ছাব্বিশের বিধানসভা ভোটের পর তামিলভূমের কুরসিতে যে থলপতি বিজয়ই রাজত্ব করতে চলেছেন, বছর দুয়েক আগেই ভবিষ্যদ্বাণী করেছিল ‘মেগাস্টার মুখ্যমন্ত্রী’র এক সিনেমা। ছবির সেই দৃশ্যই যেন বাস্তবে অক্ষরে অক্ষরে ফলে গেল। বিজয় মুখ্যমন্ত্রী হিসেবে তামিলনাড়ুর মসনদে বসতেই ওই সুপারহিট ছবির পরিচালক অভিনব উপহার নিয়ে হাজির তাঁর বাড়িতে।
গত ১০মে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন জোসেফ বিজয় চন্দ্রশেখর ওরফে থলপতি বিজয়। আর সেই প্রেক্ষিতেই সতীর্থ ‘জন নায়াগন’কে নিয়ে বর্তমানে তামিলভূমের সিনেইন্ডাস্ট্রিতে গর্বের অন্ত নেই। কমল হাসান, রামচরণ, বিজয় দেবেরাকোন্দ্রা থেকে আল্লু অর্জুন-সহ একাধিক তারকা ‘মুখ্যমন্ত্রী’ থলপতিকে শুভেচ্ছা জানিয়েছেন। এবার দ্রাবিড়ভূমে বিজয়ের ঐতিহাসিক রাজনৈতিক ইনিংসে খুশি হয়ে তাঁকে অভিনব নম্বর প্লেট উপহার দিলেন ‘গোট’ সিনেমার পরিচালক ভেঙ্কট প্রভু। উল্লেখ্য, প্রাক্তন শাসকদল ডিএমকে, এডিএমকে-কে ব্যালটযুদ্ধে ধরাশায়ী করে তামিলনাড়ুর ছাব্বিশের বিধানসভায় বিপুল ভোটে থলপতি জিততেই ‘গোট’ সিনেমার সংশ্লিষ্ট দৃশ্যের ছবি-ভিডিওয়ে ছয়লাপ হয়ে গিয়েছিল নেটভুবন। কী এমন দেখানো হয় ওই দৃশ্যে, যা নিয়ে বছর দুয়েক বাদে বিজয় তামিলভূমের মসনদে বসার পর এত হইচই?
আরও পড়ুন:
২০২৪ সালে ভেঙ্কট প্রভু পরিচালিত ‘দ্য গ্রেটেস্ট অফ অল টাইম’ সিনেমায় আসলে বিজয়ের গাড়ির নম্বর প্লেটে লেখা ছিল- TN07CM2026। খুব সূক্ষ্মভাবে দেখলে ২০২৬ সালের ভোটে এই সংখ্যাতত্ত্বই যেন থলপতির ভাগ্যচক্র ঘুরিয়ে দিল! অনুরাগীমহলের মত, ‘ওই দৃশ্যটিই তামিলনাড়ুর রাজনীতিতে বিজয়ের উত্থানের পূর্বাভাস দিয়েছিল।’

২০২৪ সালে ভেঙ্কট প্রভু পরিচালিত ‘দ্য গ্রেটেস্ট অফ অল টাইম’ সিনেমায় আসলে বিজয়ের গাড়ির নম্বর প্লেটে লেখা ছিল- TN07CM2026। খুব সূক্ষ্মভাবে দেখলে ২০২৬ সালের ভোটে এই সংখ্যাতত্ত্বই যেন থলপতির ভাগ্যচক্র ঘুরিয়ে দিল! অনুরাগীমহলের মত, ‘ওই দৃশ্যটিই তামিলনাড়ুর রাজনীতিতে বিজয়ের উত্থানের পূর্বাভাস দিয়েছিল।’ এবার সেই মর্মেই পরিচালক ওই একই সংখ্যার নম্বর প্লেট উপহার দিলেন প্রিয় থলপতিকে। সদ্য সুপারস্টার থেকে মুখ্যমন্ত্রী হিসেবে সফর শুরু করা বিজয়কে নিয়ে আবেগপ্রবণ ভেঙ্কট প্রভু। সোশাল পাড়ায় সেই ক্যামেরাবন্দি মুহূর্ত ভাগ করে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। পরিচালকের মন্তব্য, “ইতিহাস রচিত হল। একটা ভাবনা থেকে স্বপ্ন, আর সেখান থেকে আজকের এইমুহূর্ত। আজ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী থলপতি বিজয়ের সঙ্গে দেখা করতে পেরে এবং ‘গোট’-এর ফলক তাঁর হাতে তুলে দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এটা তো সবে শুরু…।” তাহলে কি মুখ্যমন্ত্রী বিজয়কে নিয়ে ‘GOAT’ সিক্যুয়েলের ইঙ্গিত দিলেন পরিচালক ভেঙ্কট প্রভু?
A history is made..
From a thought… to a vision… to this moment.
Happy to have met our honourable CM @TVKVijayHQ na today and present the very first manifestation of #GOAT. ❤️❤️❤️
This is only the beginning.
TN07CM2026 pic.twitter.com/VxwvFOKTo4— venkat prabhu (@vp_offl) May 18, 2026
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘বঙ্গেই প্রথম বন্দে মাতরম ধ্বনি…’, পশ্চিমবঙ্গ দিবসে শুভেন্দুকে বাংলায় চিঠি মোদির
-
বিয়ের ছ’মাসেই সুখবর! প্রকাশ্যে পরিচালক স্বামীর প্রেমের ইস্তেহারে আপত্তির মাঝেই সামান্থার ‘সারপ্রাইজ’?
-
জামাইষষ্ঠীর আনন্দ শেষে শোকের ছায়া! শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত ২
-
১৫ বছর পর বিরোধী পরিসরে উলটপুরাণ! তৃণমূলের ভঙ্গুর জমিতে ঘর তৈরির ব্যস্ততা বাম-কংগ্রেস
-
মেদিনীপুরের পর এবার নদিয়া, সিএবি নির্বাচনে ‘রাজনৈতিক বল’ প্রয়োগের অভিযোগ