Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১০ জুলাই ২০২৬
Hina Khan

ক্যানসারের যন্ত্রণা নিয়েই ফের ‘বিগ বস’-এ হিনা, কবে দেখা যাবে?

'বিগ বস ১১'-তে নজর কেড়েছিলেন হিনা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২২, ২০২৪, ১৭:২৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২২, ২০২৪, ১৭:২৬

options
link
ক্যানসারের যন্ত্রণা নিয়েই ফের ‘বিগ বস’-এ হিনা, কবে দেখা যাবে? zoom
ছবি : ইনস্টাগ্রাম

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিগ বিসে পা রাখতে চলেছেন অভিনেত্রী হিনা খান। কেমোর যন্ত্রণার মাঝেই সলমনের সঙ্গে এই শোয়ের মঞ্চ ভাগ করে নেবেন তিনি। উইকএন্ডে কা ভার এপিসোডেই দেখা যাবে হিনাকে।

বিগ বসের ১১ সিজনে নজর কেড়েছিলেন হিনা। তবে সেরার মুকুট তাঁর মাথায় ওঠেনি। সেই সিজনে জয়ী হয়েছিলেন শিল্পা শিন্ডে। সেই নস্ট্যালজিয়াকে সঙ্গে নিয়েই বিগ বসে ফিরছেন হিনা। জানা গিয়েছে, বিগ বসে নিজের পূর্ব অভিজ্ঞতা প্রতিযোগীদের সঙ্গে ভাগ করে নেবেন তিনি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মারণ রোগ ক্যানসার থাবা বসিয়েছে শরীরে। চলছে কেমোথেরাপি। কিন্তু এই লড়াই সহজ নয়। ক্যানসারের তৃতীয় ধাপ চলছে হিনা খানের (Hina Khan)। তবুও অদম্য মনের জোর। মারণ রোগ শরীরে থাবা বসালেও মানসিক শক্তি এতটুকু টলাতে পারেনি। তাই তো এই অসুস্থ শরীরেও কয়েকদি আগে মার্জার সরণিতে কনে সাজে বাজিমাত করেছিলেন হিনা।

তাঁর জীবনের গল্প সিনেমাকেও হার মানায়। যেকোনও মুহূর্তে বিপর্যয় ঘটতে পারে। এমনই এক বিপর্যয় হিনা খানের (Hina Khan) জীবনে নেমে এসেছে। স্তন ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী। পুরো পৃথিবীটাই যেন ওলট-পালট হয়ে গিয়েছে হিনার। এক মুহূর্তে সমস্ত গ্ল্যামার শেষ! হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী হিনা। পরে সিনেমা, ওয়েব সিরিজেও কাজ করেন। স্টেজ ৩ স্তন ক্যানসারে আক্রান্ত ৩৬ বছরের অভিনেত্রী।

ক্যানসারের তৃতীয় ধাপ চলছে। এর মাঝেই মিউকোসাইটিসে আক্রান্ত হিনা খান। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে সেই দুঃসংবাদ শেয়ার করে সাহায্য প্রার্থনা করেছেন অভিনেত্রী। হিনা জানিয়েছেন, “কেমোথেরাপির আরেকটি পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে মিউকোসাইটিস। যদিও প্রতি পদে পদে চিকিৎসকদের পরামর্শ মেনে চলছি সেরে ওঠার জন্য। আপনাদের মধ্যে কেউ যদি এই রোগের সঙ্গে যুঝে থাকেন, তাহলে দয়া করে এর সঠিক সমাধানের উপায় বাতলে দিন আমাকে।” করজোরে বাঁচার আর্তি জানিয়ে ওই পোস্টেই হিনা লিখেছেন, “সত্যিই খুব কষ্ট হচ্ছে, কিচ্ছু খেতে পারছি না। আপনারা কেউ যদি সমাধানের উপায় বলে দেন, তাহলে আমার খুব ভালো হয়।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.