Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩২ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৮ আগস্ট ২০২৬
Honey Singh

জ্বলন্ত মেক্সিকোয় আটকে হানি সিং! ‘হর হর মহাদেব’ ধ্বনি তুলে র‌্যাপারের কাতর আর্তি…

মাদক সম্রাট এল মেনচোর মৃত্যুতে জ্বলছে মেক্সিকো। অগ্নিগর্ভ দেশ থেকে কী বার্তা দিলেন হানি সিং?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ১৫:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ১৫:২৩

options
link
জ্বলন্ত মেক্সিকোয় আটকে হানি সিং! ‘হর হর মহাদেব’ ধ্বনি তুলে র‌্যাপারের কাতর আর্তি… zoom
Advertisement

মাদক সম্রাট এল মেনচোর মৃত্যুতে কার্যত জ্বলছে মেক্সিকো। শোনা যাচ্ছে, মাদক পাচারকারীরা পথে নেমে হিংস্র প্রতিবাদে শামিল হয়েছেন। বিক্ষোভ দমাতে মেক্সিকোয় মোতায়েন করা হয়েছে অন্তত ১১ হাজার সেনা। এমতাবস্থায় মেক্সিকোয় গিয়ে আটকে পড়েছেন হানি সিং (Honey Singh)! জ্বলন্ত দেশে আদৌ ঠিক রয়েছেন তো ভারতীয় ব়্যাপার? উদ্বিগ্ন অনুরাগীমহল।

দেশজুড়ে কার্যত তাণ্ডব চালাচ্ছে মেক্সিকোর মাদক কারবারিরা। বাস জ্বালিয়ে দিচ্ছে। দোকানপাট পুড়িয়ে দিচ্ছে। যার জেরে মেক্সিকোর আইনশৃঙ্খলা কার্যত ভেঙে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে বিপুল বাহিনী পথে নামিয়েছে প্রশাসন। এমতাবস্থায় ‘জতুগৃহ’ মেক্সিকোয় আটকে হানি সিং! 

বলিউড মাধ্যম সূত্রে খবর, দিন কয়েক আগেই কর্মসূত্রে মেক্সিকোয় পাড়ি দিয়েছিলেন হানি সিং। কিন্তু নেমেসিও রুবেন ওসেগেরা সেরভান্তেস ওরফে এল মানচোর নিকেশের খবর প্রকাশ্যে আসতেই আচমকা পরিস্থিতির বদল ঘটে। মোস্ট ওয়ান্টেড অপরাধী মানচোকে ধরতে সোমবার রীতিমতো আঁটঘাট বেঁধে অভিযানে নামে সেনা। এরপরই মেক্সিকো জ্বলতে শুরু করে। দেশের পশ্চিম প্রান্তে দফায় দফায় বিক্ষিপ্তভাবে প্রতিবাদের নামে হিংসা ছড়ানো শুরু করে মাদক পাচারকারীরা। সংবাদসংস্থা আল জাজিরা সূত্রে খবর, দেশজুড়ে কার্যত তাণ্ডব চালাচ্ছে মেক্সিকোর মাদক কারবারিরা। বাস জ্বালিয়ে দিচ্ছে। দোকানপাট পুড়িয়ে দিচ্ছে। যার জেরে মেক্সিকোর আইনশৃঙ্খলা কার্যত ভেঙে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে বিপুল বাহিনী পথে নামিয়েছে প্রশাসন। এমতাবস্থায় ‘জতুগৃহ’ মেক্সিকোয় সোমবার আটকে পড়েন হানি সিং। খবর প্রকাশ্যে আসতেই ব়্যাপারের ঘনিষ্ঠমহলেও উদ্বেগ বাড়ে। এবার হানি সিং নিজেই জানান দিলেন কেমন আছেন তিনি?

Advertisement

‘হর হর মহাদেব’ ধ্বনি তুলে হানি সিং জানালেন, “আপনারা সকলেই আমার জন্য উদ্বিগ্ন, জানি। তার জন্যে ধন্যবাদ! আমি মেক্সিকোতে নিরাপদে রয়েছি। এবার উড়ানে বাড়ি ফিরব।” চার্টার্ড বিমানে করে হানি দেশে ফিরছেন। এদিন ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিতেই দেখা গেল, বিমানের সামনে দাঁড়িয়ে ক্যামেরায় পোজ দিয়েছেন তিনি। চোখেমুখে আতঙ্কের ছাপ স্পষ্ট।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Yo Yo Honey Singh (@yoyohoneysingh)

জানা যাচ্ছে, মেক্সিকোর পশ্চিম প্রান্তে গত দু’দিনে ১১ হাজার সেনা মোতায়েন করা হয়েছে। ন্যাশনাল গার্ডের সঙ্গে সমানে সংঘর্ষ চালাচ্ছে মাদক কারবারিরা। ২৫ জন ন্যাশনাল গার্ডের মৃত্যু হয়েছে বলে খবর। নিহত অন্তত ৩০ প্রতিবাদীও। এহেন অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে মেক্সিকোতে কর্মরত সকল কর্মীকে আমেরিকায় ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছে একটি মার্কিন সংস্থা। এমতাবস্থায় হানি সিংও দেশে ফিরছেন।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.