সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আম্বানিদের অনুষ্ঠানে বেশ খোশমেজাজে ছিলেন জাহ্নবী কাপুর (Janhvi Kapoor)। কখনও ময়ূর পালকের রঙের পোশাকে, আবার কখনও বডিং হাগিং ড্রেসে কেড়েছেন নজর। প্রেমিক শিখর পাহাড়িয়ার সঙ্গেই তাল মিলিয়ে নেচেওছেন। সেই রেশ কাটতে না কাটতেই ঘোরতর বিপদ। নিখোঁজ শ্রীদেবীকন্যা!

না, ভয় পাওয়ার প্রয়োজন নেই। কারণ এই বিপদ বাস্তবিক নয়। যা হয়েছে, সবই সিনেমার জন্য। আগামীতে সুধাংশু সারিয়া পরিচালিত স্পাই থ্রিলার ‘উলঝ’ সিনেমায় দেখা যাবে জাহ্নবীকে। আর সেখানেই ঘটেছে এই ঘটনা। ছবিতে ভারতীয় বিদেশ মন্ত্রকের উচ্চপদস্থ কর্মী সুহানা ভাটিয়ার চরিত্রে অভিনয় করেছেন জাহ্নবী।

[আরও পড়ুন: আসছে ‘সোলজার ২’, ববি দেওল কি থাকছেন? তথ্য জানালেন প্রযোজন রমেশ তুরানি]
ইতিমধ্যেই ছবির ট্রেলার প্রকাশ্যে এসেছে। আর তাতেই ঘণীভূত হয়েছে রহস্য। প্রায় আড়াই মিনিটের এই ট্রেলার দেখে যা বোঝা যাচ্ছে সেই অনুযায়ী, লন্ডনের ভারতীয় দূতাবাসে এক চর আছে বলে সন্দেহ গোয়েন্দাদের। এর মধ্যেই সুহানাকে দেশের সর্বকনিষ্ঠ ডেপুটি হাই কমিশনার হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু হাই প্রোফাইল এই কাজ করতে গিয়েই কি ফেঁসে যায় সুহানা? কেন সে ২৪ ঘণ্টা ধরে নিখোঁজ? এই সমস্ত প্রশ্নের উত্তর সিনেমা হলে পাওয়া যাবে আগামী ২ আগস্ট। সেদিনই সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘উলঝ’।
উল্লেখ্য, এদিনই আবার সিনেমা হলে মুক্তি পাবে অজয় দেবগন, তাব্বু অভিনীত ‘অউরো মে কাহা দম থা’ (Auron Mein Kahan Dum Tha)। প্রথমে এই সিনেমাটি ৫ জুলাই মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু ২৭ জুন থেকে আবার বেশ ভালো ব্যবসা করছিল প্রভাস, অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন, কমল হাসান অভিনীত ‘Kalki 2898 AD’। এই কারণেই নাকি সিনে ডিস্ট্রিবিউটাররা অজয়-তাব্বুর রোম্যান্টিক ছবির মুক্তির তারিখ পিছিয়ে দেওয়ার অনুরোধ জানান। এই অনুরোধ রেখেই ‘অউরো মে কাহা দম থা’র মুক্তির দিন ২ আগস্ট ধার্য করা হয়।

[আরও পড়ুন: দেশের পর এবার লন্ডনে অনন্ত-রাধিকার ওয়েডিং পার্টি! কী কী হবে টেমস নদীর তীরে?]
সর্বশেষ খবর
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!
-
ঝাড়খণ্ড ছাত্রবিক্ষোভ: ৩ সপ্তাহ পর আন্দোলনকারীদের দাবি মানল সরকার! বাতিল নিয়োগ পরীক্ষা
-
লক্ষ্য ‘চিকেনস নেক’ নিরাপত্তা, ছয় লেনের বিকল্প করোনেশন সেতু নির্মাণের টেন্ডার প্রক্রিয়া শুরু
-
পেনাল্টিতে বঞ্চিত! সূচি নিয়েও ক্ষুব্ধ মোহনবাগান কোচ, ডুরান্ডের সেমিতে সামনে কে?
-
লোকসভা ভোটের আগে বিজেপিতে ‘সংঘ-শক্তি’! রাম মাধবের প্রত্যাবর্তনে বাড়ছে আরএসএস-এর গুরুত্ব