শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal), যাঁর সুরেলা কণ্ঠের মহিমায় আচ্ছন্ন কাশ্মীর থেকে কন্যাকুমারী। বাংলা-হিন্দি সহ বিভিন্ন ভাষার গানে শ্রেয়ার জুড়ি মেলা ভার। সিনেমা, অ্যালবামের পাশাপাশি লাইভ পারফরম্যান্সেও মাতিয়ে দেন শ্রেয়া ঘোষাল। আর সেই লাইভ কনসার্ট নিয়েই চর্চায় রয়েছেন শিল্পী। তেলেঙ্গানা গদ্দর ফিল্ম অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে পারফর্ম করেছেন শ্রেয়া। এরপরই সোশাল মিডিয়ায় একটি ইনভয়েজের স্ক্রিনশট ঝড়ের গতিতে ভাইরাল।
যেখানে দেখা যাচ্ছে শ্রেয়া ঘোষালের লাইভ শোয়ের পারিশ্রমিক ১.৬ কোটি। আনুষ্ঠানিকভাবে এই স্ক্রিনশটের সত্যতা স্বীকার করা হয়নি। তবে শ্রেয়ার অনুরাগীদের মতে, তাঁর মতো প্রতিভাবান একজন শিল্পীর পারিশ্রমিকের পরিমাণ আরও অনেকটাই বেশি হওয়া উচিত।
আরও পড়ুন:

সোশাল মিডিয়ায় এক নেটিজেন উদ্বেগের সঙ্গে প্রশ্ন করেছেন, ‘শ্রেয়া ঘোষাল সত্যিই এই টাকা পারিশ্রমিক পেয়েছেন?’ অপর এক ব্যক্তির দাবি, ‘আমি নিজে এই শোয়ের দর্শক। কেরিয়ারের শুরুতে গাওয়া প্রতিটি তেলুগু গান হিট করিয়েছেন। এর থেকে অনেক বেশি পারিশ্রমিক পাওয়া উচিত।’ শ্রেয়া ঘোষালের এক অনুরাগী ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন, ‘প্রযোজকরা শিল্পীদের নামমাত্র পারিশ্রমিক দেন। সত্যিই তাঁদের উপার্জনকে মোটেই অতিরিক্ত বলা যায় না।’
শ্রেয়া ঘোষালের অনুরাগীদের একাংশের মতে, সিনেমা হোক বা লাইভ পারফরম্যান্স, সব ক্ষেত্রেই শ্রোতাদের মুগ্ধ করেন। তাই পারিশ্রমিকের দিকে বিশেষ নজর দেওয়া উচিত।
View this post on Instagram

মিডিয়া রিপোর্ট বলছে, ভাইরাল স্ক্রিনশটে উল্লেখিত টাকার পরিমাণ শুধুমাত্র শ্রেয়ার পারিশ্রমিক। নৃত্যশিল্পীদের পারিশ্রমিক বা মঞ্চ সাজানোর খরচ অন্তর্ভুক্ত নয়। তবুও শ্রেয়ার অনুরাগীদের মতে, প্রতিষ্ঠিত শিল্পীদের পারিশ্রমিকের তুলনায় ১.৬ কোটির অত্যন্তই নগন্য।
View this post on Instagram
সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া স্ক্রিনশটের প্রেক্ষিতে অনুরাগীদের একাংশের দাবি, শ্রেয়া ঘোষাল ভারতের অন্যতম সফল প্লেব্যাক গায়িকা। বিভিন্ন ভাষায় গান গেয়েছেন এবং তাঁর ঝুলিতে রয়েছে একাধিক পুরস্কার। সিনেমা হোক বা লাইভ পারফরম্যান্স, সব ক্ষেত্রেই শ্রোতাদের মুগ্ধ করেন। তাই পারিশ্রমিকের দিকে বিশেষ নজর দেওয়া উচিত।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’
-
তসরের পাঞ্জাবিতে ঠিক যেন বর! প্রাক্তন স্ত্রী সুস্মিতা মা হতেই এবার বিয়ের পিঁড়িতে সব্যসাচী?
-
হাতে ৩৫ লাখি ব্যাগ, ২১ লক্ষের ঘড়ি পরে সংসদে ‘ক্যুইন’, মহুয়ার পর চর্চায় কঙ্গনার ‘ব্যাগবতী’
-
কলকাতায় আসার ঝঞ্ঝাট নেই, এবার চাকদহ থেকে সোজা শিলিগুড়ি! এসি বাস চালু এ সপ্তাহেই