সন্দীপ্তা ভঞ্জ: বুধবার চরম গরম মাথায় নিয়েই জামাইষষ্ঠী করতে সকাল সকাল শ্বশুরবাড়ি পৌঁছে গিয়েছেন জামাইরা। সকাল থেকেই জামাই আদরে ব্যস্ত বাংলার শাশুড়ি মায়েরা। মিষ্টির প্লেট, শরবতের গ্লাস। আর দুপুরবেলা পেটপুজোর জমজমাট আয়োজন। এমন দিনে আমাদের তারকা জামাইদেরও কি একই অবস্থা?
সদ্যই বিয়ে হয়েছে রূপাঞ্জনা মিত্র ও রাতুল গঙ্গোপাধ্য়ায়ের। কয়েকদিন আগে ছেলে ও স্বামীকে সঙ্গে নিয়ে কাশ্মীর ভ্রমণেও গিয়েছিলেন রূপাঞ্জনা। আর এবার রাতুলের প্রথম জামাইষষ্ঠী। তা কী প্ল্যান? সংবাদ প্রতিদিন ডিজিটালকে রূপাঞ্জনা জানিয়েছেন, ”সকাল থেকেই আমি আর রাতুল দুজনেই কাজে ব্যস্ত থাকব। তাই সকাল বা দুপুরে তেমন কিছু হচ্ছে না। সেই কারণেই মা রাতের বেলায় আয়োজন করেছে।” রূপাঞ্জনা জানিয়েছেন, শহরের এক রেস্তরাঁয় পালিত হবে জামাইষষ্ঠী। রেস্তরাঁর বাঙালি মেনু দিয়েই হবে রাতুলের পেটপুজো।
View this post on Instagram
[আরও পড়ুন: চোট নিয়েই শুটিং ফ্লোরে ফিরলেন ফাল্গুনী চট্টোপাধ্যায়]
২০১৭ সাল থেকে ছেলে রিয়ানকে একাই বড় করেছেন তিনি। সিরিয়াল, সিনেমার কাজের পাশাপাশি পরিবারের সমস্ত দায়িত্ব সামলান অভিনেত্রী। গত বছরের ২৩ ফেব্রুয়ারি দার্জিলিংয়ের কুয়াশা ঘেরা পাহাড়ের মাঝে রাতুলের সঙ্গে বাগদান সেরেছিলেন রূপাঞ্জনা। তার সাক্ষী ছিল রিয়ান। গত ১৯ এপ্রিল কলকাতার এক হোটেলে হয় বিয়ে। লাল বেনারসি পরে রাতুলের গলায় মালা দেন অভিনেত্রী।
অন্যদিকে, জমজমাট প্ল্যান সৌরভ ও দর্শনার। সংবাদ প্রতিদিনকে দর্শনা জানিয়েছেন, সকাল সকালই সেজেগুজে বেরিয়ে পড়বেন দুজনে। দর্শনার মামা বাড়িতেই পালিত হবে জামাইষষ্ঠী। দারুণ মেনু দিয়েই হবে ভূরিভোজ।
View this post on Instagram
বহুদিন বন্ধুত্ব ও প্রেমপর্ব কাটিয়ে গত বছর ১৫ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়েন সৌরভ-দর্শনা। তাঁদের বিয়ের মেনুতে ছিল এলাহী আয়োজন। শোনা যাচ্ছে, বিয়ের মেনুকেও টপকে যেতে পারে আজকের মেনু। কারণ, প্রথম জামাইষষ্ঠী বলে কথা।
[আরও পড়ুন: নির্বাচনী বিধিভঙ্গের মামলায় জড়িয়েছেন! সোম সকালে ভোট দিয়ে বেরিয়েই আল্লু অর্জুন বললেন…]
সর্বশেষ খবর
-
দপ্তর-তহবিল নিয়ে ‘কালীঘাট তৃণমূলে’র উপর অন্তর্বর্তী নিষেধাজ্ঞা, বিচারককে ‘কুকথা’ মমতার আইনজীবীদের
-
ত্রিকোণ প্রেমের জেরে খুন হাওড়ার নাবালিকা, সিসিটিভি ফুটেজ সংগ্রহ পুলিশের
-
রথযাত্রায় কলকাতায় কাজল, বৃষ্টিস্নাত শহরে কেন বঙ্গতনয়ার ‘ঝলমলে’ আবির্ভাব?
-
১৫০ কোটির সম্পত্তি নিয়ে বিবাদ, গাজিয়াবাদে বাবাকে গুলিতে ঝাঁজরা করল মদ্যপ ছেলে!
-
শ্রেয়স-বিরাটের অর্ধশতরানেও হল না বড় স্কোর, ২৩৩ রানেই গুটিয়ে গেল ভারত