করার জন্য পাকিস্তান কখনও কোনও দৃঢ় পদক্ষেপ নেয়নি।”

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.