Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২২ আগস্ট ২০২৬
Govinda

স্ত্রীকে ফাঁকি দিয়ে হোটেলে দেদার ফুর্তি, সেই কোমলের সঙ্গে এবার বিয়ের পিঁড়িতে গোবিন্দা!

Govinda Divorce Controversy: হোটেল থেকে ফোন আসে স্ত্রী সুনীতার কাছে। গোবিন্দার দ্বিতীয় বিয়ে নিয়ে কী জানাল আপ্তসহায়ক?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২২, ২০২৬, ১৫:৩৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২২, ২০২৬, ১৫:৩৯

options
link
স্ত্রীকে ফাঁকি দিয়ে হোটেলে দেদার ফুর্তি, সেই কোমলের সঙ্গে এবার বিয়ের পিঁড়িতে গোবিন্দা! zoom
স্ত্রীকে ফাঁকি দিয়ে হোটেলে দেদার ফুর্তি, সেই কোমলের সঙ্গে এবার বিয়ের পিঁড়িতে গোবিন্দা!
Advertisement

বিগত দেড় বছর ধরে গোবিন্দা (Govinda)-সুনীতার দাম্পত্য ভাঙনের গুঞ্জনে সরগরম মায়ানগরীর সেলেবপাড়া। বলিউডের ‘হিরো নম্বর ওয়ান’ নাকি হাঁটুর বয়সি মারাঠি অভিনেত্রী কোমল রানি স্বর্ণকারের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। খোদ স্ত্রী সুনীতা আহুজার দাবি, কোমলের সঙ্গে চুপিসারে সংসার পাতার পরিকল্পনাও করেছিলেন গোবিন্দা। এর এহেন খবর কানে যেতেই ডিভোর্স মামলা প্রত্যাহার করে নেন তিনি। সত্যিই কি দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের ‘চিচি’? সুনীতার বিস্ফোরক দাবিতে ইন্ডাস্ট্রির অন্দরে ফিসফাস শুরু হতেই মুখ খুলেছেন অভিনেতার আপ্তসহায়ক।

“ও প্রেমিকাকে আমার জায়গা দিতে চাইছে… হোটেল থেকেও আমার কাছে ফোন আসছে। একজন স্ত্রী হিসেবে আমার কেমন লাগবে বলো?…”

সম্প্রতি রাখি সাওয়ান্তের সঙ্গে ফোনে কথা বলাকালীন সুনীতা আহুজা দাবি করেন, “আমি দীর্ঘদিন চুপ ছিলাম। ৫-৬ বছর ধরে কিছু বলিনি। এবার ও প্রেমিকাকে আমার জায়গা দিতে চাইছে… হোটেল থেকেও আমার কাছে ফোন আসছে। একজন স্ত্রী হিসেবে আমার কেমন লাগবে বলো?” গোবিন্দাঘরণির এহেন দাবিতেই অভিনেতার দ্বিতীয় বিয়ের গুঞ্জন চাউড় হয়। বলিপাড়ায় ফিসফাস, গোবিন্দা নাকি কোমলের সঙ্গে দিনের পর দিন হোটেলে নিশিযাপনও করেছেন। আর তাতেই রেগেমেগে ডিভোর্স মামলা দায়ের করেন সুনীতা আহুজা। যদিও বুধবার বান্দ্রা পারিবারিক আদালতে গিয়ে বিবাহ বিচ্ছেদের মামলা প্রত্যাহার করে নিয়েছেন তিনি, তবে গোবিন্দার দ্বিতীয় বিয়ে নিয়ে গুঞ্জন কিছুতেই থামছে না। এমন আবহেই মুখ খুললেন অভিনেতার আপ্ত সহায়ক শশী সিনহা।

Advertisement
Govinda’s manager questions Sunita Ahuja over filing for divorce
ডিভোর্স মামলা তুলতেই সুনীতাকে ‘সংসারের পাঠ’ গোবিন্দার ম্যানেজারের

“সকলকে জানানোর তো কোনও প্রয়োজন ছিল না। পারিবারিক বিষয়গুলো ঘরে বসে নিজেদের মধ্যে আলোচনা করেই তো মিটিয়ে নেওয়া যেত।”

বলিউডের ‘হিরো নম্বর ওয়ান’-এর নতুন করে সংসার পাতার কথা শুনে শশী স্তম্ভিত। সুনীতার এহেন দাবিতে তাঁর রীতিমত আকাশ থেকে আকাশ থেকে পড়ার জোগাড়! আপ্ত সহায়ক জানালেন, “এটা তো আমি এই শুনলাম। এরকম কোনও ব্যাপার নেই আর হবেও না। গোবিন্দা মোটেই দ্বিতীয়বার বিয়ে পিঁড়িতে বসছেন না।” এখানেই অবশ্য থামেননি তিনি। সুনীতার উদ্দেশে তোপ দেগে অভিনেতার ম্যানেজারের প্রশ্ন, “ডিভোর্স মামলা যদি প্রত্যাহার করারই ছিল, তাহলে এত্ত তামাশা কেন? সকলকে জানানোর তো কোনও প্রয়োজন ছিল না। পারিবারিক বিষয়গুলো ঘরে বসে নিজেদের মধ্যে আলোচনা করেই তো মিটিয়ে নেওয়া যেত।”

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.