Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ১২ জুলাই ২০২৬
Maggie Smith

প্রয়াত হ্যারি পটারের ‘প্রফেসর ম্যাকগোনাগল’

বয়স হয়েছিল ৮৯।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০২৪, ১৯:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০২৪, ১৯:৫৮

options
link
প্রয়াত হ্যারি পটারের ‘প্রফেসর ম্যাকগোনাগল’ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত হ্যারি পটারের ‘প্রফেসর ম্যাকগোনাগল’, অভিনেত্রী ম্যাগি স্মিথ।  শুক্রবার লন্ডনের এক হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান তারকা । বয়স হয়েছিল ৮৯।

হ্যারি পটার যেন একেবারেই অভিভাবকহীন হয়ে পড়ল। ঠিক এক বছর আগে ২৮ সেপ্টেম্বর প্রয়াত হন হগওয়ার্টসের হেডমাস্টার ‘ডাম্বলডোর’ অভিনেতা মাইকেল গ্যাম্বন। ঠিক তার আগের বছর অর্থাৎ ২০২২ সালের অক্টোবর মাসে প্রয়াত হন হ্যারি পটারের আরেক প্রফেসর ‘হ্যাগরিড’ তথা অভিনেতা রবি কোলট্র্যান। এ যেন এক অদ্ভুত কাকতালীয় ঘটনা। পর পর তিন বছরের মধ্যেই হ্যারি হারিয়ে ফেলল তাঁর তিন প্রফেসরকে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ব্রিটিশ অভিনেত্রী ম্যাগি স্মিথ প্রথম নজরে আসেন ১৯৬৯ সালে তৈরি ছবি ‘দ্য প্রাইম অফ মিস জেন ব্রোডি’ থেকে। এই ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য অস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কারও জিতেছিলেন তিনি। এরপর ১৯৭৮ সালে সেরা সহ-অভিনেত্রীর জন্যও অস্কার পুরস্কার জেতেন তিনি। ছবির নাম ‘ক্যালিফোর্নিয়া সুইট’। তবে হ্যারি পটারের প্রফেসর ম্যাকগোনাগলের চরিত্রে অভিনয় করে নতুন প্রজন্মের কাছেও জনপ্রিয় হয়ে উঠেছিলেন অভিনেত্রী ম্যাগি।

অভিনেত্রীর দুই ছেলে সংবাদমাধ্যমে জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। ভর্তি ছিলেন হাসপাতালেও। শুক্রবার সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। প্রিয় প্রফেসরকে হারিয়ে নিশ্চয়ই হ্যারি পটারের মনখারাপ। কারণ, এই প্রফেসরদের ছাড়া হ্যারির জাদুনগর অভিভাবকহীন ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.