Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১৯ জুন ২০২৬
Imtiaz Ali

হিন্দু দেবদেবী নিয়ে ছবি বানাবেন ‘লাভ গুরু’ ইমতিয়াজ, নয়া মোড়কে ফুটে উঠবে রাধা-কৃষ্ণের প্রেম!

ভারতীয় পুরাণ গভীরভাবে অনুপ্রাণিত করে তাই সেই গল্পগুলোকে চলচ্চিত্রের রূপ দিতে চান ইমতিয়াজ আলি। রাধা-কৃষ্ণের কাহিনিকে বড় পর্দায় ফুটিয়ে তোলার ইচ্ছেপ্রকাশ করলেন পরিচালক।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৮, ২০২৬, ২০:২৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৮, ২০২৬, ২০:২৫

options
link
হিন্দু দেবদেবী নিয়ে ছবি বানাবেন ‘লাভ গুরু’ ইমতিয়াজ, নয়া মোড়কে ফুটে উঠবে রাধা-কৃষ্ণের প্রেম! zoom
রাধা কৃষ্ণ নিয়ে ছবি বানাতে আগ্রহী ইমতিয়াজ

সিনেপর্দায় রোম্যান্টিক প্রেমকাহিনির নির্মাতা হিসেবে ইমতিয়াজ আলির জুড়ি মেলা ভার। যদিও তিনি ব্যক্তিগতভাবে একেবারেই সহমত নন। পরিচালকের মতে, তিনি কখনই রোম্যান্সে ভর করে কোনও সিনেমা তৈরি করেন না। ‘জব উই মেট’-এর মতো সিনেমা আদর্শ প্রেমের ছবি হিসেবে দর্শকের মনে দাগ কাটডলেও, তিনি কিন্তু সেই দৃষ্টিকোণে ছবি তৈরি করেননি। সদ্য মুক্তি প্রাপ্ত ‘ম্যায় ওয়াপস আউঙ্গা’র সাফল্যের মাঝেই জানান, কেন তাঁর গল্পে বারবার ফিরে আসে ভালোবাসা, কেন তিনি ‘জব উই মেট’-কে প্রেমের গল্প হিসেবে প্রথমে মান্যতা দিতে চাননি। সেই সঙ্গে সুপ্ত বাসনার কথাও সকলের সঙ্গে শেয়ার করেন পরিচালক।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে আর কোন কোন বিষয়ে কথা বললেন ছবি নির্মাতা ইমতিয়াজ আলি? ‘জব উই মেট’, ‘লাভ আজ কাল’, ‘রকস্টার’, ‘তামাশা’ এবং ‘অমর সিং চমকিলা’-এর মতো ছবির নির্মাতা হিসেবে লাইমলাইট ছিনিয়ে নিয়েছেন ইমতিয়াজ। আকাঙ্ক্ষা, বিভ্রান্তি, বিদ্রোহ, স্মৃতি এবং আত্ম-অন্বেষণের মাধ্যমে ছবিতে ভালোবাসাকে ফুটিয়ে তুলতে সিদ্ধহস্ত ‘লাভ গুরু’ ইমতিয়াজ । তাঁর দাবি, চরিত্রের প্রয়োজন ছাড়া কখনই বলপূর্বক প্রেম-রোম্যান্স সিনেমায় যুক্ত করা যায়ট না। আর সেই চেষ্টাও তিনি কখনও করেন না। হিন্দি ছবির দর্শকের দৃষ্টিকোণে ইমতিয়াজ প্রেমের গল্পের সাধক। সেই ধারণা থেকে দর্শকের মন ঘোরাতে এবার রাধা-কৃষ্ণের কাহিনিকে বড় পর্দায় ফুটিয়ে তোলার ইচ্ছেপ্রকাশ করলেন ইমতিয়াজ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
The director of the 2007 hit Bollywood movie Jab We Met is Imtiaz Ali
জব উই মেট

সাক্ষাৎকারে ইমতিয়াজ বলেন, “আমি সবকিছুর মধ্যে জোর করে রোম্যান্স ঢোকাতে চাই না। কিন্তু এটা স্বাভাবিকভাবেই এসে যায়। তাই আমি সেখানে অযাচিতভাবে বাধা সৃষ্টি করতে চাই না। যখন লাভ আজ কাল-এর নামকরণ হচ্ছিল আমি ভেবেছিলাম শুধু আজ কাল নামটাই ভালো হবে। আমি নিজেই ধন্দে ছিলাম এটা আদৌ প্রেমের গল্প? টিম আমাকে বুঝিয়েছিল এটি নিঃসন্দেহে প্রেমের গল্প। কিন্তু আমি এটাকে বিভিন্ন সময়ের প্রেক্ষাপটে ভালোবাসার ভিন্ন ব্যাখ্যা হিসেবে দেখেছি। জব উই মেটকেও তো প্রেমের গল্প হিসেবে বানাইনি। তবুও এই বিষয়টা বারবার আমার ছবিতে ফিরে আসে।”

Randeep Hooda and Imtiaz Ali are celebrated for collaborating on the critically acclaimed 2014 Bollywood road-drama film, Highway
ইমতিয়াজের নির্দেশনা

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও খোলামেলা কথা বলেন ইমতিয়াজ। তাঁর অকপট স্বীকারোক্তি, ভারতীয় পুরাণ তাঁকে গভীরভাবে অনুপ্রাণিত করে। তাই তিনি সেই গল্পগুলোকে চলচ্চিত্রের রূপ দিতে চান। তিনি বলেন, “ভারতীয় পুরাণের অনেক গল্প আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। আমি মনে করি, সেই গল্পগুলোকে পর্দায় তুলে ধরার মতো ক্ষমতা আমার অর্জন করা উচিত। আর সেই ক্ষমতা অর্জিত হলেই রাধা-কৃষ্ণের গল্প নিয়ে ছবি বানাতে চাই।”

সঞ্চালক যখন বলেন, রাধা-কৃষ্ণের কাহিনিও তো এক ধরনের প্রেমের গল্প, তখন ইমতিয়াজ হেসে বলেন, “এটা শুধু প্রেমের গল্প নয়। এই কাহিনির বহু স্তর রয়েছে। এছাড়াও আছে গভীর দর্শন।” এক্ষেত্রে একটা বিষয় কিন্তু না বললেই নয়, মুসলিম হয়েও হিন্দু দেবদবীর প্রতি শ্রদ্ধা-ভক্তি ইমতিয়াজ ভক্তদের গভীরভাবে অনুপ্রাণিত করবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.