প্রয়াত হলিউডের কিশোরী অভিনেত্রী কেলি হটল (Kaylee Hottle)। মাত্র ১৮ বছর বয়সে তাঁর অকালপ্রয়াণে শোকাচ্ছন্ন হলিউড। ‘গডজিলা’ ফ্র্যাঞ্চাইজিতে জিয়ার চরিত্রে তাঁর অভিনয় মন জিতেছিল সকলের। বধির ওই কিশোরীকে সম্ভাবনাময় অভিনেত্রী হিসেবেই মনে করা হচ্ছিল। কিন্তু পরিবার সূত্রে জানানো হয়েছে, আমেরিকার মেরিল্যান্ডে কেলির মৃত্যু হয়েছে দুর্ঘটনায়।
কেলির বাবা জোশুয়া হটল জানিয়েছেন, তাঁর মেয়ে মঙ্গলবার সকালে (ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যা) এক পথ দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন। পরে সোশাল মিডিয়ায় ২৩ মিনিটের একটি লাইভ ভিডিওয় তিনি জানান, তিনি টেক্সাস থেকে মেরিল্যান্ডে উড়ে যাচ্ছেন মেয়ের দেহ আনতে। জোশুয়া জানিয়েছেন, প্রাথমিক ভাবে তাঁকে ফোনে জানানো হয় দুর্ঘটনায় কেলির গুরুতর আহত হওয়ার বিষয়টি। পরে অবশ্য ফোনেই জানিয়ে দেওয়া হয় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে হৃদযন্ত্র স্তব্ধ হয়ে গিয়েছে তাঁর কিশোরী কন্যার। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যায়নি।
আরও পড়ুন:
উল্লেখ্য, কেলি জর্জিয়ার আদি বাসিন্দা। প্রথমে বিজ্ঞাপনে মুখ দেখান। তখন তিনি নিতান্তই শিশু। কিন্তু সেই বয়সেই সকলের নজর কাড়েন কেলি। লাইভ ভিডিও মেসেজিং অ্যাপ গ্লাইডে তাঁকে দেখা গিয়েছিল। ওই অ্যাপটি বধির ও শ্রবণ সমস্যায় আক্রান্তরাই ব্যবহার করেন। তখন কেলি ৯। এরপর ২০২১ সালে ‘গডজিলা ভার্সেস কং’ ছবিতে জিয়া চরিত্রে অভিনয়ের পর কেলি রাতারাতি গোটা দুনিয়ার বিনোদনপ্রেমীদের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন। বলে রাখা ভালো, এই ফ্র্যাঞ্চাইজিতে কিং কং-এর সঙ্গে জিয়ার এক বিশেষ সম্পর্ক গড়ে উঠতে দেখা যায়। যে বালিকাই একমাত্র বুঝতে পারত অতিকায় দানব কী বলতে চাইছে। প্রবল প্রশংসিত হয় চরিত্রটি। এরপর ‘গডজিলাxকং: দ্য নিউ এম্পায়ার’ ছবিতেও জিয়ার চরিত্রে আবারও দেখা যায় কেলিকে। দু’টি ছবিতেই তাঁর অভিনয় প্রবল প্রশংসিত হয়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘ধনীদের কোটা নয়’, দিল্লিতে জোরালো সংরক্ষণ বিরোধী আন্দোলন, আধাসেনা নামাল সরকার
-
রাতে ‘ভালো আছি’, সকালে দুঃখের স্ট্যাটাস দিয়ে চরম সিদ্ধান্ত বাংলার ‘বালিকা বধূ’র
-
মুখ-মাথা থেঁতলানো, নিউটাউনে উদ্ধার যুবকের আধপচা দেহ, প্রকাশ্যে হাড়হিম সিসিটিভি ফুটেজ
-
বসেছে পেসমেকার, এখন কেমন আছেন বর্ষীয়ান সিপিএম নেতা বিমান বসু?
-
নাম ভুল থাকায় টিসি দিতে দেরি, স্কুলের স্টাফরুমে ঢুকে মহিলা অশিক্ষক কর্মীকে মার পড়ুয়াদের!