Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ শ্রাবণ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৩ আগস্ট ২০২৬
Jasmine Sandlas

ভরা মঞ্চে জ্যাসমিনের স্তন স্পর্শ, টানাহেঁচড়া! ‘ধুরন্ধর’ গায়িকাকে হেনস্তার ভিডিওয় বিতর্কের ঝড়

কনসার্ট চলাকালীন 'উন্মত্ত' শ্রোতামহলের হেনস্তার শিকার গায়িকা। আর সেই ক্যামেরাবন্দী মুহূর্ত নেটভুবনে দাবানল গতিতে ছড়িয়ে পড়তেই শ্রোতামণ্ডলীর আচরণ নিয়ে নিন্দা-বিতর্কের ঝড়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২০, ২০২৬, ১৭:৩৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২০, ২০২৬, ১৭:৩৮

options
link
ভরা মঞ্চে জ্যাসমিনের স্তন স্পর্শ, টানাহেঁচড়া! ‘ধুরন্ধর’ গায়িকাকে হেনস্তার ভিডিওয় বিতর্কের ঝড় zoom
ভরা মঞ্চে জ্যাসমিন স্যান্ডলাসকে আশালীন স্পর্শ! বিতর্কের ঝড়
Advertisement

তিন হাজার কোটির ব্যবসা দেওয়য়া ব্লকবাস্টার ভারতীয় সিনে ফ্র্যাঞ্চাইজি ‘ধুরন্ধর’-এর সুবাদে বিগত কয়েক মাস ধরেই চর্চার শিরোনামে গায়িকা জ্যাসমিন স্যান্ডলাস। কখনও কনসার্ট চলাকালীন ভরা মঞ্চে নিজের গায়ে জল ঢেলে বিতর্কের শিরোনামে জড়িয়েছেন তো কখনও বা মঞ্চে চটুল ভঙ্গির জন্য সমালোচিত হতে হয়েছে গায়িকাকে। তবে এবার সেই জ্যাসমিনের জন্যেই প্রতিবাদী আওয়াজ তুললেন শ্রোতা-অনুরাগীরা। কনসার্ট চলাকালীন ‘উন্মত্ত’ শ্রোতামহলের হেনস্তার শিকার গায়িকা। আর সেই ক্যামেরাবন্দী মুহূর্ত নেটভুবনে দাবানল গতিতে ছড়িয়ে পড়তেই শ্রোতামণ্ডলীর আচরণ নিয়ে নিন্দা-বিতর্কের ঝড়।

ভাইরাল ভিডিওতে স্পষ্ট জনৈক যে, গায়িকার স্তন খামচে ধরার চেষ্টা করছেন! কেউ কেউ তো তাঁর হাত ধরেও টানাহেঁচড়া শুরু করেন। 

ঠিক কী ঘটেছে? সম্প্রতি দেরাদুনে কনসার্ট করতে গিয়েছিলেন জ্যাসমিন। প্যারেড গ্রাউন্ডে বসেছিল অনুষ্ঠানের আসর। শো চলাকালীন ‘সিপ সিপ’, ‘শারারাত’ এবং ‘লাওয়ান’-এর মতো বেশ কিছু হিট গান গেয়ে কনসার্ট মাতিয়ে দেন ‘ধুরন্ধর’ গায়িকা। দর্শকাসনে বসে থাকা শ্রোতা-অনুরাগীরাও তখন তাঁর সুরের মুর্ছনায় ভাসছে। এর মাঝেই ভক্তদের কাছাকাছি চলে আসেন জ্যাসমিন। আর জনপ্রিয় গায়িকাকে হাতের নাগালে পেয়ে কেউ গোলাপ ছুড়ে দেন তো কেউ বা হাত বাড়িয়ে দেন একটু ছোয়ার জন্য। আর ঠিক সেসময়েই ঘটে এক বিপত্তি! ভিড়ের মাঝে ভক্তদের হাত চলে যায় জ্যাসমিনের বুকে। ভাইরাল ভিডিওতে স্পষ্ট জনৈক যে, গায়িকার স্তন খামচে ধরার চেষ্টা করছেন! কেউ কেউ তো তাঁর হাত ধরেও টানাহেঁচড়া শুরু করেন। এমতাবস্থায় কর্তব্যরত নিরাপত্তারক্ষীরা এগিয়ে এসে জ্যাসমিন স্যান্ডলাসকে সেখান থেকে উদ্ধার করেন। আর সেই ভিডিও নেটভুবনে ভাইরাল হতেই নিন্দার ঝড়!

Advertisement

প্রশ্ন উঠেছে, ‘আর কবে সভ্য হবে ভারতীয় দর্শকমহল?’ কেউ বা জ্যাসমিনকে আপত্তিকরভাবে ছোঁয়ার প্রতিবাদে গর্জে উঠেছেন। কারও কটাক্ষ, ‘ভিড়ের মধ্যে এহেন অশালীন স্পর্শ! এইভাবেই মানুষের আসল রূপ প্রকাশ পায়।’ একাংশ আবার গায়িকাকেই কাঠগড়ায় দাঁড় করালেন অনুরাগীদের ভিড়ে এত খুল্লমখুল্লা আচরণের জন্য। সবমিলিয়ে ফের চর্চার শিরোনামে ‘ধুরন্ধর’ গায়িকা জ্যাসমিন স্যান্ডলাস।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.