Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ২১ জুন ২০২৬
Jamai Sasthi 2026

ইলিশ-চিংড়ি-ভেটকি-মাটনে জামাইষষ্ঠী হবু জামাই সৌরভের, কীভাবে কাটাচ্ছেন নতুন জামাই রণজয়?

কর্মব্যস্তজীবনে কীভাবে সিনেপাড়ার নতুন জামাইরা প্রথম জামাইষষ্ঠী পালন করছেন? শাশুড়ি মায়েরা জামাইদের পেটপুজোয় তৃপ্ত? বিদেশে আজকের দিনটা কীভাবে কাটাচ্ছেন তনুশ্রী? খোঁজ নিল সংবাদ প্রতিদিন ডিজিটাল।

Advertisement
কস্তুরী কুণ্ডু
কস্তুরী কুণ্ডু

শেষ আপডেট: জুন ২০, ২০২৬, ২১:০৪

link
কস্তুরী কুণ্ডু
কস্তুরী কুণ্ডু

শেষ আপডেট: জুন ২০, ২০২৬, ২১:০৪

options
link
ইলিশ-চিংড়ি-ভেটকি-মাটনে জামাইষষ্ঠী হবু জামাই সৌরভের, কীভাবে কাটাচ্ছেন নতুন জামাই রণজয়? zoom

বাঙালির বারো মাসে তেরো পাবর্ণ। তার মধ্যে জামাইষষ্ঠী (Jamai Sasthi 2026) অন্যতম সে কথা বলাই বাহুল্য়। আর জামাই যদি নতুন হয় তাহলে তো একেবারে উৎসবের আমেজ। শাশুড়ি মায়েরা এদিন রীতি মেনে সমস্ত নিয়মকানুন পালনের পাশাপাশি জামাইয়ের রসনাতৃপ্তিতে বিশেষ নজর দেন। পছন্দের যাবতীয় খাবার সাজিয়ে জামাই আদরে কোনও ত্রুটি রাখতে নারাজ শাশুড়ি মায়েরা। সাধারণ মানুষ হোক বা সেলিব্রিটি সর্বত্রই চিত্রটা এক। কর্মব্যস্তজীবনে কীভাবে সিনেপাড়ার নতুন জামাইরা প্রথম জামাইষষ্ঠী পালন করছেন? শাশুড়ি মায়েরা জামাইদের পেটপুজোয় তৃপ্ত? খোঁজ নিল সংবাদ প্রতিদিন ডিজিটাল।

ছাব্বিশের নতুন জামাইয়ের তালিকায় রয়েছেন অভিনেত্রী শ্যামৌপ্তির তারকা স্বামী রণজয় বিষ্ণু, মধুমিতার জীবনসঙ্গী দেবমাল্য চক্রবর্তী, তনুশ্রীর প্রবাসী বাঙালি স্বামী সুজিত বসু। অন্যদিকে আনুষ্ঠানিকভাবে জামাই না হলেও আংটি বদলের পর মুখুজ্জে বাড়ির (শুভস্মিতা) হবু জামাই অভিনেতা সৌরভ চক্রবর্তী। কোথাও ইলিশ, চিংড়ি, ভেটকি, মাটনসহ পঞ্চব্যঞ্জনে জামাই আদর তো কেউ আবার শুটিংয়ের চাপে সকালবেলা ষষ্ঠীর নিয়মপালন করেই ফিরেছেন লাইট ক্যামেরা অ্যাকশনের দুনিয়ায়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Jamai Sasthi 2026: Bengali Television Actors Celebrate the Traditional Festival of Sons-in-Law
জামাইষষ্ঠী

গরম ভাতে মটন ঢালতে ঢালতেই সংবাদ প্রতিদিন ডিজিটালের সঙ্গে কথা বললেন অভিনেতা সৌরভ।বাগদানের পর প্রথম জামাইষষ্ঠী কেমন এনজয় করছেন? প্রশ্ন শুনেই ফোনের ওপারে একগাল হেসে সৌরভ বলেন, “মটনটা পাতে ঢালছি আর সেই সময় ফোন, হোয়াট আ টাইমিং! যদিও আমি হবু জামাই, তবে এবছর থেকেই জমাই আদর পাচ্ছি। আমাকে যা যা খেতে দেওয়া হয়েছে জানি না খাওয়ার পর মঙ্গল গ্রহে চলে যাব কিনা! ইলিশ ভাপা থেকে রুই মাছের কালিয়া, ভেটকি পাতুরি, পটলের রেসিপি, মটন আরও কত কী। এত কিছু খেয়ে আবার আমাকে শুটিংয়ে যেতে হবে।”

Jamai Sasthi 2026: Sourav Chakraborty Marks His First Jamai Sasthi Celebration
বাগদানের পর প্রথম জামাইষষ্ঠী সৌরভের

বাঙালিবাবু সেজেই প্রথম জামাইষষ্ঠীতে শ্বশুরবাড়ি এসেছেন? কিছুটা আক্ষেপের সঙ্গে বলেন, “না, সেটা আর হল কই! এখান থেকে সোজা শুটিংয়ে যাব। তাই ফর্ম্যাল পরেই এসেছি।” অনেক সুন্দর উপহার ঝুলি ভরে বাড়ি নিয়ে যাবেন হাসতে হাসতে সে কথাও বলেছেন মুখুজ্জে বাড়ির জমাই।

এবার আসা যাক টলিপাড়ার আরও এক নতুন জামাই, রণজয় বিষ্ণুর কথায়। চূড়ান্ত ব্যস্ততা তবুও প্রথম জামাইষষ্ঠী বলে কথা, তাই সকালবেলাই ছুটে গিয়েছেন শ্বশুরবাড়ি। শাশুড়ি মায়ের সঙ্গে সমস্ত নিয়মকানুন পালন করে কাজে যোগ দিয়েছেন। অভিনেতা বলেন, “আমার শুট রয়েছে, এই মুহূর্তে আমি শুটিং ফ্লোরে। শাশুড়ি মা আমার বন্ধুর মতো। উনি আমার কাজের ধরণ জানেন। তাই সকালবেলা দেখা করে সব নিয়মকানুন করে এসেছি। খাওয়াদাওয়াটা অন্য একদিন হবে। তাছাড়া আমি এখন কড়া ডায়েটে আছি।”

Jamai Sasthi 2026: Ranojoy Bishnu Celebrates His First Jamai Sasthi with Family Traditions
বিয়ের পর রণজয়ের প্রথম জামাইষষ্ঠী

আজকের দিনে জামাইআদর করে শাশুড়ি মায়ের থেকে কী উপহার পেলেন? সঙ্গে সঙ্গে বলে ওঠেন, “এগুলো বলা বারণ, যদি নজর লেগে যায় (হাসি)। ” পরের বছর যখন একটু পুরনো জামাই হবেন তখন জানাবেন বলে প্রতশ্রুতি দিয়েছেন রণজয়। জামাইষষ্ঠীর ছবি পোস্ট করলেন সুপারস্টার জিৎ।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jeetz Creation (@jeetzcreation)

বিয়ের পর প্রথম জামাইষষ্ঠী ভার্চুয়ালি পালন করলেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। তিনি বলেন, “মা ফোন করে জামাইষষ্ঠীর শুভেচ্ছা জানিয়েছে। মায়ের হয়ে প্রক্সি দিতে আমি চাইনি। ওটা মায়ের জন্যই তোলা থাক। এবার হয়নি, পরেরবার আশা করছি হবে। আপাতত এবছরের জন্য রেস্তরাঁয় নৈশভোজের মাধ্যমেই সেলিব্রেট করব। ” উল্লখ্য, মধুমিতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে কোনও উত্তর পওয়া যায়নি।

তনুশ্রীর জামাইষষ্ঠী

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.