সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশাল মিডিয়ায় তাঁর বিপুল জনপ্রিয়তা। জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে তিনি অন্যতম। এতদিন নানা মজাদার ভিডিও বানিয়ে দর্শককে বিনোদনের রসদ জুগিয়েছেন। তিনি ‘লাফ্টারসেন’ খ্যাত নিরঞ্জন মণ্ডল।
এবার নতুন ইনিংস শুরু করতে চলেছেন তিনি। এবার অভিনয়জগতে পা রাখছেন নিরঞ্জন মণ্ডল। এবার হইচই ওয়েব প্ল্যাটফর্মের নতুন সিরিজে দেখা যাবে তাঁকে। সিরিজের নাম ‘বীরাঙ্গনা’। থ্রিলার ঘরানার সিরিজ হতে চলেছে এটি। সিরিজে নিরঞ্জনের চরিত্রের নাম চিরায়ু তালুকদার। নতুন এই কাজ নিয়ে নিরঞ্জন বলেন, ‘এটা একটা খুব ভালো অভিজ্ঞতা। আমি এই কাজের মাধ্যমে শুধু যে অভিনয় করার সুযোগই পেয়েছি তা নয় বরং নিজেকে আরও মেলে ধরার সুযোগ পেয়েছি আমি। এটা ছিল আমার কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে কাজ করা। আমার উপর এতটা বিশ্বাস রাখার জন্য আমি এই সিরিজের টিমের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। এটা সবে একটা শুরু বলা যায়।

অন্যদিকে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে সন্দীপ্তা সেনকে। তাঁর চরিত্রের নাম চিত্রা বসু। এই চরিত্র নিয়ে সন্দীপ্তা সেন বলেছেন, ‘এটা আমার প্রথমবার পুলিশ অফিসারের চরিত্রে কাজ। এটা একটা দারুণ অভিজ্ঞতা আমার জন্য। আমার উপর ভরসা রাখার জন্য ও আমাকে একটা এমন চরিত্রে অভিনয়ের সুযোগ করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ পরিচালক নির্ঝর মিত্র সহ টিমকে।
সর্বশেষ খবর
-
স্বাধীনতা বিপ্লবে গণেশ চতুর্থীই ছিল লোকমান্য তিলকের অস্ত্র, কীভাবে গণপতি হলেন ‘গণনায়ক’?
-
বাংলায় এসে বাঙালিকেই অপমান! ‘ভণ্ড’ বিতর্কে বাগেশ্বরের বিরুদ্ধে ভবানীপুর থানায় দায়ের অভিযোগ
-
রাস্তায় থুথু ফেললেই হবেন ক্যামেরাবন্দি! আসানসোলে মাত্র ৫ দিনে জরিমানা আদায় এক লক্ষ
-
প্রত্যেক বাড়িতে লাইব্রেরি, মুছে যাবে নিরক্ষরতা! শামুকতলার তিন গ্রাম হবে ‘বইগ্রাম’
-
গৃহযুদ্ধে পুড়ছে ইয়েমেন! ইরানি মদতে সৌদি ফৌজের উপরে তুমুল হামলা হাউথিদের