Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৯ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৭ আগস্ট ২০২৬
Jaat Movie Controversy

ধর্মস্থানে হামলার দৃশ্য দেখিয়ে বিপাকে ‘জাট’, সানি ও রণদীপের বিরুদ্ধে এফআইআর দায়ের পাঞ্জাবে

'জাট' ছবিটি বয়কটের দাবিতে সরব একাধিক ধর্মীয় সংগঠন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৮, ২০২৫, ১৪:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৮, ২০২৫, ১৪:০৮

options
link
ধর্মস্থানে হামলার দৃশ্য দেখিয়ে বিপাকে ‘জাট’, সানি ও রণদীপের বিরুদ্ধে এফআইআর দায়ের পাঞ্জাবে zoom
ছবি ফাইল
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না ‘জাট’-এর (Jaat Movie Controversy)। সানি দেওল (Sunny Deol) ও রণদীপ হুডার (Randeep Hooda) এই নতুন ছবি মুক্তির পর থেকে জলঘোলা হয়েই চলেছ। ছবিটিকে ইতিমধ্যেই অনেক ধর্মীয় সংগঠন ‘উসকানিমূলক’ তকমায় দেগে দিয়েছে। গির্জায় গুন্ডামির দৃশ্য দেখিয়ে ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ উঠেছে ছবির নির্মাতাদের বিরুদ্ধে। এবার ছবির দুই তারকা সানি দেওল ও রণদীপ হুডার বিরুদ্ধে পাঞ্জাবে এফআইআর দায়ের করল এক ধর্মীয় সংগঠন।

গত বুধবার, ভারতীয় ন্যায় সংহিতার ২৯৯ নম্বর ধারায় জলন্ধরের এক থানায় ছবির দুই অভিনেতা সানি, রণদীপ-সহ বিনীত কুমার সিং ও ছবির পরিচালক গোপীচাঁদ মালিনেনির বিরুদ্ধে এফআইআর করে এক সংগঠন। তাদের অভিযোগ,’জাট’ ছবিটি খ্রিস্টান সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করেছে। বিতর্কের সূত্রপাত,গির্জায় দেখানো এক দৃশ্য নিয়ে। যেখানে দেখা গিয়েছে, চার্চে যখন প্রার্থনা চলছে তার মাঝেই সেখানে হামলা চালায় রণদীপ হুডা অভিনীত চরিত্রটি। ঠিক তার পিছনেই দেখা যায় ক্রুশবিদ্ধ যিশুকে। পবিত্র গির্জার ভিতরে এহেন গুন্ডামি দেখানো নিয়েই আপত্তি তুলেছে খ্রিস্টান সম্প্রদায়। এই সংগঠনটি ‘জাট’ বয়কটের দাবি তুলে এক অভিযোগনামা দায়ের করেছিল । এবার সরাসরি অভিনেতা পরিচালক ও ছবির নির্মাতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের হল।

Advertisement

প্রসঙ্গত, এই ছবির বিরুদ্ধে যে শুধু খ্রিস্টান ধর্মাবলম্বীরা আপত্তি তুলেছেন তাই নয়, শিখ সম্প্রদায়ের রোষানলেও পড়েছে এই ছবি। ছবির নাম নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। আবার কয়েক দিন আগেই রামনবমীতে মুক্তিপ্রাপ্ত ‘ও রাম শ্রীরাম’ গানটি নিয়ে বিরক্তি প্রকাশ করে একটি  হিন্দু সংগঠনও। এই পরিস্থিতিতে সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে সানি দেওল বলেন, ‘জাট কোনও ধর্মীয় উসকানিমূলক ছবি নয়, দয়া করে এর গায়ে ধর্মীয় তকমা সেটে দেবেন না। ছবিটি সম্পূর্ণ বিনোদনমূলক। আমরা চাই দর্শকরা ছবিটা উপভোগ করুক, এর বেশি কিছু নয়। আমরা সমস্ত ধর্মকে ভালোবাসি। একজন অভিনেতা হিসাবে ছবির মাধ্যমে গোটা বিশ্বের সামনে নিজের দেশের প্রতিনিধিত্ব করি আমরা। তাই দেশের সম্মান খর্ব হবে এমন কোনও বিষয় আমাদের ছবিতে দেখাতে চাই না। ছবির মাধ্যমে আমরা কোনও ধর্মীয় বার্তা দিতে চাই না।’

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.