Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১১ জুন ২০২৬
Om Fahad

বাগদাদের রাস্তায় গুলি করে মারা হল সোশাল মিডিয়া তারকাকে, ভাইরাল CCTV ভিডিও

আততায়ী বাইকে করে এসেছিল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৮, ২০২৪, ১৬:০২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৮, ২০২৪, ১৬:০২

options
link
বাগদাদের রাস্তায় গুলি করে মারা হল সোশাল মিডিয়া তারকাকে, ভাইরাল CCTV ভিডিও zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাগদাদের রাস্তায় গুলি করে মারা হল সোশাল মিডিয়া তারকা ওম ফাহাদকে। ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে CCTV ফুটেজ। যাতে কালো পোশাক পরা এক ব্যক্তিকে গুলি চালিয়ে ফাহাদকে খুন করতে দেখা যাচ্ছে।

Om-Fahad-2

Advertisement

ওম ফাহাদের আসল নাম গুফরান সাওয়াদি। সোশাল মিডিয়ায় লক্ষাধিক ফলোয়ার রয়েছে তাঁর। অনুরাগীদের জন্য নিয়মিত ভিডিও শেয়ার করতেন ফাহাদ। কখনও তা নাচ বা গানের ভিডিও তৈরি করতেন, আবার কখনও শেয়ার করতেন শপিং করার এবং ভালো খাবার খাওয়ার ভিডিও। নিজের মতামতও শেয়ার করতেন সোশাল মিডিয়ার তারকা। জানা গিয়েছে, গত শুক্রবার তাঁকে বাগদাদের রাস্তায় খুন করা হয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: নুসরতের কোলে ওরাংওটাং! ‘দুজনের ঠোঁট একই রকম’, নেটপাড়ায় তুমুল কটাক্ষ]

ভাইরাল CCTV ফুটেজে দেখা যায় একটি কালো SUV-তে ছিলেন ওম ফাহাদ। আচমকা বাইকে করে আততায়ী আসে। এমন জায়গায় বাইকটি রাখে যাতে সে ফাহাদের নজরে না পড়ে। বাইক থেকে নেমে সন্তপর্ণে গাড়ির অবস্থান দেখে নেয় আততায়ী। চোখের পলকে গাড়ির সামনে চলে যায় সে। খুব কাছ থেকে সোশাল মিডিয়া তারকাকে গুলি করে খুন করে। মৃত্যু নিশ্চিত করেই বাইক নিয়ে চম্পট দেয়।

এই ঘটনায় বাগদাদে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কী কারণে এই খুন, তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে প্রশাসন। উল্লেখ্য, গত বছরের ফেব্রুয়ারিতে ফাহাদের বিরুদ্ধে ভিডিওর মাধ্যমে অশালীন বক্তব্য ছড়ানোর অভিযোগ উঠেছিল। এর জন্য তাঁকে ছমাসের হাজতবাসের সাজা দিয়েছিল আদালত। তা নিয়ে বিস্তর হইচই হয়েছিল। শুধু তাই নয়, আরও কয়েকজন সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সারও নাকি এই একই কারণে ক্ষমা চাইতে বাধ্য হয়েছিলেন।

[আরও পড়ুন: মহাদেব বেটিং কেলেঙ্কারিতে গ্রেপ্তার ‘স্টাইল’ খ্যাত অভিনেতা সাহিল খান]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.