Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ১৮ জুলাই ২০২৬
Jacqueline Fernandez

নাচতে গিয়ে খুলে গেল ব্রালেট! প্রায় উন্মুক্ত বক্ষযুগল, ভাইরাল ভিডিও বিতর্কে ভ্রূক্ষেপই নেই জ্যাকলিনের

পোশাক বিভ্রাটের শিকার হয়ে ফের চর্চার শিরোনামে জ্যাকলিন ফার্নান্ডেজ। বিতর্কের আবহেই নিন্দুকদের কাঁচকলা দেখিয়ে এ কী করলেন অভিনেত্রী?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৮, ২০২৬, ১৪:১৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৮, ২০২৬, ১৪:১৬

options
link
নাচতে গিয়ে খুলে গেল ব্রালেট! প্রায় উন্মুক্ত বক্ষযুগল, ভাইরাল ভিডিও বিতর্কে ভ্রূক্ষেপই নেই জ্যাকলিনের zoom
জ্যাকলিনের 'জুগনি' গানের দৃশ্য নিয়ে বিতর্ক তুঙ্গে!

বিতর্ক আর জ্যাকলিন ফার্নান্ডেজ যেন একে-অপরের সমার্থক হয়ে উঠেছে! ‘কনম্যান’ সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটির দুর্নীতি মামলায় নাম জড়ানোয় বিগত কয়েক বছরে ঝুলিতে সিনেমার সংখ্যা কম হলেও মিউজিক ভিডিও দিয়েই মন্দা পসারের মোড় ঘুরিয়েছেন নায়িকা। কখনও বাদশার সঙ্গে আবার কখনও বা নিজেই মিউজিক ভিডিও প্রকাশ্যে এনেছেন। সম্প্রতি অবশ্য ‘ওয়েলকাম টু জঙ্গল’-এর সুবাদে দীর্ঘদিন বাদে বড়পর্দায় তাঁকে দেখা গিয়েছে বটে, তবে সেখানে ‘প্রপস’ ব্যতীত জ্যাকলিনের আর কোনও ভূমিকা ছিল না, বললেও অত্যুক্তি হয় না! এবার ‘জুগনি’ মিউজিক ভিডিওর সুবাদে ফের নেতিবাচক চর্চার শিরোনামে জ্যাকলিন ফার্নান্ডেজ।

ভিডিওর একদৃশ্যে জ্যাকলিনের ব্রালেট সরে গিয়ে বক্ষযুগল প্রায় উন্মুক্ত হয়ে পড়ে! কারও বা দাবি ওই দৃশ্যে নায়িকার স্তনবৃন্ত উঁকি দিচ্ছে!

জ্যাকলিনের ‘জুগনি’ গানের দৃশ্য নিয়ে বিতর্ক তুঙ্গে!

গত ১৫ জুলাই মুক্তি পেয়েছে ‘জুগনি’ গানটি। যে মিউজিক ভিডিওয় দুই সঙ্গীতশিল্পী সোনু ঠুকরাল এবং বি প্রাকের সঙ্গে পারফর্ম করতে দেখা গিয়েছে তাঁকে। তবে গান রিলিজের পর থেকেই পোশাক বিভ্রাটের জেরে বেজায় বিতর্কে জড়িয়েছেন জ্যাকলিন। কীরকম? ভিডিওর একদৃশ্যে জ্যাকলিনের ব্রালেট সরে গিয়ে বক্ষযুগল প্রায় উন্মুক্ত হয়ে পড়ে! কারও বা দাবি ওই দৃশ্যে নায়িকার স্তনবৃন্ত উঁকি দিচ্ছে! আর এহেন দৃশ্য নিয়েই নেটভুবনে বর্তমানে গেল গেল রব। অভিযোগ, ‘সস্তার পাবলিসিটির জন্যেই নাকি নির্মাতারা এহেন পন্থা অবলম্বন করেছেন।’ এমনকী এহেন দৃশ্যে ভারতীয় সংস্কৃতি কলুষিত করার অভিযোগও ওঠে। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বিতর্ক বাড়়তেই ড্যামেজ কন্ট্রোল করতে মাঠে নামেন নির্মাতারা। বিতর্কিত দৃশ্যে জ্যাকলিনের লজ্জা ঢাকতে এডিটের কারসাজি করতে হয় তাঁদের। ‘জুগনি’ মিউজিক ভিডিওর ওই দৃশ্যে অসাবধানতাবশত জ্যাকলিনের পোশাক সরে যাওয়ায় নির্মাতাদের ব্লার করে দিতে হয় নায়িকার বক্ষবিভাজিকার অংশ। তবে শত বিতর্ক, সমালোচনার ঝড়েও ‘জুগনি’ নির্মাতাদের তরফে কোনও বিবৃতি জারি করা হয়নি। এদিকে বিতর্কের পারদ চড়লেও ভাইরাল ভিডিও নিয়ে কোনও ভ্রূক্ষেপই নেই জ্যাকলিনের। অভিনেত্রী মজে নিজের এআই অবতার নিয়ে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jackie’s Corner (@thejackiescorner)

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.