Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৮ আগস্ট ২০২৬
Govinda

দেউলিয়া হয়ে পথে বসার জোগাড় গোবিন্দার! ‘হিরো নং ওয়ানে’র সত্যিই এত করুণ দশা? মুখ খুললেন ঘনিষ্ঠ

গুঞ্জন, গোবিন্দার অর্থনৈতিক পরিস্থিতি নাকি একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে! সত্যিই কি নয়ের দশকে লাগাতার 'হিট' উপহার দেওয়া তারকার এমন করুণ দশা? মুখ খুললেন গোবিন্দার পরিবারের সদস্য।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ২০:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ২০:১২

options
link
দেউলিয়া হয়ে পথে বসার জোগাড় গোবিন্দার! ‘হিরো নং ওয়ানে’র সত্যিই এত করুণ দশা? মুখ খুললেন ঘনিষ্ঠ zoom
পরকীয়ার সমর্থনে বেফাঁস গোবিন্দা!
Advertisement

বলিউডের একসময়কার ‘হিরো নম্বর ওয়ান’। আর সেই তারকাই কিনা যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করতে কখনও সাধারণ ট্যাক্সিতে চড়ছেন, আবার কখনও বা স্থানীয় অনুষ্ঠানে নেচেগেয়ে পারফর্ম করছেন। আর সেসমস্ত ছবি-ভিডিও নেটভুবনে ভাইরাল হতেই গ্ল্যামারদুনিয়ার অন্দরে ফিসফাস, দেউলিয়া হয়ে নাকি পথে বসার জোগাড় গোবিন্দার! সত্যিই কি নয়ের দশকে লাগাতার ‘হিট’ উপহার দেওয়া তারকার এমন করুণ দশা? জল্পনার জল গড়াতেই মুখ খুললেন গোবিন্দার পরিবারের সদস্য।

“লোখান্ডওয়ালায় যখন ফ্ল্যাটের দাম ১২-১৩ লক্ষ টাকা ছিল, সেসময়ে মামা একেকটা সিনেমার জন্য এক কোটি টাকা পারিশ্রমিক নিতেন। জীবনে ৭০-৮০টির বেশি ছবিতে অভিনয় করেছেন…।” 

উল্লেখ্য, চব্বিশ সাল থেকেই নানা কারণে চর্চায় গোবিন্দা। বিগত এক বছরে কখনও ডিভোর্স জল্পনা, আবার কখনও বা স্ত্রী সুনীতার বেফাঁস মন্তব্যের জেরে একাধিকবার বিতর্কের শিরোনামে ঠাঁই পেয়েছেন বলিউড তারকা। কান্নাকাটি করে সম্প্রতি আবার অভিনেতার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগও এনেছেন সুনীতা। এমন আবহেই গুঞ্জন, গোবিন্দার অর্থনৈতিক পরিস্থিতি নাকি একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে! সত্যিই কি তাই? গোবিন্দার ভাগ্নে বিনয় আনন্দ বলছেন, “মামা আজও সুপারস্টার। যেখানে দাঁড়াবেন, অনায়াসে ২৫ থেকে ৩০ লক্ষ টাকা রোজগার করে নিতে পারবেন।” পাশাপাশি যারা গোবিন্দার ‘দেউলিয়া’ হওয়ার তত্ত্বে জোড় দিয়েছেন, পালটা জবাবে সেসব নিন্দুকদের মুখেও ঝামা ঘঁষে দিয়েছেন বিনয়।

Advertisement
Actor Govinda Hospitalised After Falling Unconscious At Home
গোবিন্দা, ছবি- ইনস্টাগ্রাম

গোবিন্দার ভাগ্নের সংযোজন, “যারা মামাকে গরিব বলছে, তারা আসলে মূর্খ! লোকজনের বক্তব্য়, গোবিন্দা নাকি দেউলিয়া হয়ে পথে বসতে চলেছেন। আরে উন্মাদের দল, কাকে নিয়ে কোন বাজে কথা রটাচ্ছ? উনি নয়ের দশকের সুপারস্টার। যিনি একটা সিনেমার জন্য় কোটি টাকা পারিশ্রমিক হাঁকাতেন।” এখানেই শেষ নয়। নিন্দুকদের তিনি এও মনে করিয়ে দিলেন যে, “লোখান্ডওয়ালায় যখন ফ্ল্যাটের দাম ১২-১৩ লক্ষ টাকা ছিল, সেসময়ে মামা একেকটা সিনেমার জন্য এক কোটি টাকা পারিশ্রমিক নিতেন। জীবনে ৭০-৮০টির বেশি ছবিতে অভিনয় করেছেন। পাঁচটি ছবির জন্যই উনি যে টাকা আয় করেছেন, সেটা তৎকালীন আর কোনও অভিনেতা পেরেছেন কিনা, সন্দেহ রয়েছে। তাই কী করে বলছেন যে, গোবিন্দা দেউলিয়া হয়ে গিয়েছে?”

আসলে দীর্ঘ কয়েক বছর ধরে হিন্দি সিনেদুনিয়ার লাইমলাইট থেকে দূরে গোবিন্দা। রাজনীতির ময়দানে নাম লেখালেও সেক্ষেত্রে বিশেষ শিকে ছিঁড়তে পারেননি! ২০১৯ সালে শেষবার ‘রঙ্গিলা রাজা’ ছবিতে দেখা যায় তাঁকে। সেই সিনেমা যদিও বক্স অফিসে সাফল্যের মুখ দেখেনি, তবে পর্দায় গোবিন্দাকে যে এখনও দর্শক-অনুরাগীরা ‘মিস’ করেন, সেটা সোশাল পাড়ায় বর্তমান প্রজন্মের তারকাদের উন্মাদনার মাঝেও তাঁকে নিয়ে তুমুল চর্চাই বলে দেয়।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.