জিম থেকে বেরনোর পরই জীবন শেষ! মিডিয়া রিপোর্ট মোতাবেক, শরীরচর্চা করে জিম থেকে বাইরে আসতেই কুড়ি রাউন্ড গুলিতে ঝাঁজরা গায়ক। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তিনি হরিয়ানার জনপ্রিয় সঙ্গীতশিল্পী অঙ্কিত বালিয়ান। ২৬ আগস্ট, বুধবার উত্তরপ্রদেশের শামলি জেলায় ঘটে হাড়হিম করা এই ঘটনা। সূত্রের খবর, হামলাকারীরা গুলি করেই সেখান থেকে পালিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থল সংলগ্ন এলাকার চারপাশে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত অঙ্কিতকে হত্যার সঠিক কারণ জানা যায়নি। এর মাঝেই আলোচনার কেন্দ্রে প্রয়াত গায়কের শেষ ইনস্টাগ্রাম পোস্ট।
অঙ্কিতের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেষ পোস্টটি আপলোড করা হয় মৃত্যুর দুঘণ্টা আগে। সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে, গাড়ির মধ্যে আরাম করে বসে আঞ্চলিক ভাষার গান গাইছেন। যার লাইনটি ছিল, ‘মার্ডার মার দে সড়ক কে উপর।’ যার বাংলা তর্জমা করলে হয়, ‘রাস্তার উপরই খুন করে দাও।’ কাকতালীয়ভাবে রাস্তাতেই খুন হয়েছেন হরিয়ানার গায়ক অঙ্কিত বালিয়ান।
আরও পড়ুন:
View this post on Instagram
সম্ভবত সেই কারণেই শেষ পোস্টে গানের লাইন ঘিরে চর্চা ভক্তমহলে। গ্যাংস্টার জিতেন্দ্র গোগীর সঙ্গে যুক্ত ‘গোগী গ্যাং’ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে সোশাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছে। যেখানে দাবি করা হয়, রোহিনী আদালতের ভিতরে খুন হওয়া গ্যাংস্টার জিতেন্দ্র গোগী সম্পর্কিত একটি গান বানিয়েছিলেন অঙ্কিত। এটা তারই প্রতিশোধ। শামলী পুলিশ বর্তমানে এই ভাইরাল পোস্টের সত্যতা যাচাই করছে।
সঙ্গীতের পাশাপাশি রাজনৈতিক পডকাস্ট এবং ভ্লগিংয়ের জন্যই বিশেষভাবে পরিচিত ছিলেন অঙ্কিত। তাঁর একাধিক কর্মকাণ্ড এবং রাজনৈতিক ইস্যুতে ক্রমবর্ধমান সক্রিয়তা দেখে ভবিষ্যতে নির্বাচনী রাজনীতিতে পা রাখার সম্ভাবনা নিয়েও জল্পনা তৈরি হয়েছিল। হরিয়ানভির সঙ্গীত দুনিয়ায় অঙ্কিত বালিয়ান ছিলেন বেশ পরিচিত নাম।
View this post on Instagram
‘ভারতী কোর্ট মে গোলি মারেঙ্গে মেরি জান’ গানটির মধ্যে দিয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন অঙ্কিত। তাঁর অকাল প্রয়াণে শোকের ছায়া সঙ্গীতমহলে। সোশাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন অনুরাগীরা। আবেগঘন পোস্টে এক ভক্ত লিখেছেন, ‘রাস্তার উপরই কেউ গুলি করে দিয়েছে।’ অপর এক অনুরাগী লিখেছেন, ‘কেউ ভেবেছিল যে মানুষটা কিছুক্ষণ আগে ভিডিও পোস্ট করেছেন তিনি আর আমাদের মধ্যে নেই।’
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সারাদিন মিলবে না কোনও অ্যাপ ক্যাব-বাইক! ১২ ঘণ্টার ধর্মঘটে যাত্রী নাকালের আশঙ্কা
-
পিতা-পুত্রের রাজনৈতিক মতাদর্শের মাঝে প্রজন্ম-ফারাক! মুক্তি পেল সৃজিতের ‘উইঙ্কল টুইঙ্কল’-এর ট্রেলার
-
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পিএইচডিতে ভর্তিতে ‘বেনিয়ম’, এবিভিপির নিশানায় জুটা
-
শ্রাবণ মাসে পাঁঠার মাংস চেয়েছিল ছেলে, ‘খুন’ করল বাবা, হুঁশ ফিরতেই প্রমাণ লোপাটের চেষ্টা! তারপর…
-
ইসলামিক হুজুগে ‘মুসলিম ন্যাটো’য় এন্ট্রি চায় ঢাকা? বিস্ফোরক দাবি বাংলাদেশের বিদেশমন্ত্রীর