Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৬ জুলাই ২০২৬

‘মোদি হ্যায় তো…’, অর্থনীতিতে আকাশ ছোঁবে ভারত, বিজেপি সরকারের ১১ বছর পূর্তিতে প্রশংসা হিনার

স্বপ্নের ভারতের কথা ক্যানসারাক্রান্ত অভিনেত্রীর মুখে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৭, ২০২৫, ১৩:৪৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৭, ২০২৫, ১৩:৪৭

options
link
‘মোদি হ্যায় তো…’, অর্থনীতিতে আকাশ ছোঁবে ভারত, বিজেপি সরকারের ১১ বছর পূর্তিতে প্রশংসা হিনার zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৪ সালে প্রথমবার প্রধানমন্ত্রী পদে শপথ নেন নরেন্দ্র মোদি। আগামী ৯ জুন নরেন্দ্র মোদি সরকারের ১১ বছর পূর্তি হবে। ইতিমধ্যেই জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে উঠে এসেছে ভারত। অন্যদিকে পহেলগাঁও সন্ত্রাসের বদলা ‘অপারেশন সিঁদুর’ দেখিয়ে পোক্ত প্রতিরক্ষার বার্তা তুলে ধরেছে গোটা বিশ্বমঞ্চে। স্বাভাবিকভাবেই দেশের আমজনতার পাশাপাশি সেলেবরাও উচ্ছ্বসিত মোদি সরকারকে নিয়ে। সম্প্রতি আবার ভারতীয় সিনেদুনিয়ার দক্ষতা বিশ্বমঞ্চে তুলে ধরতে ওয়েভস সামিটের আয়োজনও করেছিলেন প্রধানমন্ত্রী। এবার সেই প্রেক্ষিতেই মোদি সরকারের এগারো বছরের বর্ষপূর্তিতে ভূয়ষী প্রশংসা করলেন হিনা খান।

সদ্য বিয়ে করেছেন মারণরোগে আক্রান্ত হিনা খান। দীর্ঘদিনের প্রেমিকা কলকাতার চেলে রকি জয়সওয়ালের সঙ্গে আইনি বিয়ে সারার পরদিনই আবার কাজে যোগ দিয়েছেন। শরীরে কর্কটরোগ থাবা বসালেও হিনাকে দমাতে পারেনি। ক্যানসারের তৃতীয় ধাপ হলেও অদম্য মনের জোর হিনার। মানসিক শক্তি এতটুকু টলেনি তাঁর। অসুস্থ শরীরেও কখনও ব়্যাম্পে হেঁটেছেন তো কখনও বা আবার মক্কায় উমরাহ পালন করতে গিয়েছে অভিনেত্রীকে। সম্প্রতি বিয়েটাও সেরে নিয়েছেন হিনা। তার ঠিক পরেই মোদিস্তুতি করে হিনা খানের মন্তব্য, ‘মোদিই তো আসল কারিগর।’ ক্যানসারাক্রান্ত অভিনেত্রী বলছেন, “আমার স্বল্প বুদ্ধিতে যা কুলায়, তাতে মনে হয়েছে আমাদের দেশ ভারত ভীষণই শক্তিশালী। সেটা তথ্যপ্রযুক্তি, মহাকাশ গবেষণা, চিকিৎসাবিজ্ঞান, আয়ুষ্মান ভারত হোক কিংবা দারিদ্র দূরীকরণ, অর্থনীতি, প্রতিরক্ষা… সবদিক থেকে আমাদের দেশ বর্তমানে আগের তুলনায় অনেকটা ভালো জায়গায় রয়েছে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Hina Khan wrote a strongly-worded note against who troll her

অভিনেত্রীর বিশ্বাস, ভারত খুব শিগগিরি উন্নত দেশের তালিকায় ভালো স্থানাধিকার করবে। আর তাঁর এই স্বপ্ন বাস্তবায়িত করার নেপথ্যের কারিগর হিসেবে হিনা খান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়ষী প্রশংসা করেছেন। ক্যানসারাক্রান্ত অভিনেত্রীর মতে, নরেন্দ্র মোদিই আদর্শ নেতা। সংবাদসংস্থার মুখোমুখি হয়ে হিনার মন্তব্য, “আমাদের এই জীবদ্দশাতেই ভারত উন্নতশীল দেশ হবে। সত্যি বলতে কী, এই স্বপ্নটি প্রথম দেখেছিলেন আমাদের প্রধানমন্ত্রীই। এবং যেভাবে সর্বক্ষেত্রে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, তাতে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আমরা শীঘ্রই উন্নত ভারতের সাক্ষী থাকতে পারব।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.