Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ৫ সেপ্টেম্বর ২০২৬
Mahima Chaudhary Sanjay Mishra

ষাটোর্ধ্ব সঞ্জয় মিশ্রকে ‘গোপনে বিয়ে’ ৫২-র মহিমার, পাপারাজ্জিদের মিষ্টি বিলিয়ে কী বললেন?

ডিভোর্সের একযুগ বাদে নতুন করে সংসার পাতলেন নায়িকা! ভাইরাল ভিডিও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩০, ২০২৫, ১৯:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩০, ২০২৫, ১৯:০৬

options
link
ষাটোর্ধ্ব সঞ্জয় মিশ্রকে ‘গোপনে বিয়ে’ ৫২-র মহিমার, পাপারাজ্জিদের মিষ্টি বিলিয়ে কী বললেন? zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরনে লাল টুকটুকে বেনারসি। সিঁথিতে সিঁদুর। কনে সাজে সঞ্জয় মিশ্রর সঙ্গে ধরাস দিয়ে নেটভুবনে শোরগোল ফেলে দিলেন মহিমা চৌধুরী। ২০১৩ সালে ববি মুখোপাধ্যায়ের সঙ্গে দাম্পত্যে ইতি টানেন অভিনেত্রী। ডিভোর্সের একযুগ বাদে বাহান্ন বছর বয়সে এবার নতুন করে সংসার পাতলেন মহিমা? কনে সাজে নায়িকাকে দেখে কৌতূহলের পারদ তুঙ্গে!

বৃহস্পতিবার পাপারাজ্জিদের সামনে নবদম্পতি হিসেবে ধরা দেন সঞ্জয় মিশ্র এবং মহিমা চৌধুরী। লাজে রাঙা হলেও ক্যামেরার সামনে কনে সাজে কোনওরকম কুণ্ঠাবোধ করতে দেখা গেল না তাঁকে। বরং ষাটোর্ধ্ব সঞ্জয়ের হাত ধরে কখনও খুনসুঁটিতে মেতে উঠলেন আবার কখনও বা ছবিশিকারিদের শুভেচ্ছাবার্তায় আপ্লুত হয়ে ধন্যবাদ জানালেন মহিমা। শুধু তাই নয়, উপস্থিত পাপারাজ্জিদের দিকে মিষ্টির বাক্য় এগিয়ে দিয়ে অভিনেত্রী বলেন, “আপনারা বিয়েতে তো আসতে পারলেন না, তাই এখন মিষ্টিমুখ করুন!” এহেন ভিডিও ভাইরাল হতেই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, তাহলে ৫২ বছর বয়সে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন অভিনেত্রী? সেটাই এখন ‘টক অফ দ্য টাউন’! জল্পনা সরিয়ে নিজেই সত্যি উন্মোচন করলেন মহিমা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আসলে মহিমা এবং সঞ্জয় মিশ্র দুর্লভ প্রসাদ কি দুসরি শাদি নামে এক সিনেমায় জুটি বেঁধেছেন। আর সিনেমার প্রচারের জন্যেই এহেন পাবলিসিটি স্টান্ট দুই তারকার। সিদ্ধান্ত রাজ পরিচালিত এই ছবির হাত ধরেই দীর্ঘ বিরতির পর বলিউডে দ্বিতীয় ইনিংস শুরু করলেন মহিমা চৌধুরী। এই ছবিতে মহিমাকে দেখা যাবে সঞ্জয় মিশ্রর দ্বিতীয় স্ত্রীর ভূমিকায়। আর প্রত্যাবর্তনে চমক না দিলে হয়? সেই প্রেক্ষিতেই কনে সাজে সঞ্জয় মিশ্রর সঙ্গে ধরা দিয়ে শোরগোল ফেললেন মহিমা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.