Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ৮ জুন ২০২৬
Harrdy Sandhu

দ্বিতীয়বার বাবা হলেন পাঞ্জাবি অভিনেতা-গায়ক হার্ডি সান্ধু, পুত্র না কন্যা, ঘরে এল কে?

পরিবারে নতুন সদস্য আসার সুখবর ভাগ করে নিয়েছেন হার্ডি ও তাঁর স্ত্রী জেনিথ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২২, ২০২৫, ০৯:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২২, ২০২৫, ০৯:০৬

options
link
দ্বিতীয়বার বাবা হলেন পাঞ্জাবি অভিনেতা-গায়ক হার্ডি সান্ধু, পুত্র না কন্যা, ঘরে এল কে? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্বিতীয়বার বাবা হলেন পাঞ্জাবি অভিনেতা-গায়ক হার্ডি সান্ধু। দীপাবলির মরশুমেহার্ডির পরিবারে বয়েছে খুশির হাওয়া। ২১ অক্টোবর নিজেদের সোশাল মিডিয়া হ্যান্ডলে পরিবারে নতুন সদস্য আসার সুখবর ভাগ করে নিয়েছেন হার্ডি ও তাঁর স্ত্রী জেনিথ।

এই পোস্টে দেখা যাচ্ছে সদ্যজাতর হাতের পাশে আরও তিনটি হাত। তাঁদের পরিবার যে এখন আরও বৃহত্তর, চার জনের পরিবার তা বোঝাতেই এমন পোস্ট করেছেন। তবে ঘরে পুত্র না কন্যাসন্তান কে এল তা এখনও জানাননি তাঁরা। পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের জীবনের সুন্দর আশীর্বাদ আমাদের কাছে এসে পৌঁছেছে। সকলকে শুভ দীপাবলির শুভেচ্ছা।’ তাঁদের সেই পোস্টে উপচে পড়েছে অনুরাগীদের কমেন্ট। সকলেই শুভেচ্ছা জানিয়েছেন হার্ডি ও জেনিথকে তাঁদের জীবনের নতুন শুরুতে।

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Harrdy Sandhu (@harrdysandhu)

 

অন্যদিকে হার্ডি ও জেনিথের ভালোবাসার গল্প রূপকথাকেও হার মানাবে। ছোটবেলার বন্ধু হার্ডি-জেনিথ একে অপরকে ছোট থেকে চেনেন। চলতি বছরেই দ্বিতীয় সন্তানের অপেক্ষায় থাকার কথা সকলকে জানিয়েছিলেন জেনিথ। ২০২৫ যে তাঁদের কাছে নতুন আও এক উপহার দিতে চলেছে এমনটাই জানিয়েছিলেন দম্পতি। ভাগ করে নিয়েছিলেন মেটারনিটি ফটোশুটের ছবি। অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে ঘরে এল সন্তান।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.