Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ২৪ জুন ২০২৬
Dhurandhar 3

এবার ‘ধুরন্ধর ৩’! ‘এখনও শেষ হয়নি…’ বড় ইঙ্গিত নির্মাতাদের

সত্যিই তৈরি হচ্ছে 'ধুরন্ধর ৩'? ফের পর্দায় 'হামজা' ঝড়? ভবিষ্যৎ পরিকল্পনার আভাস দিয়ে জ্যোতি দেশপান্ডে কী জানালেন?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৮, ২০২৬, ১৪:১১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৮, ২০২৬, ১৪:১১

options
link
এবার ‘ধুরন্ধর ৩’! ‘এখনও শেষ হয়নি…’ বড় ইঙ্গিত নির্মাতাদের zoom
সিনেমার দৃশ্য

২০২৫-২০২৬ জুড়ে সবচেয়ে আলোচিত সিনেমার তালিকায় রয়েছে ‘ধুরন্ধুর’ ফ্র্যাঞ্চাইজির দুই পর্ব, সে কথা বলার অবকাশই রাখে না। বক্স অফিসে একের পর এক রেকর্ড তৈরি করে ‘হেভিওয়েট হিরো’দের সাম্রাজ্য গুঁড়িয়ে দিয়েছেন ‘হামজা’ রণবীর সিং। এই ছবি নিয়ে চর্চার অন্ত নেই। সিনেমাহল থেকে নেটভুবন, ড্রইং রুম থেকে খাবার টেবিল সর্বত্রই যেন ‘ধুরন্ধুর’ ময়। ছবি মুক্তির পর পর কেটে গিয়েছে এতগুলো দিন, তবুও ‘ধুরন্ধর’-এ বুঁদ সিনেপ্রেমীরা। প্রতিটি দৃশ্য, প্রতিটি সংলাপ আঁতসকাচে রেখে পরখ করছে দর্শকমহল। তৃতীয় পর্বের জন্য অধীর অপেক্ষা। ইন্ডাস্ট্রির অন্দরের কানাঘুষো, খুব শীঘ্রই আসতে চলেছে ‘ধুরন্ধর ৩’ (Dhurandhar 3)। যদিও সেই জল্পনায় ছাই দিয়ে পরিচালক আদিত্য ধর আগেই জানিয়েছেন তৃতীয় পর্ব তৈরিতে ইচ্ছুক নন। কিন্তু, সিনেমার সহ প্রযোজক জ্যোতি দেশপান্ডের বক্তব্যে ‘ধুরন্ধর ৩’ নিয়ে মিলল বড় ইঙ্গিত, একটা বিষয় স্পষ্ট এখনই এই ফ্র্যাঞ্চাইজি শেষ হচ্ছে না!

সত্যিই তৈরি হচ্ছে ‘ধুরন্ধর ৩’? ফের পর্দায় ‘হামজা’ ঝড়? ভবিষ্যৎ পরিকল্পনার আভাস দিয়ে জ্যোতি দেশপান্ডে জানান, ধুরন্ধর’র রেশ কিন্তু এখনও কাটেনি। বছরের শেষের দিকেই দর্শকদের জন্য বড় কোনও ‘সারপ্রাইজ’ অপেক্ষা করছে। সিনেপ্রেমীদের উত্তেজনা উসকে জ্যোতি বলেন, “ধুরন্ধর নিয়ে আমাদের কাজ এখনও শেষ হয়নি। আমরা আশা করছি, এই বছরের শেষেই দর্শকের জন্য একটি চমক থাকবে। আমাদের পাইপলাইনে বিশেষ কিছু পরিকল্পনা রয়েছে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
আসছে ‘ধুরন্ধর ৩’?

তাঁর এই মন্তব্যের পরই উচ্ছ্বসিত ‘ধুরন্ধুর’ ফ্র্যাঞ্চাইজির দর্শকমহল। অনুরাগীদের আশাবাদী খুব শীঘ্রই ‘ধুরন্ধর ৩’–এর ঘোষণা হতে চলেছে। সিনেমার তৃতীয় ভাগ নিয়ে চর্চায় সিলমোহরের অপেক্ষায় অগণিত ভক্ত। প্রসঙ্গত, সিনেমার একেবারে শেষে পর্দায় ফুটে উঠতে দেখা গিয়েছে, ‘ধুরন্ধর দ্য ফাইনাল চ্যাপটার ১৪ জুন, ২০২৬।’  আর সেই কারণেই রণবীর সিংয়ের ছবির সিক্যুয়েল নিয়ে চরম উন্মাদনা দর্শকমহলে।

তৃতীয় ভাগ নিয়ে এক সাক্ষাৎকারে ‘জামিল জামালি’ রাকেশ বেদি বলেছিলেন, “দর্শকদের কাছে এটা ছিল হাইলাইট কিন্তু আমাদের কাছে আর পাঁচটা সাধারণ দৃশ্যের মতোই। ‘ধুরন্ধর’র প্রথম পর্বের দুর্দান্ত সাফল্যের পর দ্বিতীয়ভাগ নিয়েও দর্শকের প্রত্যাশা ছিল একেবারে আকাশছোঁয়া।”

‘ধুরন্ধুর ৩’ নিয়ে বিরাট ইঙ্গিত!

আরও যোগ করেন, “আসলে প্রথম পর্ব দর্শকমহলে দারুণ জনপ্রিয়তা অর্জন করা ফলে দ্বিতীয় পর্বে কী ঘটতে চলেছে তা জানতে আগ্রহী ছিল দর্শক। এবার ঠিক একই কারণে তৃতীয় ভাগ নিয়েও উচ্ছ্বসিত ধুরন্ধর ফ্র্যাঞ্চাইজির দর্শক।” সত্যিই দর্শকের প্রত্যাশা পূরণ করতে বড় পর্দায় আসবে সিনেমার তৃতীয় ভাগ?

অভিনেতা রাকেশ বেদির সপাট জবাব, “আমার মনে হয় না তৃতীয় অংশ তৈরি হবে। তবে ধুরন্ধর যেহেতু একটি ফ্র্যাঞ্চাইজি তাই ভবিষ্যতে অন্য অভিনেতাদের নিয়ে তৈরি হলেও হতে পারে। গুপ্তচরটি নিজের দেশে ফিরে এসেছে সেই জায়গাতেই শেষ দ্বিতীয় ভাগের গল্প।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.