Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ১৫ আগস্ট ২০২৬
Shah Rukh Khan

হাসপাতালে শাহরুখ, শুনেই আহমেদাবাদে ছুটলেন স্ত্রী গৌরী খান

হাসপাতালে উদভ্রান্তের মতো দেখা গেল শাহরুখ-পত্নীকে!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২২, ২০২৪, ২০:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২২, ২০২৪, ২০:৫৬

options
link
হাসপাতালে শাহরুখ, শুনেই আহমেদাবাদে ছুটলেন স্ত্রী গৌরী খান zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি শাহরুখ খান (Shah Rukh Khan)। সেই খবর পেতেই মুম্বই থেকে আহমেদাবাদে ছুটলেন স্ত্রী গৌরী খান (Gauri Khan)। বুধবার বিকেলে কেডি হাসপাতালে উদভ্রান্তের মতো প্রবেশ করতে দেখা গেল শাহরুখ-পত্নীকে। এদিকে বাদশার অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন অনুরাগীমহল। আরোগ্য কামনা করে সোশাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে বার্তা।

বুধবার সকাল থেকেই অসুস্থবোধ করছিলেন শাহরুখ খান। তীব্র গরমের জন্যই অসুস্থ হয়ে পড়েছেন তিনি। বাদশার ডিহাইড্রেশন হয়েছে বলেও শোনা যাচ্ছে। তাই বেলা বাড়তেই কালবিলম্ব না করে মাল্টি স্পেশালিটি কেডি হাসপাতালে ভর্তি করা হয় বলিউড সুপারস্টারকে। তার পরই মুম্বই থেকে তড়িঘড়ি আহমেদাবাদে গিয়ে সেখানে তাঁকে দেখতে যান স্ত্রী গৌরী খান। নীল গাড়ি থেকে বেরিয়েই উদ্বিগ্ন মুখে হাসপাতালে প্রবেশ করতে দেখা যায় তাঁকে। শাহরুখ-পত্নীর সঙ্গে এদিন হাসপাতালে দেখা করতে যান কলকাতা নাইট রাইডার্স টিমের আরেক মালিক জুহি চাওলা এবং তাঁর স্বামী জয় মেহেতাও। জুহির সঙ্গে শাহরুখের বন্ধুত্ব দীর্ঘ আড়াই দশকের। মঙ্গলবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উপস্থিত ছিলেন অভিনেত্রী নিজেও। বন্ধু শাহরুখ হাসপাতালে ভর্তি শুনেই ছুটে গেলেন জুহিও। সেই ভিডিও সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে।

Advertisement

[আরও পড়ুন: কীসের টানে উদয়াস্ত পরিশ্রম করেন মনামী? জাপান থেকেই ফাঁস করলেন কারণ]

২০ তারিখ, সোমবার সপরিবারে মুম্বইতে ভোট দিয়েই আহমেদাবাদের উদ্দেশে উড়ে যান শাহরুখ। গত কয়েকটা দিন প্রবল ব্যস্ততার মধ্যে কেটেছে শাহরুখের। অন্যদিকে আহমেদাবাদে বর্তমানে তাপপ্রবাহ চলছে। তাপমাত্রা ৪৫ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। আগামী পাঁচ দিনের জন্য সেখানে লাল সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তর। আর সেই গরমের জেরেই কিং খানের হিটস্ট্রোক হয়েছে বলে জানা গিয়েছে।

মঙ্গলবার, আহমেদাবাদে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে আইপিএল ফাইনালে পৌঁছেছে কলকাতা নাইট রাইডার্স। খুশির খবর নাইটদের সাজঘরে। এর মধ্যেই দলের মালিক শাহরুখ খানের (Shah Rukh Khan) অসুস্থতার খবর উদ্বেগ-উৎকণ্ঠায় রেখেছে কেকেআর শিবিরকে। এদিন ম্যাচ শেষে গভীর রাতে বস্ত্রপুরের আইটিসি নর্মদা হোটেলে ফিরে আসেন কিং খান। আর পরদিন সকাল থেকেই অসুস্থ বোধ করতে থাকেন তিনি। বুধবার বাদশার মুম্বইতে ফেরার কথা ছিল। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিশ্রাম নেওয়ার জন্যই সেই সফর বাতিল করেছেন কিং খান।

[আরও পড়ুন: তীব্র গরমে হিটস্ট্রোক শাহরুখের, ভর্তি হাসপাতালে]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.