Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২২ আগস্ট ২০২৬
Tollywood Rath Jatra

চামর হাতে কাঁসর ঘণ্টা বাজিয়ে রথ টানলেন ইন্দ্রাণী, এক নজরে তারকাদের রথযাত্রার ঝলক

কেউ পারিবারিক উদযাপনে মেতেছেন তো কেউ আবার প্রসাদ নিয়ে দারুণ উৎফুল্ল। জগন্নাথদেবের আরাধনায় টলিউড তারকারা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৬, ২০২৬, ২১:৪১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৬, ২০২৬, ২১:৪১

options
link
চামর হাতে কাঁসর ঘণ্টা বাজিয়ে রথ টানলেন ইন্দ্রাণী, এক নজরে তারকাদের রথযাত্রার ঝলক zoom
তারকাদের রথযাত্রা
Advertisement

প্রতি বছরের মতো চলতি বছরের রথযাত্রাতেও অভিনেত্রী ইন্দ্রাণী হালদারের বাড়িতে উৎসবের আমেজ। বুধবার রাত থেকেই চলছিল পূজোর প্রস্তুতি। মনের মতো করে এদিন জগন্নাথকে সাজান। সেই সঙ্গে নিজের রান্না করে জগন্নাথদেবকে ভোগ নিবেদন করেন ইন্দ্রাণী। চোখ ধাঁধানো পুজোর এলাহি আয়োজনে এবছর রয়েছে দু-একটি ছোট্ট চমক। যেমন আম-কাঁঠালের সঙ্গে জগন্নাথদেবের জন্য ইন্দ্রাণী বাজার থেকে নিয়ে এসেছেন আলু বোখরা।

ক্যামেরার সামনে বেশ উত্তেজনার সঙ্গে বলেন, “এবার বাজার গিয়ে আলু বোখরা দেখলাম। তাই জগন্নাথদেবের জন্য নিয়ে এলাম।” আর দ্বিতীয় চমকটা হল, ছোট্ট একটা রথ। সেটা দেখিয়ে উচ্ছ্বাসের সঙ্গে অভিনেত্রীর সংযোজন, “আমার বাড়িতে তো বড় রয়েছে। কিন্তু, বাজারে এই ছোট্ট রথটা দেখে এত মজা লাগল যে নিয়েই চলে এলাম।”

Advertisement
রথ টানলেন ইন্দ্রাণী

রথযাত্রার দিন বিকেলে একেবারে বাঙালিয়ানা সাজে নজর কেড়েছেন অভিনেত্রী। কাঁসর-ঘণ্টা বাজিয়ে চামর হাতে পরিবারের সঙ্গে রথের রশি ধরে রাস্তা দিয়ে হাঁটলেন ইন্দ্রাণী হালদার। বাঙালির বারো মাসে তেরো পার্বণ। তার মধ্যে রথযাত্রা অন্যতম। এদিন কাজের ব্যস্ততার মাঝেও দগন্নাথদেবের আরাধনা করেছেন স্টুডিওপাড়ার সেলেবরা।

জগন্নাথদেবের আরাধনায় ইন্দ্রাণী

শেষবেলার একনজরে দেখে নেওয়া যাক, এদিন কোন তারকা কী ভাবে কাটালেন?
জগন্নাথকে আগলে সাবেক সাজে ছবি পোস্ট করে দেবলীনা কুমার লিখছেন, ‘এমনি আদরে থেকো, আদরে রেখো। সবাইকে শান্তি দিও। এত্তো আদর আজকের দিনে। জয় জগন্নাথ।’ রথযাত্রার আনন্দে মেতেছে কাঞ্চন-শ্রীময়ীর একরত্তি কৃষভি।

পরিবারের সঙ্গে রথযাত্রার আনন্দে মেতেছেন টলিপাড়ার তারকা দম্পতি গৌরব চক্রবর্তী ও রিধিমা ঘোষ। রথের দিন এ যেন এক অন্য কৌশানী! ভক্তিভরে জগন্নাথদেবকে করজোড়ে প্রণাম করার মুহূর্তে লেন্সবন্দি হয়েছেন অভিনেত্রী। শ্বেতশুভ্র কৌশানী মুখোপাধ্যায়ের সাবেক সাজে মুগ্ধ নেটভুবন। এদিকে আবার প্রভু জগন্নাথের প্রসাদ হাতে একেবারে উৎফুল্ল অভিনেত্রী কিরণ মজুমদার।

বিশেষ করে জিলিপি হাতে মুখের ওই চওড়া হাসিতে সেটা একদম স্পষ্ট! ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি দাস শেয়ার করেছেন মায়ের বাড়ির জগন্নাথদেবের পুজোর ছবি। গোপাল প্রভুর আমন্ত্রণে কৃষ্ণনগরের বদকুল্লার জগন্নাথবাড়িতে রথযাত্রায় সামিল হয়েছিলেন অভিনতা কনটেন্ট ক্রিয়েটর সায়ক চক্রবর্তী। ঝাড়ু দেওয়া থেকে আরতি, রথের রশিতে টান সবটাই করেছেন। সঙ্গে ছিলেন আন্দ্রেয়ী রায়।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.