Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১৭ আগস্ট ২০২৬
Justin Bieber

বাবা হচ্ছেন জাস্টিন বিবার, প্রথম সন্তান আসার আনন্দে ফের বিয়ে করলেন গায়ক!

২০১৮ সালে হেইলির সঙ্গে বিবাহবন্ধনে জড়ান জাস্টিন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১০, ২০২৪, ০৯:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১০, ২০২৪, ০৯:২৮

options
link
বাবা হচ্ছেন জাস্টিন বিবার, প্রথম সন্তান আসার আনন্দে ফের বিয়ে করলেন গায়ক! zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বহুদিন ধরেই ছিল গুঞ্জনে। স্ত্রীকে সঙ্গে নিয়ে ফাঁস হয়েছিল অনেক গোপন ছবিও। তবে এবার নিজেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন পপতারকা জাস্টিন বিবার। হ্যাঁ, তিনি বাবা হতে চলেছেন। জাস্টিন ও হেইলির সুখের সংসারে আসতে চলেছে নতুন সদস্য। স্ত্রীয়ের বেবিবাম্পের ছবি পোস্ট করে অনুরাগীদের সুখবর দিলেন জাস্টিন। শুধু তাই নয়, খ্রিস্টানমতে ফের ফাদারের সামনে ফের বিয়ে করলেন জাস্টিন ও হেইলি।

দীর্ঘ ৮ বছরের সম্পর্কের বিচ্ছেদ হয় জাস্টিন বিবার ও সেলেনা গোমজের। তারপরই ২০১৮ সালে মার্কিন মডেল হেইলির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জাস্টিন। কিন্তু বিয়ের খবর কেউই প্রকাশ্যে আনেননি। এরপর বিয়ের চার বছর পূর্তিতে তাঁদের বিবাহের কথা স্বীকার করেন তারকা জুটি। বর্তমানে জাস্টিন বাবা হতে চলেছেন তা নিয়েই সরগরম নেটপাড়া।

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Justin Bieber (@justinbieber)

[আরও পড়ুন: ফের মা হলেন পরীমণি! লক্ষ্মীবারে ঘরে এল ফুটফুটে সন্তান]

২০২০ সালে নিজের অসুস্থতার কথা জানিয়েছিলেন জাস্টিন। পপ তারকার মুখের একাংশ পক্ষাঘাতে আক্রান্ত হয়। বাতিল করতে হয় একাধিক কনসার্ট। তারপর থেকে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসছেন জাস্টিন। সেই প্রসঙ্গ তুলে এক নেটিজেন লিখেছেন, ‘জাস্টিনের খারাপ সময়ে আপনি ওর সঙ্গে থেকে ওকে ব্যবহার করেছেন। আপনি কি ওকে সুখী দেখতে চান না?’

২০১০ সাল থেকে দীর্ঘ আট বছর সম্পর্কে থাকার পর বিচ্ছেদ হয় জাস্টিন বিবার এবং সেলেনা গোমেজের। ২০১৮ সালে হেইলির সঙ্গে বিবাহবন্ধনে জড়ান জাস্টিন। লোকে বলে, গায়িকা-অভিনেত্রী সেলেনা গোমেজের থেকে জাস্টিনকে ছিনিয়ে এনেছেন তিনিই।

বেশ কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে হেইলি জানিয়েছিলেন, তাঁদের দাম্পত্যজীবন কাটছে সিনেমার মতো। তিনি আরও বলেন, জাস্টিনের সঙ্গে তাঁর বোঝাপড়া খুব ভাল বলেই আপাতত সুখে সংসার করছেন তাঁরা।

[আরও পড়ুন: চোখে সানগ্লাস, মাথায় টোপর! শহরজুড়ে ঝড়-শিলাবৃষ্টির মাঝেই আদৃতের গায়ে হলুদ]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.